Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম

খেলা

টিবিএস রিপোর্ট
15 November, 2023, 09:05 pm
Last modified: 15 November, 2023, 09:51 pm

Related News

  • কোনো বল না গড়িয়েই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
  • ‘পাকিস্তান ক্রিকেটে ট্যালেন্ট কোথায়’- প্রশ্ন শোয়েবের
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • চ্যাম্পিয়ন পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু নিউজিল্যান্ডের

পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম

২০১৯ সালে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব পান বাবর। এরপর টেস্টের দায়িত্ব পান ২০২০ সালে। চার বছর ধরে অধিনায়কত্ব করলেও তার নেতৃত্ব নিয়ে হতাশা প্রকাশ করতে দেখা গেছে অনেক সাবেক পাকিস্তানি ক্রিকেটারকে। 
টিবিএস রিপোর্ট
15 November, 2023, 09:05 pm
Last modified: 15 November, 2023, 09:51 pm

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণ থেকেই পাকিস্তানের অধিনায়কত্ব ছেড়েছেন বাবর আজম। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় এই ঘোষণা দিয়েছেন তিনি। পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দেখা করেন বাবর। নেতৃত্ব ছাড়লেও তিন সংস্করণেই খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান।

২০১৯ সালে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব পান বাবর। এরপর টেস্টের দায়িত্ব পান ২০২০ সালে। চার বছর ধরে অধিনায়কত্ব করলেও তার নেতৃত্ব নিয়ে হতাশা প্রকাশ করতে দেখা গেছে অনেক সাবেক পাকিস্তানি ক্রিকেটারকে। 

এই সময়ের মধ্যে পাকিস্তান আইসিসির কোনো টুর্নামেন্টও জেতেনি। এ বছর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ১ নাম্বার দল হিসেবে বিশ্বকাপ খেলতে গিয়েছিল পাকিস্তান। কিন্তু নয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরে প্রথম পর্ব থেকেই দলটি বিদায় নেয়। 

টুর্নামেন্টে বাবরও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান হিসেবে খেলতে এসে কোনো সেঞ্চুরির দেখা পাননি,  নয় ইনিংসে ৪০ গড়ে করেছেন ৩২০ রান। দলের নেতৃত্বের চাপ বাবরের খেলায়ও প্রভাব ফেলেছে বলে সমালোচনা আরও তীব্র হয়।

পদত্যাগের ঘোষণা দিয়ে বাবর লিখেছেন, 'আজ আমি পাকিস্তানের অধিনায়ক হিসেবে  পদত্যাগ করছি। এটা কঠিন সিদ্ধান্ত, তবে আমার মনে হয় এটাই সঠিক সময়।'  নতুন অধিনায়ককে সহযোগিতা করার আশ্বাস দিয়ে তিন সংস্করণে খেলা চালিয়ে যাওয়ার কথাও জানান বাবর।

নিজের অধিনায়কত্ব কালীন সময়ে পাকিস্তানের অর্জনগুলোও তুলে ধরেন বাবর, 'ওয়ানডে ক্রিকেটের এক নাম্বার দল হওয়া আমাদের দলীয় চেষ্টার ফল। খেলোয়াড়, কোচ থেকে টিম ম্যানেজমেন্ট এই কৃতিত্বের দাবিদার। তবে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সব সমর্থককে, যারা পাশে থেকে সাহস জুগিয়েছেন।' 

এরপর পাকিস্তান বোর্ডকে ধন্যবাদ জানিয়ে নিজের বার্তা শেষ করেছেন বাবর, 'আমি পিসিবিকে ধন্যবাদ জানাই, আমাকে ভরসা করে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার জন্য।' 

Related Topics

টপ নিউজ

বাবর আজম / পাকিস্তান ক্রিকেট দল / অধিনায়কত্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
    এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

Related News

  • কোনো বল না গড়িয়েই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
  • ‘পাকিস্তান ক্রিকেটে ট্যালেন্ট কোথায়’- প্রশ্ন শোয়েবের
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • চ্যাম্পিয়ন পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু নিউজিল্যান্ডের

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

3
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net