Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
২৪ ঘণ্টা পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে শুরু পণ্য খালাস কার্যক্রম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 November, 2023, 01:15 pm
Last modified: 18 November, 2023, 01:22 pm

Related News

  • মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে জাহাজ: খালাস শুরু, কাল ভিড়বে জেটিতে
  • চট্টগ্রামে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল জাহাজ, রাতে আসছে আরও একটি
  • লাইটার জাহাজে জ্বালানি সংকট, ঝুঁকিতে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম
  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরও একটি জাহাজ

২৪ ঘণ্টা পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে শুরু পণ্য খালাস কার্যক্রম

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠানামা পুরোপুরি বন্ধ ছিলো চার ঘণ্টা। তবে জাহাজ বন্দরে ফিরিয়ে এনে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে এরচেয়ে বেশি সময় লেগেছে।
টিবিএস রিপোর্ট
18 November, 2023, 01:15 pm
Last modified: 18 November, 2023, 01:22 pm
ছবি- মোহাম্মদ মিনহাজ উদ্দিন/ টিবিএস

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব কমে আসায় স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম। ২৪ ঘণ্টা পর বহির্নোঙ্গরেও খোলা পণ্যবাহী জাহাজে শুরু হয়েছে খালাস কার্যক্রম।

জেটি থেকে গভীর সাগরে ফেরত পাঠানো জাহাজগুলো শনিবার (১৮ নভেম্বর) সকালের জোয়ারে চট্টগ্রাম বন্দরের জেটিতে ফেরত আনা হয়েছে।

শনিবার সকাল থেকে স্বাভাবিক হতে শুরু করেছে কন্টেইনার ডেলিভারিসহ বন্দরের অপারেশনাল কার্যক্রম।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠানামা পুরোপুরি বন্ধ ছিলো চার ঘণ্টা। তবে জাহাজ বন্দরে ফিরিয়ে এনে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে এরচেয়ে বেশি সময় লেগেছে।

ওয়াটার ট্রান্সপোর্ট সেলের পরিচালক (অপারেশন) আতাউল কবির রঞ্জু টিবিএসকে বলেন, "শুক্রবার সকালে বহির্নোঙ্গরে পণ্য খালাস বন্ধ হয়ে যায়। তবে শনিবার সকাল থেকে খালাস কার্যক্রম শুরু হচ্ছে। বিকেল নাগাদ খালাস কাযক্রম স্বাভাবিক হয়ে আসবে।"

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের সকর্ত সংকেত ৬ ঘোষণার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব এলার্ট ৩ ঘোষণা করে। এরপর শুক্রবার সকাল ১১টায় জরুরি বৈঠক করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ওই বৈঠকে জানানো হয় চট্টগ্রাম বন্দরে ২২টি জাহাজ অবস্থান করছিল।

জেনারেল কার্গো বার্থ (জিসিবি) ছাড়া চট্টগ্রাম কন্টেইনার টার্মিানাল (সিসিটি) এবং নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) অবস্থানরত জাহাজগুলোকে বিকেলের জোয়ারে গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয়।

শুক্রবার বিকেলে আবহাওয়া অধিদপ্তর সতর্ক সংকেত ৬ থেকে ৩ এ নামিয়ে আনলে কার্যক্রম শুরুর প্রস্তুতি নেয় বন্দর কর্তৃপক্ষ। বন্দর জেটিতে অবস্থান করা জাহাজগুলোতে পণ্য উঠানামা শুরু হয়।  

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো: ওমর ফারুক টিবিএসকে বলেন, "বন্দর জেটিতে যেসব জাহাজ অবস্থান করছিল সেগুলো শুক্রবার রাত থেকে পণ্য উঠানামা শুরু হয়। ফেরত পাঠানো জাহাগুলো শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে বন্দরে এগুলো ফেরত আনা হয়। এছাড়া কন্টেইনার ডেলিভারি কার্যক্রমও এখন স্বাভাবিক রয়েছে।"

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / ঘূর্ণিঝড় মিধিলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে জাহাজ: খালাস শুরু, কাল ভিড়বে জেটিতে
  • চট্টগ্রামে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল জাহাজ, রাতে আসছে আরও একটি
  • লাইটার জাহাজে জ্বালানি সংকট, ঝুঁকিতে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম
  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরও একটি জাহাজ

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net