Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
‘আমরা ক্রিকেটাররা হাসার চেয়ে বেশি কাঁদি’

খেলা

টিবিএস রিপোর্ট
20 December, 2023, 04:00 pm
Last modified: 20 December, 2023, 04:13 pm

Related News

  • চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়
  • ৩০০ বলের মধ্যে ১৮১ ডট, বাংলাদেশের সংগ্রহ ২৩৬
  • টিকে থাকার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাহিদ-মাহমুদউল্লাহ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ওয়েস্ট ইন্ডিজকে মাঝারি লক্ষ্য দিলো বাংলাদেশ

‘আমরা ক্রিকেটাররা হাসার চেয়ে বেশি কাঁদি’

আক্ষেপ নিয়ে পড়ে থাকতে চান না সৌম্য। নিজের মধ্যে যতোটুকু আলোই থাকুক না কেন, তা দিয়ে আগামীর পথ আলোকিত করতে চান বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ইনিংস খেলা ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান।
টিবিএস রিপোর্ট
20 December, 2023, 04:00 pm
Last modified: 20 December, 2023, 04:13 pm

আস্থার প্রতিদান না দিয়েও বাংলাদেশ দলে যেসব ক্রিকেটাররা অবিরতভাবে সুযোগ পেয়ে গেছেন, তাদের মধ্যে অন্যতম সৌম্য সরকার। অপার সম্ভাবনা নিয়ে বাংলাদেশ দলে নাম লেখালেও খুব একটা সুবিধা করতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। একটা ইনিংস ভালো খেলেছেন তো কয়েক ম্যাচের জন্য নিজেকে হারিয়ে বসেছেন। ধারাবাহিকতা ও রান খরার কারণে হারিয়ে যাওয়ারই দশা হয়েছিল সৌম্যর। তবু তার ওপর আস্থা রাখা হয়েছে বারবার। 

কোনো কারণ ছাড়াই যেমন এবার নিউজিল্যান্ড সফরের দলে তাকে নেওয়া হয়। সৌম্যর এবারের শুরুটাও দুর্বিসহ হয়, প্রথম ওয়ানডেতে রানের খাতা খোলার আগেই বিদায় নেন। প্রিয় ছাত্রের ওপর তবু ভরসা রাখেন চান্দিকা হাথুরুসিংহে। যদিও দ্বিতীয় ওয়ানডের আগের দিন তিনি জানান, সৌম্য সমস্যার কথা জানেন না তিনি। এর পরের দিনই সৌম্য ফিরলেন সব শঙ্কার মেঘ উড়িয়ে, খেললেন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ইনিংস। 

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৬৯ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন বাংলাদেশ ওপেনার। ক্যারিয়ার সেরা ইনিংস খেলার দিন ম্যাচ হেরেও সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন সৌম্য। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তার ক্যারিয়ারের উত্থান-পতনের গ্রাফটা মনে করানো হলো, জানতে চাওয়া প্রতিভার সবটা না দিতে পারায় মনে কতোটা আক্ষেপ। সৌম্য জানালেন, সব দিন সমান যায় না; ক্রিকেটারদের ক্যারিয়ার এমনই হয়।

আক্ষেপ নিয়ে পড়ে থাকতে চান না ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান। নিজের মধ্যে যতোটুকু আলোই থাকুক না কেন, তা দিয়ে আগামীর পথ আলোকিত করতে চান তিনি। সৌম্যর ভাষায়, 'ওঠানামা কী! ক্রিকেট খেলোয়াড় প্রতিদিন তো ভালো খেলবে না। আপনি যেমন প্রতিদিন ভালো খাবার আশা করেন না, ক্রিকেট খেলোয়াড়রা আমরাও প্রতিদিন ভালো আশা করি না। আমরা ক্রিকেটাররা হাসার চেয়ে বেশি কাঁদি।'

'কারণ আমরা যখনই খেলি, পুরো সিরিজ খেললে হয়তো দুই-একটা ম্যাচ ভালো খেলে। বাকিটা খারাপই যায়। কিন্তু ওটা নিয়ে আমরা যদি পড়ে থাকি, তার মানে আমরা নিজেরাই পিছিয়ে যাব। তো ইতিবাচক দিক যতটুকুই আছে, সেসব নিয়ে বেশি চিন্তা করা হয়। কীভাবে সামনে আরও ভালো করা যায়, সেভাবেই মনোযোগ দেওয়া হয় বা চিন্তা করা হয়। এর মধ্যেই যতোটা পারা যায় পারফেকশন নিয়ে ম্যাচে যাওয়ার চেষ্টা করি আমরা।' যোগ করেন তিনি।

১৫১ বলে ২২টি চার ও ২টি ছক্কায় ১৬৯ রান করেন সৌম্য, যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। আজ তিনি ভেঙেছেন ভারতের ব্যাটিং বিস্ময় শচিন টেন্টুলকারের রেকর্ড। নিউজিল্যান্ডের মাটিতে কোনো এশিয়ান ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস ছিল ১৬৩, ২০০৯ সালে ল্যাঙ্কাস্টার পার্কে ইনিংসটি খেলে শচিন। আজ সেটাকে টপকে গেলেন সৌম্য। ইনিংসে সর্বোচ্চ চার মারার রেকর্ডটিও এখন তার দখলে, বাংলাদেশের আর কেউ ২০টি চারও মারতে পারেননি।

এক ইনিংসে অনেক রেকর্ড, তবু সৌম্যর মনের আকাশে কালো মেঘ। খেলাটা দলগত বলে নিজের এমন সাফল্যে খুশি মনে থাকতে পারছেন না জাতীয় দলের হয়ে ১৬ টেস্ট, ৬৪ ওয়ানডে ও ৭২টি টি-টোয়েন্টি খেলা এই ব্যাটসম্যান। স্বপ্নময় ব্যাটিংয়ে করা সেঞ্চুরিও বিফল মনে হচ্ছে সৌম্যর, 'অবশ্যই সেঞ্চুরিটা বিফল মনে হচ্ছে। যদি আমরা ম্যাচটা জিততাম তাহলে হয়তো আরও অনেক বেশি ভালো লাগতো নিজের কাছে।'

'ব্যক্তিগতভাবে যদি বলেন, হ্যাঁ ভালো লাগছে। কিন্তু দিনশেষে না, কারণ এটা দলগত খেলা। দল যদি জিততো, তাহলে পুরোপুরিভাবে ভালো লাগা কাজ করতো, ভালো স্মৃতি থাকতো। পাওয়ার প্লেতে আমাদের দ্রুত উইকেট চলে গেছে, এটা যদি না যেতো, তাহলে মুশি ভাই বা মিরাজের সাথে যে জুটি হয়েছে, এটা আরও বড় করতে পারতাম। আবার মুশি ভাই, মিরাজ যদি ওই সময়ে আউট না হতো, আরও বাড়তি ৪০-৫০ রান যদি যোগ করতে পারতাম, ৩০০'র বেশি রান হলে চিত্র অন্যরকম হতো।' বলেন তিনি। 

Related Topics

টপ নিউজ

সৌম্য সরকার / বাংলাদেশের নিউজিল্যান্ড সফর / বাংলাদেশ-নিউজিল্যান্ড ক্রিকেট ম্যাচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়
  • ৩০০ বলের মধ্যে ১৮১ ডট, বাংলাদেশের সংগ্রহ ২৩৬
  • টিকে থাকার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাহিদ-মাহমুদউল্লাহ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ওয়েস্ট ইন্ডিজকে মাঝারি লক্ষ্য দিলো বাংলাদেশ

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net