Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৮ ডিসেম্বর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 December, 2023, 06:25 pm
Last modified: 05 December, 2023, 06:30 pm

Related News

  • ব্রেক ফেইল করে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত কয়েক শিক্ষার্থী
  • আটকে পড়া বাংলাদেশি জাহাজ দ্রুতই হরমুজ প্রণালি পার হতে পারবে: ইরানি রাষ্ট্রদূত
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ই-মেইল যাচাইয়ের প্রতীকী প্রশিক্ষণ দিল শিক্ষার্থীরা
  • নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকেল ৫টার পর প্রবেশ নিষেধ
  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৮ ডিসেম্বর

টিবিএস রিপোর্ট
05 December, 2023, 06:25 pm
Last modified: 05 December, 2023, 06:30 pm

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে। ওইদিন দুপুর ১২টা থেকে আবেদন করা যাবে। আবেদন কার্যক্রম শেষ হবে আগামী ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে। 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানানো হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তিতে। 

২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে চারটি ইউনিটের মাধ্যমে 'আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম'-এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হচ্ছে: 'কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট', 'বিজ্ঞান ইউনিট', 'ব্যবসায় শিক্ষা ইউনিট' এবং 'চারুকলা ইউনিট'। 

২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

সভায় 'আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম'-এ ভর্তি পরীক্ষার সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী, 'কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট'-এর ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি, 'বিজ্ঞান ইউনিট'-এর ভর্তি পরীক্ষা আগামী ০১ মার্চ, 'ব্যবসায় শিক্ষা ইউনিট'-এর ভর্তি পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি এবং 'চারুকলা ইউনিট'-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) আগামী ০৯ মার্চ অনুষ্ঠিত হবে। 

সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 'চারুকলা ইউনিট' ছাড়া বাকি ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চারুকলা ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। শুধু চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অংকন পরীক্ষা নেওয়া হবে। 

চারুকলা ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। অন্যান্য ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। 

ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।

ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 

পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) 'বিজ্ঞান ইউনিট'-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫, 'কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট'-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০, 'ব্যবসায় শিক্ষা ইউনিট'-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ এবং 'চারুকলা ইউনিট'-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।

Related Topics

টপ নিউজ

ঢাবি / ঢাকা বিশ্ববিদ্যালয় / ভর্তি পরীক্ষা / ঢাবি ভর্তি পরীক্ষা / ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • ব্রেক ফেইল করে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত কয়েক শিক্ষার্থী
  • আটকে পড়া বাংলাদেশি জাহাজ দ্রুতই হরমুজ প্রণালি পার হতে পারবে: ইরানি রাষ্ট্রদূত
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ই-মেইল যাচাইয়ের প্রতীকী প্রশিক্ষণ দিল শিক্ষার্থীরা
  • নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকেল ৫টার পর প্রবেশ নিষেধ
  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net