Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
'অকালে চলে গেল', সুশান্তের মৃত্যুতে শোকাহত মোদি

বিনোদন

টিবিএস ডেস্ক
14 June, 2020, 10:10 pm
Last modified: 14 June, 2020, 10:26 pm

Related News

  • 'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • ভারতে রাস্তা ও জনপরিসর থেকে সব বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
  • ৫ দিনে দ্বিতীয়বারের মতো পেট্রোল-ডিজেলের দাম বাড়ল ভারতে
  • ভারতের রান্নার গ্যাসের সংকট যেভাবে বাড়িয়ে দিচ্ছে ক্যালিফোর্নিয়ার জ্বালানি তেলের দাম

'অকালে চলে গেল', সুশান্তের মৃত্যুতে শোকাহত মোদি

সুশান্তকে 'এক উজ্জ্বল তরুণ অভিনেতা' হিসেবে অভিহিত করে ভারতের প্রধানমন্ত্রী আরও লিখেন, 'অবিস্মরণীয় কিছু পারফরম্যান্স তিনি রেখে গেছেন।'
টিবিএস ডেস্ক
14 June, 2020, 10:10 pm
Last modified: 14 June, 2020, 10:26 pm
সুশান্ত সিং রাজপুত। ছবি: সংগৃহীত

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের অকাল প্রয়াণে ভারতের রাজনৈতিক মহলও শোকগ্রস্ত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার এক টুইট বার্তায় লিখেছেন, 'অকালেই চলে গেলেন; তার মৃত্যুতে শোকাহত (আমি)।'

ওই বার্তায় সুশান্তকে তিনি 'এক উজ্জ্বল তরুণ অভিনেতা' হিসেবেও অভিহিত করেন।

মোদি আরও লিখেন, 'টিভি ও চলচ্চিত্রে দারুণ কাজ করে গেছেন তিনি। বিনোদন জগতে তার আবির্ভাব বহু মানুষকে প্রেরণা যুগিয়েছে। অবিস্মরণীয় কিছু পারফরম্যান্স তিনি রেখে গেছেন।' খবর হিন্দুস্তান টাইমসের।

Sushant Singh Rajput...a bright young actor gone too soon. He excelled on TV and in films. His rise in the world of entertainment inspired many and he leaves behind several memorable performances. Shocked by his passing away. My thoughts are with his family and fans. Om Shanti.

— Narendra Modi (@narendramodi) June 14, 2020

এর আগে, রোববার মুম্বাইয়ে নিজ বাসা থেকে সুশান্তের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কোনো 'সুইসাইড নোট' পাওয়া না গেলেও তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার প্রণয় অশোক বলেন, 'সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে।'

এই অভিনেতার প্রচারণা টিম তার ভক্তদের উদ্দেশ্যে এক বার্তায় লিখেছে, "গভীর বেদনা নিয়ে জানাচ্ছি, সুশান্ত সিং রাজপুত আর আমাদের মাঝে বেঁচে নেই। তার ভক্তদের কাছে অনুরোধ, তাকে মনে রাখুন, তার জীবন ও কর্মের প্রচার করুন। গণমাধ্যমের কাছে অনুরোধ, শোকের এই মুহূর্তে 'একান্ত গোপনীয়তা' বজায় রাখতে আমাদের সাহায্য করুন।"

সুশান্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটারে লিখেছেন, 'ভারতের রাইজিং সুপারস্টার সুশান্ত সিং রাজপুতের ট্র্যাজিক ও মর্মান্তিক মৃত্যুতে তার লাখো ভক্ত আজ বেদনাহত। চলচ্চিত্র ও টেলিভিশনে তার দুর্দান্ত অভিনয় মানুষ চিরকাল মনে রাখবে। কামনা করি, তার বন্ধু ও পরিবার এই বেদনা সহ্য করার শক্তি যেন পায়।'

The tragic and shocking death of India's rising star #SushantSinghRajput has left millions of his fans devastated. The masterly performances of his film and TV career will forever be remembered. May his friends and family have the strength to cope with this loss. RIP

— Arvind Kejriwal (@ArvindKejriwal) June 14, 2020

১৯৮৬ সালের ২১ জানুয়ারি ভারতের পটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিং রাজপুত। পরবর্তীকালে তার পরিবার দিল্লি চলে আসে। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন সুশান্ত। কিন্তু সেইসময় থেকেই থিয়েটারের দিকে ঝোঁকেন। নাচও শেখেন। বিনোদন জগতে ব্যস্ততায় পড়াশোনা শেষ করা হয়নি তার।

এ মাসের শুরুর দিকে নিজের প্রয়াত মাকে উদ্দেশ্য করে এই অভিনেতা ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট দেন। সেখানে লিখেন, 'আবছা অতীতের বাষ্প চোখের জলে ঝরে পড়েছে... অফুরন্ত স্বপ্ন একটা হাসি খুড়েই  চলেছে... এবং জীবন দ্রুত পরিবর্তনশীল, দুইয়ের মাঝে আমি ঝুলে রয়েছি...মা।'

View this post on Instagram

Blurred past evaporating from teardrops Unending dreams carving an arc of smile And a fleeting life, negotiating between the two... #माँ ❤️

A post shared by Sushant Singh Rajput (@sushantsinghrajput) on Jun 3, 2020 at 5:43am PDT

এটিই তার শেষ পোস্ট।

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

সুশান্ত সিং রাজপুত / নরেন্দ্র মোদি / বলিউড / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • 'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • ভারতে রাস্তা ও জনপরিসর থেকে সব বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
  • ৫ দিনে দ্বিতীয়বারের মতো পেট্রোল-ডিজেলের দাম বাড়ল ভারতে
  • ভারতের রান্নার গ্যাসের সংকট যেভাবে বাড়িয়ে দিচ্ছে ক্যালিফোর্নিয়ার জ্বালানি তেলের দাম

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net