Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 September, 2026, 05:40 pm
Last modified: 16 September, 2026, 07:17 pm

Related News

  • ডাকসু সংগ্রহশালায় ছয় সাহিত্যিকের নামে ভিন্ন ব্যক্তির ছবি, সমালোচনার পর বদল
  • ইতিহাস বিকৃতির অভিযোগে ডাকসুর বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি ছাত্র ফেডারেশনের
  • কাদেরসহ দণ্ডিত ৭ জনের অবস্থান শনাক্ত হলে গ্রেপ্তার করে দেশে আনা হবে: চিফ প্রসিকিউটর
  • মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাতসহ ৭ জনের মামলার রায় আগামীকাল
  • হাতকড়া পরানোর কারণ জানতে চান পলক, ট্রাইব্যুনালের কম্পিউটারের নিরাপত্তা নিয়েও তোলেন প্রশ্ন

জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

প্রসিকিউশনের অভিযোগ, আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা এবং তাদের দমন-পীড়নের ঘটনায় অভিযুক্তদের ভূমিকা ছিল।এসব ঘটনার সঙ্গে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার বিষয়টি তদন্তে উঠে এসেছে বলে দাবি রাষ্ট্রপক্ষের।
টিবিএস রিপোর্ট
16 September, 2026, 05:40 pm
Last modified: 16 September, 2026, 07:17 pm
লেখক ড. জাফর ইকবাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ কামাল। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ কামাল ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের রেজিস্টারের কাছে এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন। 

প্রসিকিউশন সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন এবং আন্দোলন দমনের ঘটনায় তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ কামাল, অধ্যাপক ড. জাফর ইকবাল এবং আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ মোট আটজনকে আসামি করা হয়েছে।

প্রসিকিউশনের অভিযোগ, আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা এবং তাদের দমন-পীড়নের ঘটনায় অভিযুক্তদের ভূমিকা ছিল।

এসব ঘটনার সঙ্গে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার বিষয়টি তদন্তে উঠে এসেছে বলে দাবি রাষ্ট্রপক্ষের।

তদন্তে পাওয়া তথ্য ও নথিপত্রের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। এখন ট্রাইব্যুনালে অভিযোগের ওপর শুনানি এবং পরবর্তী আইনগত কার্যক্রম অনুষ্ঠিত হবে। 

আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শেষে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিম সাংবাদিকদের বলেন, 'অভিযুক্তদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উসকানি, ষড়যন্ত্র ও প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।'

তিনি বলেন, 'মাকসুদ কামাল উসকানিমূলক বক্তব্য দিয়েছেন এবং ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এর ফলে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ।'

এ প্রসিকিউটর বলেন, 'আমরা এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছি।'

Related Topics

টপ নিউজ

জুলাই আন্দোলন / ঢাকা বিশ্ববিদ্যালয় / আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল / আইসিটি / অভিযোগ দাখিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • ছবি: টিবিএস
    হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম
  • ছবি: টিবিএস
    তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • ডাকসু সংগ্রহশালায় ছয় সাহিত্যিকের নামে ভিন্ন ব্যক্তির ছবি, সমালোচনার পর বদল
  • ইতিহাস বিকৃতির অভিযোগে ডাকসুর বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি ছাত্র ফেডারেশনের
  • কাদেরসহ দণ্ডিত ৭ জনের অবস্থান শনাক্ত হলে গ্রেপ্তার করে দেশে আনা হবে: চিফ প্রসিকিউটর
  • মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাতসহ ৭ জনের মামলার রায় আগামীকাল
  • হাতকড়া পরানোর কারণ জানতে চান পলক, ট্রাইব্যুনালের কম্পিউটারের নিরাপত্তা নিয়েও তোলেন প্রশ্ন

Most Read

1
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net