Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ই-মেইল যাচাইয়ের প্রতীকী প্রশিক্ষণ দিল শিক্ষার্থীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 April, 2026, 08:15 pm
Last modified: 07 April, 2026, 08:28 pm

Related News

  • ঢাকা মেডিকেলের চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • গণপিটুনিতে তোফাজ্জল হত্যা: ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ই-মেইল যাচাইয়ের প্রতীকী প্রশিক্ষণ দিল শিক্ষার্থীরা

প্রশাসনিক জটিলতার কারণে একাধিক শিক্ষার্থীর বিদেশে উচ্চশিক্ষার সুযোগ হারানোর অভিযোগ উঠেছে। সেই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কর্মকর্তাদের ই-মেইল যাচাই (ভেরিফিকেশন) এবং ফোনে কথা বলার বিষয়ে ‘প্রশিক্ষণ’ দেওয়ার এই প্রতীকী কর্মসূচির আয়োজন করা হয়।
টিবিএস রিপোর্ট
07 April, 2026, 08:15 pm
Last modified: 07 April, 2026, 08:28 pm
ছবি: টিবিএস

সনদ যাচাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক জটিলতায় শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ হাতছাড়া হওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কর্মকর্তাদের 'প্রতীকী' প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে একদল শিক্ষার্থী।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বচেতন শিক্ষার্থীবৃন্দ' ব্যানারে এ প্রতীকী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক জটিলতার কারণে একাধিক শিক্ষার্থীর বিদেশে উচ্চশিক্ষার সুযোগ হারানোর অভিযোগ উঠেছে। সেই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কর্মকর্তাদের ই-মেইল যাচাই (ভেরিফিকেশন) এবং ফোনে কথা বলার বিষয়ে 'প্রশিক্ষণ' দেওয়ার এই প্রতীকী কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে আয়োজকদের অন্যতম লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী অর্ক বড়ুয়া বলেন, 'দেশের বাইরে পড়তে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বেশি যে বিড়ম্বনায় পড়তে হয় তা হলো বিশ্ববিদ্যালয়ের সনদপত্র যাচাইকরণ। সম্প্রতি সনদপত্র যাচাইকরণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে রেসপন্স না করার জন্য দুইজন শিক্ষার্থী ভর্তি হতে পারেননি।'

তিনি বলেন, 'দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে একজন শিক্ষার্থী যদি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যায়, সেক্ষেত্রে তার যাওয়ার রাস্তাকে আরও সহজ করে কীভাবে খরচ কমিয়ে আনা যায় সেদিকে মনোযোগ দেওয়া উচিত। কিন্তু সেদিকে মনোযোগ না দিয়ে কেবলমাত্র ফি দেয়নি এজন্য বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থীর সার্টিফিকেট ভেরিফাই করেনি, আরেকজনের ক্ষেত্রে মেইলের রিপ্লাই দেয়নি।'

তিনি আরও বলেন, 'শিক্ষার্থীরা রিজেক্ট হয়ে গেল—সেটা বিশ্ববিদ্যালয়ের জন্য তো বটেই, আমাদের জন্য জাতীয় একটি দুর্ভাগ্য। বিগত সময়গুলোতেও প্রশাসনিক ভবনে আমাদের আরও নানাবিধ হয়রানি রয়েছে। এসব ঘটনার প্রতীকী প্রতিবাদ হিসেবে এই আয়োজন।'

বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাসিবুল আলম তাহিন বলেন, 'রেজিস্ট্রার ভবনের গতানুগতিক কাজের যে ধারা, তা শিক্ষার্থীদের জন্য অনেকটা সমস্যাজনক হয়ে উঠছে। কয়েকদিন আগে ইমেইল ভেরিফিকেশনের জন্য একজন শিক্ষার্থীর বিদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল হয়ে গেছে। অফিসারদের ইমেইল ভেরিফাই করা ও কীভাবে কল রিসিভ করতে হয়, তা শেখানো উচিত। এটি একটা সারকাস্টিক প্রতিবাদ।'

Related Topics

টপ নিউজ

ভেরিফিকেশন / সনদ যাচাই / ঢাবি / ঢাকা বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • ঢাকা মেডিকেলের চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • গণপিটুনিতে তোফাজ্জল হত্যা: ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net