Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
বিজ্ঞাপনে গাজার ধ্বংসযজ্ঞের প্রতিচ্ছবি: বিশ্বখ্যাত ব্র্যান্ড জারা বয়কটের ডাক

আন্তর্জাতিক

আরব নিউজ
11 December, 2023, 11:25 am
Last modified: 11 December, 2023, 11:50 am

Related News

  • বাল্যবিয়ে বন্ধে ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন শুরু
  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
  • ২০ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হচ্ছে হাম-রুবেলার টিকাদান, পাবে ৬ থেকে ৫৯ মাস বয়সি শিশুরা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী 
  • রুগ্ন মডেল ব্যবহার, যুক্তরাজ্যে জারা ব্র্যান্ডের ২ বিজ্ঞাপন নিষিদ্ধ

বিজ্ঞাপনে গাজার ধ্বংসযজ্ঞের প্রতিচ্ছবি: বিশ্বখ্যাত ব্র্যান্ড জারা বয়কটের ডাক

ক্যাম্পেইনে তোলা এসব ছবির ব্যাকগ্রাউন্ডে প্লাস্টারবোর্ডের কিছু ভাঙা টুকরা দেখা গেছে, যেগুলোর একটির আকৃতি ফিলিস্তিনের মানচিত্রের মতো।
আরব নিউজ
11 December, 2023, 11:25 am
Last modified: 11 December, 2023, 11:50 am
বিজ্ঞাপনের একটি মুহূর্ত। ছবি- জারা পাবলিসিটি

বিশ্বখ্যাত ইউরোপীয় পোশাক ব্র্যান্ড জারা একটি বিজ্ঞাপনী ক্যাম্পেইনের জন্য অনলাইনে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। সমালোচনাকারীদের অভিযোগ- গাজায় ইসরায়েল যে ধ্বংসলীলা চালাচ্ছে তার সাথে বিজ্ঞাপনটির মিল রয়েছে। এজন্য তারা ব্র্যান্ডটি বয়কটের আহ্বান জানিয়েছেন।

'দ্য জ্যাকেট' নামের এই ক্যাম্পেইনের কিছু ছবিতে মার্কিন মডেল ক্রিস্টেন ম্যাকমেনামিকে সাদা কাপড়ে মোড়ানো একটি ম্যানিকিন (পোশাকের দোকানে পোশাকাদি পরে প্রদর্শন করার জন্য ব্যবহৃত প্লাস্টিকের মানবমূর্তি) বহন করতে দেখা যায়। যেটি দেখতে কাফনের কাপড়ে মোড়ানো মরদেহের মতো। তার চারপাশে ছিল ছড়ানো ছিটানো ধ্বংসস্তূপ। এছাড়াও আরো কয়েকটি ম্যানিকিন দেখা যায় যার কোনোটির হাত নেই, কোনোটির আবার পা নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা গাজায় চলমান ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধে নিহতদের মরদেহের সাথে এসব ছবির তুলনা করছেন।

এক সমালোচক অভিযোগ করেছেন, ক্যাম্পেইনে যেসব ছবি তোলা হয়েছে সেগুলোর ব্যাকগ্রাউন্ডে প্লাস্টারবোর্ডের কিছু ভাঙা টুকরা দেখা গেছে, যেগুলোর একটির আকৃতি ফিলিস্তিনের মানচিত্রের মতো।

ছবি- জারা পাবলিসিটি

ছবিগুলো অনলাইনে ভাইরাল হওয়ার সাথে সাথে অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা জারা ব্র্যান্ডকে বয়কট করার আহ্বান জানান।

যদিও প্রতিষ্ঠানটি এসব ছবিযুক্ত পোস্ট সরিয়ে নিয়েছে, তবে এ বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।

ফিলিস্তিনি শিল্পী হাজেম হারব ইনস্টাগ্রামে লিখেছেন, 'ফ্যাশনের দৃশ্যপট হিসেবে মৃত্যু এবং ধ্বংসকে ব্যবহার করা অমঙ্গলজনক। জারাকে বয়কট করুন।'

ইনফ্লুয়েন্সার নুর আমরা এবং হিনা চিমাও ইনস্টাগ্রামে লিখেছেন, 'আমরা সবাই গাজা থেকে কাফনের কাপড়ে মোড়ানো মরদেহের বিধ্বংসী চিত্র দেখেছি ... এটি স্পষ্টতই ফিলিস্তিনিদের প্রতি একটি ইচ্ছাকৃত উপহাস। তারা জানে তারা ঠিক কী করছে।'

পোস্টটির প্রতিক্রিয়ায় প্রসাধনী প্রতিষ্ঠান হুদা বিউটির প্রেসিডেন্ট মোনা কাত্তান লিখেছেন, `সিক' (অসুস্থ মানসিকতা বোঝাতে ব্যবহৃত)।

Related Topics

টপ নিউজ

জারা / ক্রিস্টেন ম্যাকমেনামি / হামাস-ইসরায়েল যুদ্ধ / ক্যাম্পেইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • বাল্যবিয়ে বন্ধে ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন শুরু
  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
  • ২০ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হচ্ছে হাম-রুবেলার টিকাদান, পাবে ৬ থেকে ৫৯ মাস বয়সি শিশুরা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী 
  • রুগ্ন মডেল ব্যবহার, যুক্তরাজ্যে জারা ব্র্যান্ডের ২ বিজ্ঞাপন নিষিদ্ধ

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net