Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
রুগ্ন মডেল ব্যবহার, যুক্তরাজ্যে জারা ব্র্যান্ডের ২ বিজ্ঞাপন নিষিদ্ধ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 August, 2025, 08:30 pm
Last modified: 06 August, 2025, 08:51 pm

Related News

  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজ প্রতিরক্ষা অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের
  • যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

রুগ্ন মডেল ব্যবহার, যুক্তরাজ্যে জারা ব্র্যান্ডের ২ বিজ্ঞাপন নিষিদ্ধ

এএসএ জারার আরও দুটি বিজ্ঞাপন তদন্ত করে, তবে সেগুলো নিষিদ্ধ করা হয়নি।
টিবিএস ডেস্ক
06 August, 2025, 08:30 pm
Last modified: 06 August, 2025, 08:51 pm
ছবি: জারা/ ভায়া বিবিসি

বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড জারা-র দুটি বিজ্ঞাপন 'অস্বাস্থ্যকরভাবে রুগ্ন' মডেল প্রদর্শনের অভিযোগে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্যের অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস অথরিটি (এএসএ)। খবর বিবিসির।

বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, একটি বিজ্ঞাপনে মডেলের চেহারা 'কঙ্কালসার' দেখাতে ব্যবহার করা হয়েছে গাঢ় ছায়া এবং টানা পিছনের দিকে বাঁধা চুলের স্টাইল, যা তার মুখাবয়বকে আরও মলিন দেখিয়েছে। আরেকটি বিজ্ঞাপনে মডেল একটি লো-কাট ডিজাইনের শার্ট পরেছিলেন, যাতে "হাড়জিরজিরে বুকের হাড়" স্পষ্টভাবে দৃশ্যমান ছিল।

এএসএ জানায়, এই ধরনের 'দায়িত্বজ্ঞানহীন' চিত্র প্রদর্শন কখনোই গ্রহণযোগ্য নয়, এবং এই বিজ্ঞাপনগুলো বর্তমান রূপে আর প্রদর্শন করা যাবে না। প্রতিষ্ঠানটি জারাকে ভবিষ্যতে সতর্কভাবে ও দায়িত্ব নিয়ে ছবি ব্যবহারের নির্দেশ দিয়েছে।

জারা ইতোমধ্যে সংশ্লিষ্ট বিজ্ঞাপন দুটি সরিয়ে ফেলেছে এবং জানিয়েছে, চিত্রে ব্যবহৃত দুই মডেলেরই চিকিৎসা সনদ রয়েছে যা প্রমাণ করে, ছবি তোলার সময় তারা সুস্থ ছিলেন।

নিষিদ্ধ হওয়া দুটি বিজ্ঞাপন জারার অ্যাপ এবং ওয়েবসাইটে প্রদর্শিত হচ্ছিল, যেখানে বিভিন্ন পোশাক মডেলদের পরা অবস্থায় দেখানো হতো। আবার মডেল ছাড়াও শুধু পোশাকের ছবিও রয়েছে।

একটি বিজ্ঞাপনে সংক্ষিপ্ত একটি পোশাকে মডেলকে দেখা যায়। এএসএ জানায়, ছবি তোলার সময় তার পায়ে ছায়ার ব্যবহারে এগুলোকে 'অস্বাভাবিকভাবে সরু' দেখানো হয়েছে। উপরন্তু, তার বাহু ও কনুইয়ের ভঙ্গি এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে তার শরীর ভারসাম্যহীন মনে হয়।

'উঁচু বুকের হাড়' ছিল আকর্ষণের কেন্দ্র

আলোচিত শার্টের ওই বিজ্ঞাপনে মডেলের এমন একটি ভঙ্গি রাখা হয়, যাতে তার বুকের হাড় উঁচু হয়ে স্পষ্টভাবে দেখা যায়, যা বিজ্ঞাপনের মূল ফোকাসে পরিণত হয় বলে মন্তব্য করেছে এএসএ।

এএসএ জারার আরও দুটি বিজ্ঞাপন তদন্ত করে, তবে সেগুলো নিষিদ্ধ করা হয়নি।

জারা জানায়, তারা কোনো সরাসরি অভিযোগ পায়নি, তবে যেসব ছবি প্রশ্নবিদ্ধ হয়েছে, সেগুলো সরিয়ে নিয়েছে। তারা দাবি করে, ছবিগুলোতে "খুব সামান্য আলো ও রঙের পরিবর্তন" ছাড়া আর কোনো সম্পাদনা করা হয়নি।

২০০৭ সালের 'ফ্যাশনিং এ হেলদি ফিউচার' গাইডলাইন অনুসরণের দাবি

জারা আরও জানায়, তারা যুক্তরাজ্যের 'মডেল হেলথ ইনকোয়ারি'র ২০০৭ সালে প্রকাশিত ''ফ্যাশনিং এ হেলদি ফিউচার' শীর্ষক প্রতিবেদন অনুযায়ী কাজ করে।

বিশেষত ওই প্রতিবেদনের তৃতীয় সুপারিশ অনুযায়ী, জারার সকল মডেলকে এমন চিকিৎসক থেকে স্বাস্থ্য সনদ আনতে হয়, যাদের খাদ্যাভ্যাস সম্পর্কিত মানসিক রোগ শনাক্ত করার অভিজ্ঞতা রয়েছে।

এ বছরের জুলাইয়ে, মার্কস অ্যান্ড স্পেন্সার-এর একটি বিজ্ঞাপনও একই কারণে নিষিদ্ধ হয়। ওই বিজ্ঞাপনের মডেলকে এতটাই রুগ্ন দেখাচ্ছিল যে তা 'দায়িত্বহীন' বলে মন্তব্য করে এএসএ। বিশাল আকৃতির জুতা ও হালকা পোশাক মডেলের সরু পা বিজ্ঞাপনের ছবিতে তাঁকে আরও দৃষ্টিকটূ করে তোলে, এমনটাই মত নিয়ন্ত্রকদের।

এছাড়া, চলতি বছর আরও এক ফ্যাশন ব্র্যান্ড নেক্সট-এর স্কিনি জিন্সের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়। সেই বিজ্ঞাপনে ক্যামেরার অ্যাঙ্গেল ব্যবহার করে মডেলের পা'কে অতিরিক্ত সরু দেখানো হয়। এএসএ এটিকেও 'দায়িত্বজ্ঞানহীন' আখ্যা দেয়।

তবে নেক্সট এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত প্রকাশ করে বলে, মডেল স্লিম হলেও, তিনি ছিলেন সুস্থ এবং ফিট।

Related Topics

টপ নিউজ

জারা / পোশাকের ব্র্যান্ড / বিজ্ঞাপন / নিষিদ্ধ / যুক্তরাজ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজ প্রতিরক্ষা অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের
  • যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net