Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
দেশের গ্রামীণ সড়ক উন্নয়নে এডিবির ১০ কোটি ডলার ঋণ

অর্থনীতি

ইউএনবি
15 June, 2020, 02:10 pm
Last modified: 15 June, 2020, 07:28 pm

Related News

  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • মার্কিন শুল্ক, নির্বাচন ব্যয় ও ব্যাংকখাত সংকটে ঝুঁকিতে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার: এডিবি
  • বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১০০-২০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বেজা-এডিবি চুক্তি
  • রাজস্ব আদায় ও এনবিআর পৃথকীকরণ নিয়ে আইএমএফ ও বিশ্বব্যাংক কাজ করছে
  • ১৪০ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক, এডিবি

দেশের গ্রামীণ সড়ক উন্নয়নে এডিবির ১০ কোটি ডলার ঋণ

এ অর্থায়নের মাধ্যমে পল্লী সংযোগ উন্নয়ন প্রকল্পের আওতাধীন এক হাজার ৭০০ কিলোমিটার গ্রামীণ সড়ককে ২ হাজার ৬৩০ কিলোমিটারে উন্নীত করা হবে।
ইউএনবি
15 June, 2020, 02:10 pm
Last modified: 15 June, 2020, 07:28 pm

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশে চলমান গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য ১০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন দিয়েছে। 

এডিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অর্থায়নের মাধ্যমে পল্লী সংযোগ উন্নয়ন প্রকল্পের আওতাধীন এক হাজার ৭০০ কিলোমিটার গ্রামীণ সড়ককে ২ হাজার ৬৩০ কিলোমিটারে উন্নীত করা হবে।

২০১৮ সালে ৩৪ প্রান্তিক জেলার রাস্তাঘাটকে সব মৌসুমে চলার উপযোগী, জলবায়ু সহিষ্ণু ও নিরাপদ করতে ২০ কোটি মার্কিন ডলারের প্যাকেজে অনুমোদন দেওয়া হয়। সম্প্রসারিত এ প্রকল্পের ফলে ৪ কোটিরও বেশি মানুষ উপকৃত হবে এবং পরবর্তী সময়ে এ প্রকল্পের আওতা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে এডিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপর্যাপ্ত গ্রামীণ পরিবহন ব্যবস্থা এবং দুর্বল বাজার অবকাঠামো বাংলাদেশের পল্লী উন্নয়নের জন্য বড় চ্যালেঞ্জ। এছাড়া ঘন ঘন বন্যা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগও পরিস্থিতিকে খারাপ করে দেয়, যাতে কৃষিপণ্যের বাজারজাতকরণ ব্যবস্থা ভেঙে পড়ে।

গ্রামীণ জনসংখ্যার অর্ধেকেরও কম সব মৌসুমে চলার উপযোগী রাস্তা পেয়েছে, যা দেশের মোট গ্রামীণ রাস্তার দৈর্ঘ্যের এক তৃতীয়াংশেরও কম।

অতিরিক্ত এ অর্থায়ন দেশের স্থানীয় অর্থনীতির উন্নয়নে সরকারের অবকাঠামোগত ব্যয়েরও পরিপূরক হিসেবে ব্যবহার করা হবে, যা করোনভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অবকাঠামোগত ব্যয় স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি করবে, গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সরবরাহের সুযোগ বৃদ্ধি করবে এবং অর্থনীতির দীর্ঘমেয়াদী উন্নতির সম্ভাবনা তৈরি করবে।

এ প্রকল্পে মোট ব্যয় হবে ৪৪ কোটি ৯২.৩ লাখ ডলার। যার মধ্যে বাংলাদেশ সরকার দেবে ১৪ কোটি ৯২.৩ লাখ ডলার। প্রকল্পটি ২০২৪ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

এডিবির সিনিয়র পানিসম্পদ বিশেষজ্ঞ অলিভিয়ার ড্রিউ বলেন, 'পল্লী সংযোগ উন্নয়ন প্রকল্প সম্প্রসারণের ফলে আরও বেশি মানুষ অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত হতে পারবে এবং কৃষক তার কৃষি জমি থেকেই পণ্যসেবা দ্রুত ও সহজে বাজারে সরবরাহ করতে পারবে।'

তিনি বলেন, 'নারী এবং শিশুরা যেকোনো আবহাওয়ার পরিস্থিতিতে সহজ ও নিরাপদে শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য এবং অন্যান্য প্রয়োজনীয় সামাজিক পরিষেবাগুলো গ্রহণের সুযোগ পাবে।'

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

গ্রামীণ সড়ক উন্নয়ন / এডিবি / এশীয় উন্নয়ন ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • মার্কিন শুল্ক, নির্বাচন ব্যয় ও ব্যাংকখাত সংকটে ঝুঁকিতে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার: এডিবি
  • বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১০০-২০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বেজা-এডিবি চুক্তি
  • রাজস্ব আদায় ও এনবিআর পৃথকীকরণ নিয়ে আইএমএফ ও বিশ্বব্যাংক কাজ করছে
  • ১৪০ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক, এডিবি

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net