Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
দা ভিঞ্চির 'কম বয়সী 'মোনালিসা’? মুগ্ধ দর্শক

আন্তর্জাতিক

ফক্স নিউজ
06 December, 2023, 08:00 pm
Last modified: 06 December, 2023, 08:00 pm

Related News

  • ল্যুভ-তে ইউরোপের বাইরের দর্শনার্থীদের জন্য টিকিটের দাম বাড়ছে ৪৫%
  • ক্লিম্টের 'পোট্রেট অব এলিজাবেথ লেডারার' চিত্রকর্মটি কেন ২৩৬ মিলিয়ন ডলারে বিক্রি হলো?
  • নারী শিল্পীদের আঁকা ছবির দাম পুরুষ শিল্পীদের চেয়ে কম হয় কেন?
  • ‘মোনালিসা’ থেকে নাৎসিদের লুটের চেষ্টা: ল্যুভ জাদুঘরের চুরির দীর্ঘ ইতিহাস; তবে কেন এবারের চুরি আলাদা?
  • ‘সুলতানের চর দখল ছবি হারিয়ে গেল! বলছিলেন এগুলি নিয়ে যান—সাহস করিনি সেদিন!’ 

দা ভিঞ্চির 'কম বয়সী 'মোনালিসা’? মুগ্ধ দর্শক

ধারণা করা হচ্ছে যে, চিত্রকর্মটি ষোড়শ শতাব্দীর শুরুর দিকে আঁকা হয়েছে। পরবর্তীতে সপ্তদশ শতাব্দীর শেষ দিকে এটি ইতালি থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়। আর ১৯১৩ সালে সামরসেটের একটি সম্ভ্রান্ত বাড়ি থেকে ইংরেজ শিল্পী হিউ ব্লেকার চিত্রকর্মটি উদ্ধার করেন। 
ফক্স নিউজ
06 December, 2023, 08:00 pm
Last modified: 06 December, 2023, 08:00 pm
চিত্রকর্মটির নাম রাখা রয়েছে ‘আইজেলওর্থ মোনালিসা’; ছবি: এএফপি ভিয়া গেটি ইমেজেস

গত শতাব্দীর শুরুতে জনসম্মুখে আসা একটি চিত্রকর্ম ইতালিতে সম্প্রতি শিল্পপ্রেমীদের মাঝে আলোড়ন তৈরি করেছে। কেননা কেউ কেউ দাবি করছেন, চিত্রকর্মটি এঁকেছেন লিওনার্দো দা ভিঞ্চি। যাতে কি-না আবার ১৬ শতকে লিওনার্দোর অনবদ্য সৃষ্টি মোনালিসার কম বয়সী সংস্করণকে ফুটিয়ে তোলা হয়েছে।

চিত্রকর্মটির নাম রাখা রয়েছে 'আইজেলওর্থ মোনালিসা'। এটিকে গত মাসে তুরিন শহরে জনসাধারণের কাছে প্রদর্শনের জন্য রাখা হয়েছিল। তখন চিত্রকর্মটিকে দেখতে বহু মানুষ ভিড় করেছিল।

ধারণা করা হচ্ছে যে, চিত্রকর্মটি ষোড়শ শতাব্দীর শুরুর দিকে আঁকা হয়েছে। পরবর্তীতে সপ্তদশ শতাব্দীর শেষ দিকে এটি ইতালি থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়। আর ১৯১৩ সালে সামরসেটের একটি সম্ভ্রান্ত বাড়ি থেকে ইংরেজ শিল্পী হিউ ব্লেকার চিত্রকর্মটি উদ্ধার করেন। 

পরবর্তীতে ওয়েস্ট লন্ডনের আইজেলওর্থের স্টুডিওর নাম অনুযায়ী চিত্রকর্মটির নামকরণ করা হয়। বর্তমানে এটির ব্যক্তি মালিকানায় রয়েছে; যারা এটিকে সকলের কাছে পরিচিত করে তুলতে চান। আর এই দায়িত্বটি নিয়েছেন জুরিখে অবস্থিত মোনালিসা ফাউন্ডেশন। 

দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী, ফাউন্ডেশনটির মতেও এই চিত্রকর্মটিও লিওনার্দোর আঁকা সত্যিকারের মোনালিসা। রিপোর্টে বলা হয়, "ফাউন্ডেশনটি মনে করে, এটি বিখ্যাত মোনালিসা চিত্রকর্মের প্রথম সংস্করণ। যেখানে লিওনার্দো কম বয়সী মোনালিসাকে চিত্রিত করেছে। যার মূল চিত্রকর্মটি ল্যুভর মিউজিয়ামে বহু লোককে আকর্ষিত করে আসছে।"

তবে চিত্রকর্ম সংশ্লিষ্ট অনেকেই সন্দেহ প্রকাশ করেন যে, এটি আসলেই লিওনার্দোর নিজের আঁকা সত্যিকারের চিত্রকর্ম কি-না! বিখ্যাত এই চিত্রশিল্পী ফ্রান্সে থাকাকালীন ১৫১৯ সালে স্ট্রোকে মারা গিয়েছিলেন বলে মনে করা হয়।

এ সম্পর্কে দ্য গার্ডিয়ানের লেখক জনাথান জোন্স বলেন, "আমার দৃষ্টিতে এটি লিওনার্দোর কাজ হওয়ার সুযোগ নেই। চিত্রকর্মটি নিয়ে যে দাবিটি করা হচ্ছে তা অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। এটা আমার কাছে অকল্পনীয় মনে হয় যে, যিনি কি-না শিল্পীদের মধ্যে সবচেয়ে সূক্ষ্ম, পর্যবেক্ষণশীল ও ধৈর্যশীল; সেই শিল্পীর দ্বারা এমন জঘন্য, অপ্রত্যাশিত চিত্রকর্ম তৈরি হতে পারে।"

‘আইজেলওর্থ মোনালিসা’(বামে) ও জনপ্রিয় 'মোনালিসা' চিত্রকর্ম (ডানে) এর মধ্যে তুলনা; ছবি এএফপি ভায়া গেটি ইমেজেস

জনাথান জোন্স মনে করেন, আলোচিত এই চিত্রকর্মটি শিল্পগুণে বেশ বাজে মানের। একইসাথে এতে মোনালিসার মুখের আকৃতি 'ভুল' বলে মনে হচ্ছে। কেননা রেনেসাঁ শিল্পীরা চেহারার চিত্রকর্মে সচারাচর যে অনুপাত রাখতো, এটিতে তা নেই।

অন্যদিকে মোনালিসা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, "পেইন্টিংটিতে মুখের আকৃতির পার্থক্যের কারণ হচ্ছে এটিকে সাবজেক্টের কম বয়সী অবস্থা চিত্রায়িত করা হয়েছে। এটি প্রমাণ করে যে, লিওনার্দো তার মাস্টারপিসের দুটি সংস্করণ তৈরি করেছিলেন। এরমধ্যে এই প্রথমটি ১৫০৩ সালে ফ্লোরেন্সে তৈরি করা হয়েছিল।

১৭৯৭ সাল থেকে বেশিরভাগ সময়েই মোনালিসার বিখ্যাত চিত্রকর্মটি প্যারিসের ল্যুভর মিউজিয়াম জনসাধারণের কাছে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। প্রতিবছর লাখ লাখ দর্শনার্থী জাদুঘরটিতে ভিড় করায় এটিকে বিশ্বের সরাসরি সবচেয়ে বেশি লোকের দেখা চিত্রকর্ম বলেও অভিহিত করা হয়।

প্যারিসের ল্যুভর মিউজিয়ামে থাকা বিখ্যাত 'মোনালিসা' চিত্রকর্ম; ছবি: গেটি ইমেজেস

এখনো পর্যন্ত 'আইজেলওর্থ মোনালিসা' চিত্রকর্মটি বিক্রির জন্য তোলা হয়নি। তবে নাম না জানা বিক্রেতারা এটি বিক্রির সিদ্ধান্ত নিলে তা চড়া দামে বিক্রি হতে পারে।

লিওনার্দোর আরেক বিখ্যাত চিত্রকর্ম 'সালভাদর মুন্ডি' ২০১৭ সালে নিউ ইয়র্কে ৪৫০.৩ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করা হয়েছিল। যিশু খ্রিস্টের আঁকা চিত্রকর্মটি চতুর্দশ শতাব্দীর শেষের দিকে কিংবা পঞ্চদশ শতাব্দীর প্রথমদিকে আঁকা হয়েছিল বলে ধারণা করা হয়। 

একইভাবে মোনালিসার আঁকা চিত্রকর্মটির ১৯৬২ সালে মূল্য নির্ধারণ করা হয়েছিল ১০০ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে ঐ হিসেবে যার বাজারদর ১ বিলিয়ন মার্কিন ডলার। 

Related Topics

টপ নিউজ

লিওনার্দো দা ভিঞ্চি / চিত্রকর্ম / মোনালিসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • ল্যুভ-তে ইউরোপের বাইরের দর্শনার্থীদের জন্য টিকিটের দাম বাড়ছে ৪৫%
  • ক্লিম্টের 'পোট্রেট অব এলিজাবেথ লেডারার' চিত্রকর্মটি কেন ২৩৬ মিলিয়ন ডলারে বিক্রি হলো?
  • নারী শিল্পীদের আঁকা ছবির দাম পুরুষ শিল্পীদের চেয়ে কম হয় কেন?
  • ‘মোনালিসা’ থেকে নাৎসিদের লুটের চেষ্টা: ল্যুভ জাদুঘরের চুরির দীর্ঘ ইতিহাস; তবে কেন এবারের চুরি আলাদা?
  • ‘সুলতানের চর দখল ছবি হারিয়ে গেল! বলছিলেন এগুলি নিয়ে যান—সাহস করিনি সেদিন!’ 

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net