Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
প্রস্তাবিত বাজেটকে ব্যবসাবান্ধব বলছে ডিএসই

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
12 June, 2020, 11:50 am
Last modified: 12 June, 2020, 11:57 am

Related News

  • তারেক রহমানের সঙ্গে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের বৈঠক, পুঁজিবাজার নিয়ে আলোচনা
  • ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন এমডি হিসেবে নিয়োগ পেলেন নুজহাত আনোয়ার
  • দেশের পুঁজিবাজারে কেন এই বড় আইপিও খরা?
  • নিজস্ব সব শেয়ার বিক্রির ঘোষণা দিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
  • একটি ধ্বংসের ইতিহাস: ২০১০ সালের পুঁজিবাজার ধস, মার্জিন ঋণ ও বিনিয়োগকারীদের সর্বনাশ

প্রস্তাবিত বাজেটকে ব্যবসাবান্ধব বলছে ডিএসই

বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের শেয়ারবাজারের জন্য বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের প্রত্যাশার সাথে প্রাপ্তির সমন্বয় হয়েছে। এজন্য অর্থমন্ত্রীকে অভিনন্দনও জানিয়েছে ডিএসই।
টিবিএস রিপোর্ট
12 June, 2020, 11:50 am
Last modified: 12 June, 2020, 11:57 am
ছবিটি প্রতীকী

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব ও সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে হয়েছে বলে মনে করছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ জন্য অর্থমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

ডিএসইর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের শেয়ারবাজারের জন্য বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের প্রত্যাশার সাথে প্রাপ্তির সমন্বয় হয়েছে। এজন্য অর্থমন্ত্রীকে অভিনন্দনও জানিয়েছে ডিএসই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারের উন্নয়ন, বন্ড মার্কেটকে শক্তিশালীকরণ, শিল্পায়নের জন্য ব্যাংক নির্ভরতা কমানো এবং অপ্রর্দশিত টাকা শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ প্রদান করেছে। 

পাশাপাশি সরকারের ইতিবাচক মনোভাবের ফলে ক্রমবিকাশমান শেয়ারবাজার আরও গতিশীল হবে বলে মনে করে ডিএসই।

এছাড়াও, অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় স্বাস্থ্য, কৃষি, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা এবং কর্মসংস্থানসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। প্রবৃদ্ধির চালিকাশক্তি হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে শ্রমশক্তির অধিকতর অংশগ্রহণ। দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের অন্যতম মাধ্যম হলো দেশের পুঁজিবাজার। 

তাই "অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যত পথপরিক্রমার" অংশীদার হিসেবে প্রস্তাবিত বাজেটে দেশের পুঁজিবাজার সরকারের কাংক্ষিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে বলে ডিএসই দৃঢ়ভাবে বিশ্বাস করে।

Related Topics

টপ নিউজ

ঢাকা স্টক চেঞ্জ / ডিএসই / ২০২০-২১ বাজেট / বিনিয়োগবান্ধব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • তারেক রহমানের সঙ্গে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের বৈঠক, পুঁজিবাজার নিয়ে আলোচনা
  • ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন এমডি হিসেবে নিয়োগ পেলেন নুজহাত আনোয়ার
  • দেশের পুঁজিবাজারে কেন এই বড় আইপিও খরা?
  • নিজস্ব সব শেয়ার বিক্রির ঘোষণা দিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
  • একটি ধ্বংসের ইতিহাস: ২০১০ সালের পুঁজিবাজার ধস, মার্জিন ঋণ ও বিনিয়োগকারীদের সর্বনাশ

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net