Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
২৮ অক্টোবর মহাসমাবেশ: বিকল্প খুঁজতে বলেছে ডিএমপি, নয়াপল্টনেই অনড় বিএনপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 October, 2023, 02:25 pm
Last modified: 26 October, 2023, 02:51 pm

Related News

  • রাজনৈতিক উত্তেজনা প্রশমনে সরকারকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জাতিসংঘের
  • সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা
  • আজকের হামলা, ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে: র‍্যাব 
  • ছবিতে ঢাকার রাস্তায় আ.লীগ-বিএনপি-জামায়াতের মুখোমুখি অবস্থান, পুলিশের সঙ্গে সংঘর্ষ
  • আগামীকাল সারাদেশে বিএনপির হরতাল

২৮ অক্টোবর মহাসমাবেশ: বিকল্প খুঁজতে বলেছে ডিএমপি, নয়াপল্টনেই অনড় বিএনপি

বিএনপিকে মহাসমাবেশের জন্য নয়াপল্টনের পরিবর্তে অন্য দুটি বিকল্প খুঁজতে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ ডিএমপিকে পাঠানো একটি চিঠিতে রিজভী জানান, নয়াপল্টনে সমাবেশ করার জন্য সব প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে। অন্য কোনো ভেন্যুতে সমাবেশ করা সম্ভব হবে না। তিনি আরও জানান, এ সমাবেশে এক লাখ থেকে সোয়া এক লাখ লোকের সমাগম হতে পারে।
টিবিএস রিপোর্ট
26 October, 2023, 02:25 pm
Last modified: 26 October, 2023, 02:51 pm

সরকার উৎখাতের 'এক দফা আন্দোলনের' অংশ হিসেবে বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ নয়াপল্টনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (২৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশকে পাঠানো একটি চিঠিতে রিজভী জানান, নয়াপল্টনে সমাবেশ করার জন্য সব প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে। অন্য কোনো ভেন্যুতে সমাবেশ করা সম্ভব হবে না।

এর আগে, বিএনপিকে মহাসমাবেশের জন্য নয়াপল্টনের পরিবর্তে অন্য দুটি বিকল্প খুঁজতে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তার জবাবেই এ কথা জানান রিজভী।

পল্টন থানার ওসি মো. সালাহউদ্দিন বরাবর লেখা ওই চিঠিতে বিএনপি আরও জানায়, ২৮ অক্টোবর নয়াপল্টনে তাদের সমাবেশ শুরু হবে বেলা ২টায়,  শেষ হবে সন্ধ্যায় (মাগরিবের আজানের আগে)।

তারা আরও জানিয়েছে, এ সমাবেশে এক লাখ থেকে সোয়া এক লাখ লোকের সমাগম হতে পারে।

ডিএমপিকে পাঠানো চিঠিতে বিএনপি বলে, সমাবেশের মধ্যে শৃঙ্খলা রক্ষার জন্য দলের নিজস্ব ৫০০ স্বেচ্ছাসেবক কাজ করবেন।

এ সমাবেশে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী অংশ নিবে না বলেও জানায় তারা।

পশ্চিমে বিজয়নগর মোড় ও পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত এ সমাবেশ বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে দলটি।

'এক দফা আন্দোলনের' অংশ হিসেবে ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি।

পরে এ সমাবেশে অংশগ্রহণকারীদের সংখ্যা, সমাবেশের সময় এবং অন্যান্য অনুষ্ঠানের বিবরণ জানতে চেয়ে বিএনপিকে একটি চিঠি পাঠায় ডিএমপি। মতিঝিল জোনের সহকারী কমিশনার গোলাম রুহানি টিবিএসকে এ তথ্য নিশ্চিত করেন।

চিঠিটি বিএনপি নেতা রিজভীর কাছেই পাঠানো হয় বলে জানান পল্টন থানার ওসি মো. সালাহউদ্দিন।

Related Topics

টপ নিউজ

বিএনপির মহাসমাবেশ / বিএনপির এক দফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • রাজনৈতিক উত্তেজনা প্রশমনে সরকারকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জাতিসংঘের
  • সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা
  • আজকের হামলা, ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে: র‍্যাব 
  • ছবিতে ঢাকার রাস্তায় আ.লীগ-বিএনপি-জামায়াতের মুখোমুখি অবস্থান, পুলিশের সঙ্গে সংঘর্ষ
  • আগামীকাল সারাদেশে বিএনপির হরতাল

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net