Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
চাপ কাটিয়ে মিরাজ-শান্তর ব্যাটে বাংলাদেশের লড়াই

খেলা

টিবিএস রিপোর্ট
07 October, 2023, 03:00 pm
Last modified: 07 October, 2023, 04:55 pm

Related News

  • ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
  • ‘অগ্রহণযোগ্য’: আর্জেন্টিনার কাছে হারের পর ভিএআর নিয়ম নিয়ে ক্ষোভ ঝাড়লেন সুইজারল্যান্ডের কোচ
  • বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের 
  • ক্রিস্টিয়ানো রোনালদো কি কেঁদেছিলেন? একটি বিতর্কের পেছনে উড়ল লাখ লাখ ডলার
  • ফ্রান্সেরই উচিত সেমিফাইনালে আমাদের ভয় পাওয়া: লামিনে ইয়ামাল

চাপ কাটিয়ে মিরাজ-শান্তর ব্যাটে বাংলাদেশের লড়াই

বল হাতে আলো ছড়ানোর পর সাবলীল ব্যাটিং করে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। জয়ের জন্য ৩৫ ওভারে বাংলাদেশের দরকার ৮৩ রান। 
টিবিএস রিপোর্ট
07 October, 2023, 03:00 pm
Last modified: 07 October, 2023, 04:55 pm

আফগানিস্তানের দেওয়া ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দ্রুত দুই উইকেট হারালেও সেই চাপ দলকে বুঝতে দিলেন না মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। বল হাতে আলো ছড়ানোর পর সাবলীল ব্যাটিং করে যাচ্ছেন মিরাজ, সময় উপযোগী ব্যাটিং করছেন শান্তও। এ দুজনের ব্যাটে জয়ের পথেই আছে বাংলাদেশ। 

মিরাজ-শান্তর ব্যাটে ১৫ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭৪ রান। ইতোমধ্যে ৪৭ রানের জুটি গড়েছেন তারা। মিরাজ ৩৫ ও শান্ত ১৬ রানে ব্যাটিং করছেন। জয়ের জন্য ৩৫ ওভারে বাংলাদেশের দরকার ৮৩ রান।

উইকেট বিলিয়ে ফিরলেন তানজিদ তামিম, লিটনও সাজঘরে

কিছুদিন আগেই বাংলাদেশ দলে অভিষেক হয়েছে, এরই মধ্যে বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে গেছেন তানজিদ হাসান তামিম। ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিষেকও হয়ে গেছে বাঁহাতি এই ওপেনারের। কিন্তু ম্যাচটি মনে রাখার মতো হলো না তরুণ এই ক্রিকেটারের। নিজের উইকেট অনেকটা বিলিয়ে সাজঘরে ফিরেছেন তামিম। 

রান আউটে কাটা পড়ে বিদায় নিয়েছেন ১৩ বলে ৫ রান করা তামিম। আউট হওয়ার পেছনে লিটনের সঙ্গে ভুল বোঝাবুঝির চেয়ে তার দায়-ই বেশি। আফগান পেসার ফজলহক ফারুকীর করা পঞ্চম ওভারের প্রথম বলটি ফিরিয়ে শুরুতে দৌড় দিলেও একই পরই থামেন লিটন, হাত তুলে তামিমকে রান নিতে মানাও করেন তিনি। 

কিন্তু ততোক্ষণে অনেকটা এগিয়ে গিয়েছেন তামিম। অবশ্য তখনও ফেরার সুযোগ ছিল তার। ফিল্ডার নাজিবুল্লাহ জাদরান বল কুড়িয়ে দ্রুত থ্রো করলেও তামিম আস্তে ধীরে পপিং ক্রিজে ফেরার চেষ্টা করেন। তার আগেই বল সরাসরি গিয়ে আঘাত হানে স্টাম্পে। 

তামিমকে হারানোর কিছুক্ষণ পর বিদায় নিয়েছেন লিটনও। ১৮ বলে ১৩ রান করা ডানহাতি এই ওপেনার ফজলহকের বলে বোল্ড হন। এগিয়ে গিয়ে ডিফেন্স করলেও বল ব্যাট ছুঁয়ে স্টাম্প ভেঙে দেয়। ৭ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৭ রান। মেহেদী হাসান মিরাজ ৫ ও নাজমুল হোসেন শান্ত শূন্য রানে ব্যাটিং করছেন। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট ম্যাচ / বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
  • ‘অগ্রহণযোগ্য’: আর্জেন্টিনার কাছে হারের পর ভিএআর নিয়ম নিয়ে ক্ষোভ ঝাড়লেন সুইজারল্যান্ডের কোচ
  • বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের 
  • ক্রিস্টিয়ানো রোনালদো কি কেঁদেছিলেন? একটি বিতর্কের পেছনে উড়ল লাখ লাখ ডলার
  • ফ্রান্সেরই উচিত সেমিফাইনালে আমাদের ভয় পাওয়া: লামিনে ইয়ামাল

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net