Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগীর ব্যবহৃত বিদেশি পিস্তল উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 March, 2026, 10:30 pm
Last modified: 31 March, 2026, 10:36 pm

Related News

  • চলতি বছরই শেষ হবে মেগা প্রকল্প, চট্টগ্রামে থাকবে না স্থায়ী জলাবদ্ধতা: আমির খসরু
  • চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
  • সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে কমছেই না হামের প্রকোপ: ৯ ওয়ার্ড হটস্পট, আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও
  • চট্টগ্রামে সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলি চোখ ভেদ করে মাথায়: সেই শিশু রেশমি মারা গেছে

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগীর ব্যবহৃত বিদেশি পিস্তল উদ্ধার

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
31 March, 2026, 10:30 pm
Last modified: 31 March, 2026, 10:36 pm
র‍্যাব-৭ এর অভিযানে উদ্ধার বিদেশি পিস্তল। ছবি: সৌজন্যে

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী মুহাম্মদ ইরফানের ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-৭। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নেজাম হামজা সড়কের পলাইশ এলাকায় একটি ভবনের পঞ্চম তলায় কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে র‍্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

এ সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মুহাম্মদ ইরফান পালিয়ে যায়। পরবর্তীতে ওই ভবনের পঞ্চম তলায় একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষের খাটের পাশে থাকা ড্রয়ার থেকে—তার ব্যবহৃত বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মিডিয়া উইংয়ের বরাত দিয়ে র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান টিবিএসকে বলেন, "অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য।"

তিনি আরও জানান, "বড় সাজ্জাদের সহযোগী মুহাম্মদ ইরফানকে ধরতেও র‍্যাব-৭ সতর্ক অবস্থানে রয়েছে।"

Related Topics

টপ নিউজ

র‍্যাব-৭ / চট্টগ্রাম / শীর্ষ সন্ত্রাসী / আগ্নেয়াস্ত্র উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • চলতি বছরই শেষ হবে মেগা প্রকল্প, চট্টগ্রামে থাকবে না স্থায়ী জলাবদ্ধতা: আমির খসরু
  • চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
  • সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে কমছেই না হামের প্রকোপ: ৯ ওয়ার্ড হটস্পট, আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও
  • চট্টগ্রামে সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলি চোখ ভেদ করে মাথায়: সেই শিশু রেশমি মারা গেছে

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net