Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
২২ দিন নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে সাগর ও সুন্দরবন উপকূলে মাছ ধরা শুরু করবেন জেলেরা

বাংলাদেশ

বাগেরহাট প্রতিনিধি
02 November, 2023, 11:15 pm
Last modified: 02 November, 2023, 11:24 pm

Related News

  • সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ
  • জীববৈচিত্র্য রক্ষায় আগামীকাল থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনে প্রবেশ
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
  • বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র—মিঠাপানিতে ঢুকছে সাগরের নোনাজল, বিপন্ন উপকূলীয় মানুষের জীবন

২২ দিন নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে সাগর ও সুন্দরবন উপকূলে মাছ ধরা শুরু করবেন জেলেরা

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, 'নিষেধাজ্ঞার সময় আমাদের সর্বোচ্চ টহল ছিল। মৎস্য বিভাগের নজরদারির ফলে সাগরে কেউ মাছ ধরতে পারেনি। তাই আশা করছি এবার জেলেরা সাগরে ভালো মাছ পাবেন।’
বাগেরহাট প্রতিনিধি
02 November, 2023, 11:15 pm
Last modified: 02 November, 2023, 11:24 pm
ছবি: টিবিএস

মা ইলিশ রক্ষায় সরকারের দেওয়া নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলে মাছ আহরণ শুরু হচ্ছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) মধ্যরাত থেকে সুন্দরবনের বিভিন্ন নদী-খাল ও বঙ্গোপসাগরে মাছ ধরবেন জেলেরা।

এজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলে ও ব্যবসায়ীরা। মধ্যরাত থেকেই মোংলা ও শরণখোলার বিভিন্ন ঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে ছেড়ে যাবেন জেলেরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের দুবলার চরে শুটকি আহরণের জন্য জেলে, বহদ্দর ও ব্যবসায়ীরা আবেদন করেছেন। আবেদন প্রক্রিয়া যাচাই-বাছাই ও নির্দিষ্ট ফি নেওয়ার পর রাতে তাদেরকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

এদিকে টানা ২২ দিনের নিষেধাজ্ঞার পর আগামীকাল শুক্রবার সকাল থেকে সুন্দরবনের দুবলার চরের শুটকি মৌসুম শুরু হবে। জেলেরা সুন্দরবনের দুবলার চরসহ অন্যান্য চরের উদ্দেশ্যে রওনা দেবেন। আগামী পাঁচ মাস এসব চরে অবস্থান করে মাছ শিকার করবেন তারা।

ভালো মাছ পেলে দীর্ঘ অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা জেলেদের।

সমুদ্রগামী মৎস্যজীবি সমিতির সভাপতি মো. শহিদ মল্লিক বলেন, 'সুন্দরবনের শুটকি তৈরির পেশায় অপেক্ষাকৃত কম আর্থিক সুবিধা থাকলেও জেলেরা প্রতিবছর জীবনের ঝুঁকি নিয়ে দুবলারচরসহ অন্যান্য চরে যান। এবারও ঋণের বোঝা মাথায় নিয়ে জেলেরা সুন্দরবনে যাচ্ছে।'

জেলেদের 'বাঁচাতে হলে' শুটকি মৌসুমে সুন্দরবনে যাওয়ার জন্য সহজ শর্তে সরকারি ঋণ প্রদান করতে হবে বলে দাবি করেন তিনি।

কচুয়া উপজেলার বগা গ্রামের সমুদ্রগামী জেলে ইব্রাহীম আমানি বলেন, 'শুটকি আহরণের পাশাপাশি বঙ্গোপসাগরে মাছ আহরণ করতে জেলেরা সুন্দরবনে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। আশা করি এবার সাগরে ভাল মাছ পাওয়া যাবে।'

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, 'নিষেধাজ্ঞার সময় আমাদের সর্বোচ্চ টহল ছিল। মৎস্য বিভাগের নজরদারির ফলে সাগরে কেউ মাছ ধরতে পারেনি। তাই আশা করছি এবার জেলেরা সাগরে ভালো মাছ পাবেন।'

Related Topics

টপ নিউজ

সমুদ্র / বঙ্গোপসাগর / মাছ ধরা / সুন্দরবন / জেলে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ
  • জীববৈচিত্র্য রক্ষায় আগামীকাল থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনে প্রবেশ
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
  • বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র—মিঠাপানিতে ঢুকছে সাগরের নোনাজল, বিপন্ন উপকূলীয় মানুষের জীবন

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net