Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
এআইয়ের সাহায্য নিয়ে ৫০ বছর পর মুক্তি পেল বিটলসের নতুন গান

বিনোদন

এনপিআর; সিনেট
07 November, 2023, 06:25 pm
Last modified: 07 November, 2023, 06:25 pm

Related News

  • যুক্তরাজ্যের অ্যালবাম চার্টে বিটলসের রেকর্ড ভাঙলেন রবি উইলিয়ামস
  • গানের জাদুতে মুগ্ধ কোটি শ্রোতা, অথচ এই গায়িকার অস্তিত্ব নিয়েই সন্দেহ!
  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • গানে স্বৈরাচারের পতন: বিপ্লবের গান
  • যে কারণে গান গাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী

এআইয়ের সাহায্য নিয়ে ৫০ বছর পর মুক্তি পেল বিটলসের নতুন গান

এনপিআর; সিনেট
07 November, 2023, 06:25 pm
Last modified: 07 November, 2023, 06:25 pm
বিটলসের সদস্যরা। ছবি: সংগৃহীত

ব্যান্ড ভেঙে যাওয়ার ৫০ বছর পর মুক্তি পেল দ্য বিটলসের নতুন গান। জনপ্রিয় এই ব্যান্ডের নতুন গান প্রকাশের খবর তাই ভক্তদের কাছে এসেছে চমক হয়ে। 

২ নভেম্বর মুক্তি পেয়েছে 'নাউ অ্যান্ড দেন' শিরোনামের বিটলসের এই নতুন গান। আর গানটি তৈরি করতে নেওয়া হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্য।

সদ্য মুক্তি পাওয়া গানটিকে বলা হচ্ছে বিটলসের সর্বশেষ গান। এর একটি মিউজিক ভিডিও-ও বানানো হয়েছে। গান ও মিউজিক ভিডিও দুটো তৈরিতেই নেওয়া হয়েছে এআইয়ের সাহায্য।

গত জুনে জানা গিয়েছিল, ১৯৮০ সালে খুন হওয়ার আগে সত্তরের দশকে গানটি ডেমো রেকর্ড করেছিলেন ব্যান্ডের সদস্য জন লেনন। নিজের অ্যাপার্টমেন্টে বসে পিয়ানো বাজিয়ে একটি বুম বক্সে গানটির ডেমো রেকর্ড করেন তিনি।

১৯৯৪ সালে লেননের স্ত্রী ইয়োকো ওনোর কাছ থেকে ওই ডেমো টেপ সংগ্রহ করেন পল ম্যাককার্টনি। ১৯৯০-এর দশকে বিটলসের অন্য সদস্যরা গানটি রেকর্ড করার চেষ্টা করেছিলেন। কিন্তু মানগত সমস্যার কারণে তখন সে চেষ্টা সফল হয়নি।

এরপর লেননের গানটি নিয়ে কাজ করে যান বিটলসের বাকি জীবিত সদস্যরা। ২০০১ সালে মারা যান জর্জ হ্যারিসন; তবে কাজ চালিয়ে যান ম্যাককার্টনি ও রিংগো স্টার।

অবশেষে গত বছর এআইয়ের সাহায্য নিয়ে গানটি শেষ করেছেন পল ম্যাককার্টনি ও রিংগো স্টার। ম্যাককার্টনি সংবাদমাধ্যমকে জানান, এআই প্রোগ্রামের সাহায্যে শব্দের 'নয়েজ' মোছা হয়েছে। 

টাইমস জানিয়েছে, লেননের কণ্ঠ বা পিয়ানোর সুরে কৃত্রিমভাবে কোনো শব্দ বসানো হয়নি। এআই ব্যবহার করা হয়েছে স্রেফ মূল রেকর্ডের শব্দ পরিচ্ছন্ন করার কাজে।

এআইয়ের ব্যবহার নিয়ে ম্যাককার্টনি এক বিবৃতিতে বলেছিলেন, 'গানটির জন্য প্রযুক্তির সাহায্য নিয়ে বিটলসের প্রয়াত জন লেননের কণ্ঠ আলাদা করা হয়। বলা যায়, কাজটি করতে গিয়ে একধরনের পরাবাস্তব অভিজ্ঞতা হয়েছে। গান কম্পোজ করার সময় জন লেননের কণ্ঠস্বর আমাদের তাড়া করেছে।'

Related Topics

টপ নিউজ

বিটলস / গান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • যুক্তরাজ্যের অ্যালবাম চার্টে বিটলসের রেকর্ড ভাঙলেন রবি উইলিয়ামস
  • গানের জাদুতে মুগ্ধ কোটি শ্রোতা, অথচ এই গায়িকার অস্তিত্ব নিয়েই সন্দেহ!
  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • গানে স্বৈরাচারের পতন: বিপ্লবের গান
  • যে কারণে গান গাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net