Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 31, 2026
আজকের হামলা, ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে: র‍্যাব 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 October, 2023, 10:40 pm
Last modified: 28 October, 2023, 10:52 pm

Related News

  • মোহাম্মদপুরে অস্ত্রসহ ‘কাইয়ুম গ্রুপে’র ৪ সদস্য গ্রেপ্তার
  • র‍্যাব বিলুপ্ত করে গঠন হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ 
  • ৫ আগস্ট ঘিরে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার ডিএমপি ও র‍্যাবের
  • ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকেও টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর
  • সরকারের উচ্চপদস্থদের নিয়ে ‘কুরুচিপূর্ণ পোস্ট’, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৬

আজকের হামলা, ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে: র‍্যাব 

অপরাধীদের শনাক্ত করতে র‍্যাবের গোয়েন্দারা সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য, ভিডিও চিত্র ও সিসিটিভি ক্যামেরায় ধারণ হওয়া ভিডিও চিত্রসহ সংশ্লিষ্ট সব ধরনের তথ্য বিশ্লেষণ করছেন।  
টিবিএস রিপোর্ট
28 October, 2023, 10:40 pm
Last modified: 28 October, 2023, 10:52 pm
আজ ২৮ অক্টোবর রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: নাঈম আলী/ টিবিএস

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আজ দিনভর যেসব হামলা ও ভাঙচুরের ঘটনা জানা গেছে, সেগুলোর সাথে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, আজ সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মীসহ রাজধানীর বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা চালায় দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীরা। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।' 

এসব ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছেন র‍্যাবের গোয়েন্দারা। 

অপরাধীদের শনাক্ত করতে র‍্যাবের গোয়েন্দারা সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য, ভিডিও চিত্র ও সিসিটিভি ক্যামেরায় ধারণ হওয়া ভিডিও চিত্রসহ সংশ্লিষ্ট সব ধরনের তথ্য বিশ্লেষণ করছেন।  

র‍্যাব আরও জানায়, ২৮ অক্টোবর একাধিক দলের রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল, ফকিরাপুলসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর সন্ত্রাসী হামলা করে কতিপয় দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল। 

'দুষ্কৃতকারীরা গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি সড়কের বিভিন্ন স্থানে বসানো সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করে।' 

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, 'তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ ও তাদের গাড়িতে অগ্নিসংযোগ করে। এমনকি তারা পুলিশের আবাসিক এলাকাতেও আক্রমণ করে। 

'এসব ব্যক্তি রাজারবাগ পুলিশ হাসপাতালের অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করে। আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের বাড়িতেও হামলা করে তারা। সমাবেশের সংবাদ প্রচারকালে দায়িত্বরত সাংবাদিকরাও হামলার শিকার হন।'

শনিবার রাজধানীর ফকিরাপুল মোড়ে বিএনপি নেতা-কর্মীদের সাথে সংঘর্ষে পুলিশের একজন কনস্টেবল নিহত হন বলে জানা গেছে। 

এছাড়া, রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালের চত্বরে বিএনপি কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়, এসময় একটি অ্যাম্বুলেন্স-সহ ছয়টি গাড়িতে আগুন দেওয়া হয়। 

আজ রাজধানীতে সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 
 
Related Topics

টপ নিউজ

র‍্যাব / রাজনৈতিক সহিংসতা / বিএনপির মহাসমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অডিট কাজে অসদাচরণের দায়ে তিন অডিটর সাময়িক বরখাস্ত, ১৯ লাখ টাকা জরিমানা
  • সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
    সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 
  • ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
    রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা
  • উদ্ধার করা রুপি। ছবি: সংগৃহীত
    নেপালে বন্যার পানিতে ভেসে এল ব্যাংকের ভল্ট; ভেঙে ৯২ লাখ রুপি লুট করায় গ্রেপ্তার ২৯
  • জো কেন্ট। ছবি: সংগৃহীত
    অচলাবস্থার মধ্যে ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা
  • এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন
    এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন

Related News

  • মোহাম্মদপুরে অস্ত্রসহ ‘কাইয়ুম গ্রুপে’র ৪ সদস্য গ্রেপ্তার
  • র‍্যাব বিলুপ্ত করে গঠন হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ 
  • ৫ আগস্ট ঘিরে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার ডিএমপি ও র‍্যাবের
  • ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকেও টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর
  • সরকারের উচ্চপদস্থদের নিয়ে ‘কুরুচিপূর্ণ পোস্ট’, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৬

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অডিট কাজে অসদাচরণের দায়ে তিন অডিটর সাময়িক বরখাস্ত, ১৯ লাখ টাকা জরিমানা

2
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 

3
ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা

4
উদ্ধার করা রুপি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নেপালে বন্যার পানিতে ভেসে এল ব্যাংকের ভল্ট; ভেঙে ৯২ লাখ রুপি লুট করায় গ্রেপ্তার ২৯

5
জো কেন্ট। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

অচলাবস্থার মধ্যে ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা

6
এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন
আন্তর্জাতিক

এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net