Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
গুপ্তচরবৃত্তির দায়ে মার্কিন নাগরিককে ১৬ বছরের কারাদণ্ড দিল রুশ আদালত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 June, 2020, 04:20 pm
Last modified: 15 June, 2020, 06:14 pm

Related News

  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের পূর্ণ অধিকার রয়েছে: জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত
  • পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা

গুপ্তচরবৃত্তির দায়ে মার্কিন নাগরিককে ১৬ বছরের কারাদণ্ড দিল রুশ আদালত

২০১৮ সালের ডিসেম্বরে রাশিয়ার রাজধানী মস্কোর একটি হোটেলে অবস্থানকালে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বিরুদ্ধে আনা হয় গুপ্তচর মিশনে জড়িত থাকার অভিযোগ।
টিবিএস ডেস্ক
15 June, 2020, 04:20 pm
Last modified: 15 June, 2020, 06:14 pm
আদালতে পল হুইলেন। ছবি: সিএনএন

পল হুইলেন নামের যুক্তরাষ্ট্রের নৌসেনার প্রাক্তন এক সদস্যকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার একটি আদালত। আজ সোমবার রাজধানী মস্কোর একটি আদালত এই রায় দেয়। 

রায় দেওয়ার পর আসামির জন্য নির্ধারিত সুরক্ষিত কাচের ঘর থেকে আদালতের এই বিচারকার্যকে 'সাজানো নাটক' বলে প্রতিবাদ করেন পল হুইলেন। এসময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীসহ যুক্তরাজ্য ও কানাডার মতো প্রভাবশালী দেশের নেতৃত্বকে এব্যাপারে হস্তক্ষেপের আহ্বান জানান।   

হুইলেন জন্মসূত্রে একজন আইরিশ এবং ব্রিটিশ নাগরিক। কানাডার নাগরিকত্ব তার রয়েছে। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেন। 

২০১৮ সালের ডিসেম্বরে রাশিয়ার রাজধানী মস্কোর একটি হোটেলে অবস্থানকালে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বিরুদ্ধে আনা হয় গুপ্তচর মিশনে জড়িত থাকার অভিযোগ। এরপর থেকেই তাকে মস্কোর লেফোরটোভো কারাগারে বন্দি করে রাখা হয়েছে।  

হুইলেনের আইনজীবী ভ্লাদিমির ঝেরেবেনকভ এর আগে বলেছিলেন, হুইলেন নিজের অজ্ঞাতেই রাশিয়ার 'অতি-গোপন' রাষ্ট্রীয় তথ্য ভর্তি একটি ফ্ল্যাশড্রাইভ কারো কাছে হস্তান্তর করেন। 

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, হুইলেন প্রমাণসহ 'হাতেনাতে' ধরা পড়েছেন।   

নিজের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন পল হুইলেন। বন্দি থাকাকালে তাকে যথাযথ চিকিৎসা সেবা না দেওয়ার পাল্টা অভিযোগ করেছেন তিনি। তার পরিবার জানায়, মস্কোতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই তিনি সেখানে ভ্রমণ করছিলেন, এসময় মিথ্যে অভিযোগে হুইলেনকে ফাঁসানো হয়। 

Related Topics

টপ নিউজ

পল হুইলেন / মার্কিন নাগরিক / গুপ্তচর / রাশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের পূর্ণ অধিকার রয়েছে: জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত
  • পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net