Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
ব্রেক ফেইল করে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত কয়েক শিক্ষার্থী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 April, 2026, 01:25 pm
Last modified: 15 April, 2026, 01:27 pm

Related News

  • নেচার ইনডেক্সে দেশের গবেষণা তালিকায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ১৫ বছরে রেলপথে ১,৩৩৪ দুর্ঘটনা: সংসদে রেলপথমন্ত্রী
  • দুর্যোগপূর্ণ আবহাওয়া: সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত   
  • প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন
  • শেখ পরিবারের ৫ স্থাপনার নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসু সদস্যদের ‘ওয়াকআউট’

ব্রেক ফেইল করে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত কয়েক শিক্ষার্থী

টিবিএস রিপোর্ট
15 April, 2026, 01:25 pm
Last modified: 15 April, 2026, 01:27 pm
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ব্রেক ফেইল করে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস। এতে একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল পৌনে ৮টায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিএফডিসি র‍্যাম্প থেকে নামার পর এই দুর্ঘটনা ঘটে। পরে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ঢাবির শিক্ষার্থীদের বহনকারী 'ক্ষণিকা' নামের বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। এসময় বড় কোনো ক্ষয়ক্ষতি এড়াতে চালক বাসটিকে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা দিয়ে থামানোর চেষ্টা করেন। এতে বাসে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

পুলিশ আরও জানায়, বাসটি হঠাৎ ব্রেক করায় এর পেছনে থাকা কয়েকটি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা দেয়। এতে গাড়িগুলো বেশ ক্ষতিগ্রস্ত হলেও সেগুলোর ভেতরে থাকা কেউ গুরুতর আহত হননি।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় / দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ছবি: টিবিএস কোলাজ
    ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে ঢুকে গেল বাস, নিহত ১
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে ফ্ল্যাভিও বলসোনারো। ছবি: রয়টার্স
    নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে
  • সাবেক রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন। ছবি: রয়টার্স
    সংবিধানে দায়মুক্তি থাকলেও দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক
  • প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি পাহাড় ও বনভূমি নিয়ে বিস্তৃত জঙ্গল সলিমপুরের বড় অংশই অবৈধ দখলের শিকার। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন
    জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল

Related News

  • নেচার ইনডেক্সে দেশের গবেষণা তালিকায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ১৫ বছরে রেলপথে ১,৩৩৪ দুর্ঘটনা: সংসদে রেলপথমন্ত্রী
  • দুর্যোগপূর্ণ আবহাওয়া: সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত   
  • প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন
  • শেখ পরিবারের ৫ স্থাপনার নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসু সদস্যদের ‘ওয়াকআউট’

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

2
ছবি: টিবিএস কোলাজ
অর্থনীতি

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে ঢুকে গেল বাস, নিহত ১

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে ফ্ল্যাভিও বলসোনারো। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে

5
সাবেক রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন। ছবি: রয়টার্স
বাংলাদেশ

সংবিধানে দায়মুক্তি থাকলেও দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক

6
প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি পাহাড় ও বনভূমি নিয়ে বিস্তৃত জঙ্গল সলিমপুরের বড় অংশই অবৈধ দখলের শিকার। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net