Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
গাজায় ইসরায়েলের অবরোধে জাতিসংঘের প্রধান 'গভীরভাবে ব্যথিত'

আন্তর্জাতিক

রয়টার্স
10 October, 2023, 11:50 am
Last modified: 10 October, 2023, 12:17 pm

Related News

  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • ‘শত্রুভাবাপন্ন নয়’ এমন জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে: জাতিসংঘকে ইরান
  • হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • ইরান যুদ্ধ শুরুর পর প্রথম খসড়া প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট আজ

গাজায় ইসরায়েলের অবরোধে জাতিসংঘের প্রধান 'গভীরভাবে ব্যথিত'

গুতেরেস জানান, হামাসের আকস্মিক হামলার আগেও গাজার পরিস্থিতি ছিল 'অত্যন্ত ভয়ঙ্কর'। এমতাবস্থায় এই ঘটনা পরিস্থিতি আরও দ্রুত অবনতির দিকে নিয়ে যাবে। 
রয়টার্স
10 October, 2023, 11:50 am
Last modified: 10 October, 2023, 12:17 pm
ছবি: রয়টার্স

সংঘর্ষের জেরে গাজা উপত্যকায় 'সর্বাত্মক অবরোধের' ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির এমন সিদ্ধান্তে 'গভীরভাবে ব্যথিত' বলে মন্তব্য করেছেন জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস। 

অন্যদিকে 'সর্বাত্মক অবরোধ' সম্পর্কে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, "আমি গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধের নির্দেশ দিয়েছি। বিদ্যুৎ, খাবার, গ্যাস—সেখানে সবকিছুই বন্ধ থাকবে। আমরা মানবপশুদের সঙ্গে লড়াই করছি এবং আমাদের সেভাবেই পদক্ষেপ নিতে হবে।"

এ সিদ্ধান্ত সম্পর্কে গুতেরেস বলেন, "আমি আজকের এই ঘোষণায় গভীরভাবে ব্যথিত যে, ইসরায়েল গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধ করবে। সেখানে তারা বিদ্যুৎ, খাদ্য বা জ্বালানী প্রাপ্তির সুযোগ বন্ধ করে দেবে।"

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির ৩ লাখ রিজার্ভ সৈন্যকে যুদ্ধের জন্য ডাকা হয়েছে। হামাসের হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসাবে গাজা উপত্যকায় বিমান হামলাও চালানো হচ্ছে।

গুতেরেস জানান, হামাসের আকস্মিক হামলার আগেও গাজার পরিস্থিতি ছিল 'অত্যন্ত ভয়ঙ্কর'। এমতাবস্থায় এই ঘটনা পরিস্থিতি আরও দ্রুত অবনতির দিকে নিয়ে যাবে। 

সংঘাতপূর্ণ এলাকায় চিকিৎসা সরঞ্জাম, খাদ্য, স্বেচ্ছাসেবক এবং অন্যান্য মানবিক সহায়তার বিষয়টির প্রতি গুরুত্ব আরোপ করেন গুতরেস। ঐ এলাকায় ত্রাণ এবং প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী সরবরাহের সুবিধা প্রদান করা উচিত বলে মনে করেন তিনি। 

গুতেরেস বলেন, "গাজা উপত্যকায় আটকে পড়া অসহায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য জাতিসংঘের জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ প্রদানের জন্য আমি সকল পক্ষকে অনুরোধ করছি।" একইসাথে অবিলম্বে মানবিক সহায়তা প্রদানের জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন করেছেন।

শনিবার (৭ অক্টোবর) সকালে গাজা থেকে ইসরায়েলে আকস্মিক হামলা চালায় স্বাধীনতাকামী সংগঠন হামাস। কয়েক হাজার রকেট হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে পড়েন হামাসের যোদ্ধারা। বন্দি করা হয় বহু ইসরায়েলি নাগরিককে। 

হামাসের এই হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের ৮০০-র বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় ২৫০০ জন।

অন্যদিকে হামাসের হামলার জবাবে গাজায় বিমানহামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০০ জন। 

Related Topics

টপ নিউজ

ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব / জাতিসংঘ / জাতিসংঘ মহাসচিব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • ‘শত্রুভাবাপন্ন নয়’ এমন জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে: জাতিসংঘকে ইরান
  • হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • ইরান যুদ্ধ শুরুর পর প্রথম খসড়া প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট আজ

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net