Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
মিরাজময় ম্যাচে প্রত্যাশা পূরণের আনন্দ

খেলা

টিবিএস রিপোর্ট
07 October, 2023, 05:10 pm
Last modified: 07 October, 2023, 05:24 pm

Related News

  • মিশরের বিদায়, কোয়ার্টার ফাইনালে মেসিরা
  • রাতে সেই দলের মুখোমুখি হচ্ছে ব্রাজিল, যাদের তারা কখনো হারাতে পারেনি
  • পেনাল্টিতে এমবাপ্পের একমাত্র গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, বিদায় প্যারাগুয়ের
  • ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল মৃত’: বিশ্বকাপ ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে সমর্থকরা, ব্যাপক সংস্কারের দাবি
  • বিশ্বকাপের খেলা দেখার সময় তর্কের জেরে সিলেটে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

মিরাজময় ম্যাচে প্রত্যাশা পূরণের আনন্দ

বিশ্বকাপে আফগানদের বিপক্ষে তিনবারের সাক্ষাতে প্রতিবারই জয়ের হাসি হেসে মাঠ ছাড়লো বাংলাদেশ। এ নিয়ে টানা তিন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতলেন সাকিবরা।
টিবিএস রিপোর্ট
07 October, 2023, 05:10 pm
Last modified: 07 October, 2023, 05:24 pm

আফগানিস্তান বনাম মেহেদী হাসান মিরাজ। বিশ্বকাপে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ম্যাচটির চিত্র এমনই। আগে বল হাতে জাদু দেখানো ডানহাতি এই অলরাউন্ডার পরে ব্যাট হাতেও হয়ে উঠলেন দলের ত্রাতা, বাংলাদেশ জিতলো হেসেখেলেই। তবে ম্যাচটি মিরাজময় না হয়ে সাকিবময়ও হতে পারতো। বাংলাদেশ অধিনায়কও মিরাজের মতো ৩ উইকেট নেন। আর মিরাজ যে পজিশনে ব্যাটিং করেছেন, সেই তিন নম্বরে নেমে ২০১৯ বিশ্বকাপে সাকিব কী কীর্তি গড়েছেন; তা সোনালী অক্ষরে লেখা। 

বাংলাদেশ অধিনায়ক জায়গাটি দখলে রাখেননি, গত কয়েক ওয়ানডেতে কখনও মিরাজ কখনও নাজমুল হোসেন শান্ত এই জায়গায় ব্যাটিং করিয়েছেন। দুজনই আস্থার প্রতিদান দিয়েছেন। এবার বিশ্বকাপের মতো মঞ্চে তিনে নেমে দারুণ হাফ সেঞ্চুরিতে দলের জয়ে অবদান রাখলেন ম্যাচসেরা মিরাজ। অথচ কিছুদিন আগ পর্যন্তও তাকে বোলিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হতো, ব্যাটিং করতেন সাত-আট নম্বরে। জায়গা বদলে উপরে আনতেই মিরাজ হয়ে উঠেছেন ভরসার নাম। গত এশিয়া কাপে এই আফগানিস্তানের বিপক্ষেই সেঞ্চুরি করে উপরের দিকে জায়গাটা একপ্রকার নিশ্চিত করে নিয়েছেন তিনি। 

এবারের বিশ্বকাপে বড় স্বপ্ন বাংলাদেশের, অন্তত সেমি-ফাইনালে খেলতে চায় তারা। আর কেউ নন, এটা বলেছেন বাংলাদেশের প্রধান চান্দিকা হাথুরুসিংহে। যদিও লঙ্কান এই কোচই কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিশ্বকাপের জয়ের স্বপ্ন দেখে থাকলে তারা যেন ঘুম থেকে জেগে ওঠেন। কিন্তু আফগানদের বিপক্ষে ম্যাচের আগের দিন হাথুরুসিংহেই জানান, আপাতত লক্ষ্য সেমি-ফাইনাল। অর্থাৎ, স্বপ্নের সীমাটা আরও বড় তার। সেই স্বপ্ন যে শিরোপা জয়ের, তা না বলে দিলেও চলছে। 

বিশ্বকাপের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ তুলনামূলক কম শক্তিশালী। দাপুটে জয়েই শুরু করার লক্ষ্য ছিল সাকিবদের। ব্যাটে-বলে শাসন করে বিশ্ব আসরে প্রত্যাশিত শুরুই করলো বাংলাদেশ। শনিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানিস্তানকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে সাকিব-মিরাজদের বোলিংয়ের সামনে ৩৭.২ ওভারে ১৫৬ রানেই অলআউট হয় আফগানরা। জবাবে মিরাজ-শান্তর ব্যাটে ৩৪.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ, বাকি ছিল ৯২ বল। 

বল হাতে রেখে জেতার দিক থেকে বিশ্বকাপে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আগেরটি ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে, ২০১১ বিশ্বকাপে ডাচদের বিপক্ষে ৫২ বল হাতে রেখে জিতেছিল তারা। বিশ্বকাপে আফগানদের বিপক্ষে তিনবারের সাক্ষাতে প্রতিবারই জায়ের হাসি হেসে মাঠ ছাড়লো বাংলাদেশ। এ নিয়ে টানা তিন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতলেন সাকিবরা। ২০১৫ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৫ রানের ব্যবধানে হারায় বাংলাদেশ। ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে মিশন শুরু করে তারা।

টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন সাকিব। বোলিং নেওয়াই যে ঠিক সিদ্ধান্ত, সেটা তিনি নিজেই প্রমাণ করতে শুরু করেন। প্রতিপক্ষের প্রথম দুটি উইকেট শিকার করা বাংলাদেশ অধিনায়ক ৮ ওভারে ৩০ রানে ৩টি উইকেট নেন। বিশ্বকাপে এখন তার ৩৭ উইকেট, যা বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ। বিশ্ব আসরটিতে স্পিনারদের মধ্যে তিনি এখন তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। 

সাকিবের চেয়েও কৃপণ বোলিং করেন মিরাজ। ৯ ওভারে ৩টি মেডেনসহ ২৫ রানে ৩ উইকেট নেন প্রথমবারের মতো বিশ্বকাপে ম্যাচসেরার পুরস্কার জেতা ডানহাতি এই অফ স্পিনার। বাংলাদেশের পেসাররাও দারুণ বোলিং করেন। ৬.২ ওভারে ৩৪ রানে ২ উইকেট নেন শরিফুল। তাসকিন ৬ ওভারে ৩২ রানে একটি উইকেট নেন। মুস্তাফিজ ৭ ওভারে দেন ২৮ রান, তার শিকারও এক উইকেট। 

আফগানদের ইনিংসে সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। এ ছাড়া ইব্রাহিম জাদরান ২২, রহমত শাহ ১৮, হাশমতউল্লাহ শহিদি ১৮ ও আজমতউল্লাহ ওমরজাই ২২ রান করেন। বাকিদের কেউ-ই দুই অঙ্কের রান করতে পারনেনি। শেষের ৪ উইকেট মাত্র ৬ রানে হারায় আফগানিস্তান। 

ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ২৭ রানের মধ্যে তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাসকে হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে ৯৭ রানের জুটি গড়ে দলকে নিরাপদ স্থানে পৌঁছে দেন মিরাজ ও শান্ত। ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি করা মিরাজ ৭৩ বলে ৫টি চারে ৫৭ রান করে আউট হন। 

এরপর সাকিব ১৪ রান করে আউট হলে মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বেধে দলকে জয় এনে দেন শান্ত। ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ হাফ সেঞ্চুরি পূর্ণ করা বাঁহাতি এই ব্যাটসম্যান ৮৩ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৫৯ রানে ও মুশফিক ২ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের ফজলহক ফারকী, নাভিন-উল-হক ও আজমতউল্লাহ ওমরজাই একটি করে উইকেট নেন।

Related Topics

টপ নিউজ

মেহেদী হাসান মিরাজ / বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট ম্যাচ / বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
    মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

Related News

  • মিশরের বিদায়, কোয়ার্টার ফাইনালে মেসিরা
  • রাতে সেই দলের মুখোমুখি হচ্ছে ব্রাজিল, যাদের তারা কখনো হারাতে পারেনি
  • পেনাল্টিতে এমবাপ্পের একমাত্র গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, বিদায় প্যারাগুয়ের
  • ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল মৃত’: বিশ্বকাপ ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে সমর্থকরা, ব্যাপক সংস্কারের দাবি
  • বিশ্বকাপের খেলা দেখার সময় তর্কের জেরে সিলেটে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
খেলা

মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net