Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
মাহিয়া মাহি’র বার্ষিক আয় ৮ লাখ টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 December, 2023, 09:30 pm
Last modified: 13 December, 2023, 11:28 pm

Related News

  • হলফনামা ও আয়কর রিটার্নের অনিচ্ছাকৃত ভুল সংশোধন করেছি: সারজিস আলম
  • আয় ও সম্পদ সংক্রান্ত তথ্য নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ নাহিদ ইসলামের
  • সিলেট-১ আসন: ১০০ ভরি স্বর্ণের মালিক বিএনপির মুক্তাদির ও তার স্ত্রী, পেয়েছেন উপহার হিসেবে
  • এমপি প্রার্থীদের হলফনামার অসঙ্গতি খতিয়ে দেখবে দুদক: চেয়ারম্যান
  • ৯৯.১৩ কোটি টাকার সম্পদের মালিক বিজিএমইএ সভাপতি, মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মাহিয়া মাহি’র বার্ষিক আয় ৮ লাখ টাকা

এর আগে ৩ ডিসেম্বর তথ্যের অমিল থাকায় মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ।
টিবিএস রিপোর্ট
13 December, 2023, 09:30 pm
Last modified: 13 December, 2023, 11:28 pm
মাহিয়া মাহি। ফাইল ছবি: সংগৃহীত

অভিনেত্রী মাহিয়া মাহি'র বার্ষিক আয় আট লাখ ২৫ হাজার টাকা।

সম্প্রতি প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি এখন রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় তিনি তার ব্যবসা থেকে প্রায় তিন লাখ টাকা, অভিনয় পেশা থেকে চার লাখ টাকা এবং অন্যান্য উৎস থেকে প্রায় এক লাখ টাকা বার্ষিক আয়ের কথা উল্লেখ করেছেন।

এছাড়া ১৮ লাখ ২০ হাজার ৫০০ টাকা ব্যাংকঋণ থাকার কথাও উল্লেখ করেছেন এ অভিনেত্রী।

হলফনামায় আরও জানানো হয়, তার কাছে থাকা নগদ টাকার পরিমাণ দেড় লাখ। অন্যদিকে তার স্বামী মো. রকিব সরকার নগদ তিন লাখ টাকার মালিক।

মাহি ও তার স্বামী দুজনেরই গাড়ি রয়েছে। হলফনামার তথ্য অনুযায়ী, মাহি'র ৫৬ লাখ টাকা দামের একটি জিপগাড়ি রয়েছে। আর রকিব সরকারের টয়োটা হ্যারিয়ার গাড়িটির দাম দেখানো হয়েছে ৮৩ লাখ টাকা। 

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মাহি ও রকিবের জমা অর্থ আছে যথাক্রমে এক লাখ ১৪ হাজার ৫৫৮ টাকা এবং ২৫ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা।

হলফনামায় অভিনেত্রীর শিক্ষাগত যোগ্যতা লেখা হয়েছে বিবিএ (মার্কেটিং)।

এছাড়া মাহির নামে ২০২৩ সালে ২টি মামলা হয় বলে হলফনামার তথ্য থেকে জানা যায়। এর মধ্যে মারধর, হামলা ও ভাঙচুরের একটি মামলায় তিনি খালাস পেয়েছেন।

আর ডিজিটাল নিরাপত্তা আইনের অপর মামলায় খালাস দেওয়ার জন্য পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে।

গত ৩ ডিসেম্বর তথ্যের অমিল থাকায় মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ।

তিনি রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

তবে দলের চূড়ান্ত মনোনয়ন তালিকায় তার নাম ছিল না।

পরে তিনি রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। তিনি তার আসল নাম শারমিন আক্তার নিপা ব্যবহার করে ফরম সংগ্রহ করেন।

রাজশাহী-১ আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী। তিনি ২০০৮ সাল থেকে সংসদ সদস্য হিসেবে এ আসনটি ধরে রেখেছেন।

Related Topics

টপ নিউজ

মাহিয়া মাহি / বার্ষিক আয় / হলফনামা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • হলফনামা ও আয়কর রিটার্নের অনিচ্ছাকৃত ভুল সংশোধন করেছি: সারজিস আলম
  • আয় ও সম্পদ সংক্রান্ত তথ্য নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ নাহিদ ইসলামের
  • সিলেট-১ আসন: ১০০ ভরি স্বর্ণের মালিক বিএনপির মুক্তাদির ও তার স্ত্রী, পেয়েছেন উপহার হিসেবে
  • এমপি প্রার্থীদের হলফনামার অসঙ্গতি খতিয়ে দেখবে দুদক: চেয়ারম্যান
  • ৯৯.১৩ কোটি টাকার সম্পদের মালিক বিজিএমইএ সভাপতি, মনোনয়নপত্র বৈধ ঘোষণা

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net