Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
রাজনৈতিক উত্তেজনা প্রশমনে সরকারকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জাতিসংঘের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 October, 2023, 11:55 pm
Last modified: 01 November, 2023, 12:27 am

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • সীমান্তে আটকে পড়া নারী-শিশুদের বিষয়ে মীর আহমাদ বিন কাসেমের চিঠির জবাব দিল জাতিসংঘ
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

রাজনৈতিক উত্তেজনা প্রশমনে সরকারকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জাতিসংঘের

২৮ অক্টোবর বিরোধীদলের বিক্ষোভকারীরা প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকদের বাসভবনে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এছাড়া প্রায় ৩০ জন সাংবাদিক বিক্ষোভকারী এবং মুখোশধারী মোটরসাইকেল-আরোহীদের দ্বারা লাঞ্ছিত হন। ‘তাদেরকে ক্ষমতাসীন দলের সমর্থক বলে মনে করা হচ্ছে,’ বিবৃতিতে বলে মানবাধিকার হাইকমিশন।
টিবিএস রিপোর্ট
31 October, 2023, 11:55 pm
Last modified: 01 November, 2023, 12:27 am
ছবি: জাতিসংঘ

দেশের বর্তমান সংকটময় সময়ে রাজনৈতিক উত্তেজনা রোধে সর্বোচ্চ সংযম অবলম্বন করতে এবং নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং পরে নাগরিকদের মানবাধিকার সম্পূর্ণভাবে সমুন্নত রাখতে পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন দেশের রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে।

বিবৃতিতে বিরোধী দলের সমাবেশে সহিংস ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং সহিংসতাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে দেশের রাজনৈতিক নেতাদেরকে সহিংসতায় উসকানি দিতে পারে এমন কোনো বিবৃতি বা কাজ এড়িয়ে চলার জন্য আহ্বান করা হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই পুলিশ সদস্য, ছয় বিরোধীদলীয় সমর্থক, ও দুইজন পথচারী রয়েছেন।

২৮ অক্টোবর বিরোধীদলের বিক্ষোভকারীরা প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকদের বাসভবনে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এছাড়া প্রায় ৩০ জন সাংবাদিক বিক্ষোভকারী এবং মুখোশধারী মোটরসাইকেল-আরোহীদের দ্বারা লাঞ্ছিত হন। 'তাদেরকে ক্ষমতাসীন দলের সমর্থক বলে মনে করা হচ্ছে,' বিবৃতিতে বলে মানবাধিকার হাইকমিশন।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ রড, লাঠিসোঁটা, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনীটি সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে নির্বিচারে নেতাকর্মীদের পরিবারের সদস্যসহ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার ও আটক করেছে উল্লেখ করে বিবৃতিতে পুলিশকে কঠোরভাবে প্রয়োজন হলেই কেবল সংশ্লিষ্ট নিয়মনীতি মেনে বল প্রয়োগ করতে আহ্বান করা হয়।

বিএনপির শীর্ষ নেতাদের আটক প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, 'প্রধান বিচারপতির বাসভবনে কথিত অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গত ৩০ অক্টোবর গ্রেপ্তার করে বিস্ফোরক দ্রব্য আইনে অভিযুক্ত করা হয়। তিনি বর্তমানে আটকে রয়েছেন। গ্রেপ্তারের ভয়ে আরও বেশ কয়েকজন জ্যেষ্ঠ বিরোধীদলীয় নেতা আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে।'

Related Topics

টপ নিউজ

জাতিসংঘ / রাজনৈতিক সহিংসতা / বিএনপি / বিএনপির মহাসমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • সীমান্তে আটকে পড়া নারী-শিশুদের বিষয়ে মীর আহমাদ বিন কাসেমের চিঠির জবাব দিল জাতিসংঘ
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net