Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
মাছরাঙা হত্যায় মামলা: প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে পুলিশ

বাংলাদেশ

বরগুনা সংবাদদাতা
12 June, 2020, 02:20 pm
Last modified: 12 June, 2020, 02:49 pm

Related News

  • 'প্রশাসন আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে': ভাইরাল জামায়াত নেতার বক্তব্য
  • কমলাপুর স্টেশনে ধূমপান করায় যুবককে জেলে পাঠানোর নির্দেশ পুলিশ সুপারের, ভিডিও ভাইরাল
  • নারী উদ্যোক্তাদের কেকের উৎসব, আগারগাঁওয়ে ‘কেকপট্টি’ যেমন দেখা গেল
  • কোল্ডপ্লে-র কনসার্টে সহকর্মীকে আলিঙ্গনের ভিডিও ভাইরাল: এবার চাকরি ছাড়লেন সেই নারী কর্মকর্তাও
  • ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে বরগুনার অধিকাংশ ওয়ার্ড: আক্রান্ত ২,৪০৭, মৃত্যু ৬ জনের

মাছরাঙা হত্যায় মামলা: প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে পুলিশ

ছয়টি ডিম দেওয়া এক মাছরাঙা পাখিকে ধরার পর জবাই করে সেই ছবি ফেসবুকে প্রকাশ করেন বরগুনার তালতলী উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ফারুক।
বরগুনা সংবাদদাতা
12 June, 2020, 02:20 pm
Last modified: 12 June, 2020, 02:49 pm
ছবি: ফেসবুক

বরগুনার তালতলীতে ছয়টি ডিম দেওয়া এক মাছরাঙা পাখিকে জবাই করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত করছে পুলিশ। তদন্ত কার্যক্রম শুরুর পর নানা কারণে পুলিশের ধারণা- পাখিটি ডিমসহ বাসা থেকে ধরার পর অভিযুক্ত ছাত্রদল নেতা কামরুজ্জামান ফারুক নিজেই জবাই করে সেই ছবি ফেসবুকে পোস্ট করেন।

যদিও ঘটনার শুরু থেকেই এর সঙ্গে জড়িত নন- কামরুজ্জামান এমনটা দাবি করলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আইনগত পদক্ষেপ তিনি নেননি। বরং মামলা দায়েরের পর গা ঢাকা দিয়েছেন।

বাঁয়ে- সেই ফেসবুক পোস্ট; ডানে- অভিযুক্ত কামরুজ্জামান ফারুক

বরগুনার পাখি ও প্রকৃতিপ্রেমিরা জানান, ছয়টি ডিম দেওয়া এক মাছরাঙা পাখিকে ধরার পর জবাই করে গত সোমবার (৮ জুন) সেই ছবি ফেসবুকে প্রকাশ করেন বরগুনার তালতলী উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ফারুক। ছবির ক্যাপশনে তিনি লিখেন, ''অনেক তাড়াইছি, লাভ হয় নাই, অতপর বাসায় রেড।'

ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সমালোচনার ঝড় ওঠার পাশাপাশি দাবি ওঠে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও।

এদিকে মঙ্গলবার (৯ জুন) কামরুজ্জামান ফারুকের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সাগর কর্মকার নামে স্থানীয় এক তরুণ একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত করছে তালতলী থানা পুলিশ। এছাড়া এ ঘটনার পর ছাত্রদল থেকেও বহিষ্কার করা হয় কামরুজ্জামান ফারুককে।

মামলার বাদি সাগর কর্মকার বলেন, '২০১২ সালের বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, প্রটেকটেড বার্ড বা সুরক্ষিত এসব পাখি শিকার করা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে কেউ জড়িত হলে এক বছর কারাদণ্ড অথবা এক লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। একই অপরাধের পুনরাবৃত্তি ঘটালে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ দুই লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তাই আশা করব, প্রশাসন কামরুজ্জামান ফারুকের বিরুদ্ধে পাখিহত্যার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।'

কোস্টাল এনভায়রনমেন্ট প্রটেকশন নেটওয়ার্কের সমন্বয়ক রুদ্র রুহান বলেন, 'মাছরাঙা পাখি বাংলাদেশে প্রায় বিলুপ্ত প্রজাতির। প্রজনন সময় ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত। এছাড়াও বছরের যেকোনো সময় মাছরাঙা ডিম পাড়ে, বাচ্চা ফোটায়। জলাশয়ের খাড়া পাড়ে বা পুরনো গাছের কোঠরে বাসা বাঁধে। ডিম পাড়ে ২-৪-৬টি। ডিম ফুটতে সময় লাগে ১৯-২০ দিন। বাচ্চা উড়তে শেখে ২০-২৫ দিনে।'

মামলা হওয়ার পর গা ঢাকা দেওয়ায় অভিযুক্ত কামরুজ্জামান ফারুকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে ঘটনার পরপর এবং গা ঢাকা দেওয়ার আগে তিনি জানিয়েছিলেন, তার ফেসবুক অ্যাকাউন্ট একটি দোকানের কম্পিউটারে ওপেন করা ছিল। চলমান লকডাউনের কারণে সেই দোকান বন্ধ থাকায় তিনি তার ফেসবুক অ্যাকাউন্টটি কম্পিউটার থেকে লগআউট করতে পারেননি। এরইমধ্যে ওই কম্পিউটার বিক্রিও করা হয়।

তিনি তখন বলেছিলেন, 'কম্পিউটারটি এভাবে হাতবদলের মাধ্যমে কেউ একজন ওই মাছরাঙা পাখির ছবি আমার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেছে।' এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন বলেও দাবি করেছিলেন।

এ বিষয়ে তালতলী থানার ওসি শাহাবুদ্দিন খান বলেন, 'আমরা মামলাটির তদন্ত করছি। তদন্ত কার্যক্রম এখনো শেষ হয়নি। তবে এখন পর্যন্ত তদন্তকালে আমরা যেসব তথ্য-উপাত্ত পেয়েছি, তাতে মনে হচ্ছে, ক্ষোভের কারণে কামরুজ্জামান ফারুক নিজেই মাছরাঙা পাখিটিকে ধরে, গলা কেটে মেরে ফেলেন। আর ওই বীভৎস ছবি তিনি নিজেই তার ফেসবুক ওয়ালে আপলোড করেন।'

Related Topics

টপ নিউজ

মাছরাঙা / ভাইরাল / বরগুনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • 'প্রশাসন আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে': ভাইরাল জামায়াত নেতার বক্তব্য
  • কমলাপুর স্টেশনে ধূমপান করায় যুবককে জেলে পাঠানোর নির্দেশ পুলিশ সুপারের, ভিডিও ভাইরাল
  • নারী উদ্যোক্তাদের কেকের উৎসব, আগারগাঁওয়ে ‘কেকপট্টি’ যেমন দেখা গেল
  • কোল্ডপ্লে-র কনসার্টে সহকর্মীকে আলিঙ্গনের ভিডিও ভাইরাল: এবার চাকরি ছাড়লেন সেই নারী কর্মকর্তাও
  • ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে বরগুনার অধিকাংশ ওয়ার্ড: আক্রান্ত ২,৪০৭, মৃত্যু ৬ জনের

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net