Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন বরখাস্ত ডিএজি এমরান ও তার পরিবার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 September, 2023, 11:25 pm
Last modified: 08 September, 2023, 11:28 pm

Related News

  • মার্কিন দূতাবাসের জন্য বিশেষ নিরাপত্তা ইউনিট গঠনে পুলিশের প্রাথমিক সম্মতি
  • বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • কুয়েতে মার্কিন দূতাবাস ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ
  • তারেক রহমানকে ‘ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা’, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস
  • বাংলাদেশে নির্বাচনের আগে নাগরিকদের সতর্ক থাকতে বলল মার্কিন দূতাবাস

মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন বরখাস্ত ডিএজি এমরান ও তার পরিবার

ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে বরখাস্ত হওয়ার পর নিজের জীবন হুমকিতে আছে উল্লেখ করে ঢাকাস্থ মার্কিন দূতাবাসে আশ্রয় নেওয়া এমরান আহম্মদ ভূঁইয়া কয়েক ঘণ্টা পর নিজের বাসায় ফিরে গেছেন।
টিবিএস রিপোর্ট
08 September, 2023, 11:25 pm
Last modified: 08 September, 2023, 11:28 pm
ছবি: সংগৃহীত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে বরখাস্ত হওয়ার পর নিজের জীবন হুমকিতে আছে উল্লেখ করে ঢাকাস্থ মার্কিন দূতাবাসে আশ্রয় নেওয়া এমরান আহম্মদ ভূঁইয়া নিজের বাসায় ফিরে গেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'তিনি রাত সোয়া ৯টার দিকে তার ঢাকার লালমাটিয়ার বাসায় ফিরে গেছেন।'

তিনি আরও বলেন, 'দূতাবাসে থাকার সময় [কারও সঙ্গে] তার কোনো কথা হয়েছে কি না, আমরা জানি না।'

এর আগে ইমরান ও তার পরিবারকে একটি ধূসর করোলা সেলুন গাড়িতে করে মার্কিন দূতাবাস ছাড়তে দেখা গেছে বলে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন। তাদের সঙ্গে পুলিশের গাড়িও যায়।

এদিকে এমরানের উদ্ধৃতি দিয়ে ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার এক প্রতিবেদন উল্লেখ করেছে, স্থানীয় কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে তিনি ও তার পরিবার মার্কিন দূতাবাস ছেড়ে যাচ্ছেন।

এমরান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে ভয় না পাওয়ার আশ্বাস দিয়েছে। আমি ভিসা পেতে মার্কিন দূতাবাসে যাইনি। হুমকি পাওয়ায় সেখানে গিয়েছিলাম।'

এর আগে সাবেক এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল শুক্রবার (৮ সেপ্টেম্বর) আশ্রয় চেয়ে পরিবারসহ মার্কিন দূতাবাসে যান।

শুক্রবার বিকেলে এমরান দ্য ডেইলি স্টারকে একটি খুদে বার্তার মাধ্যমে মার্কিন দূতাবাসে যাওয়ার কথা জানান।

ওই খুদে বার্তায় এমরান বলেন, 'আমি মার্কিন দূতাবাসে আজকে পুরো পরিবারসহ আশ্রয়ের জন্য বসে আছি। বাইরে পুলিশ। আজকে আমাকে চাকুরিচ্যুত করা হয়েছে। …আমার ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে গত ৪-৫ দিন যাবত অনবরত হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এই সরকার ভালবাসার প্রতিদান দেয় জেল দিয়ে। 

'আমার আমেরিকার কোনো ভিসা নেই। স্রেফ ৩টা ব্যাগে এক কাপড়ে আমার ৩ মেয়েসহ কোনোক্রমে বাসা থেকে বের হয়ে এখানে বসে আছি। দোয়া করবেন আমাদের জন্য।'

এর আগে গত ৪ সেপ্টেম্বর এমরান আহম্মদ ভূঁইয়া জানান, নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিচার কার্যক্রম বন্ধ করতে বিশ্বের ১৭০ বিশিষ্ট ব্যক্তি যে চিঠি দিয়েছেন, তার প্রতিবাদে অ্যাটর্নি জেনারেল অফিসের বিবৃতিতে তিনি সই করবেন না।

ড. ইউনূসকে 'বিচারিক হয়রানি' করা হচ্ছে বলে মন্তব্য করে বিবৃতিতে স্বাক্ষর করা থেকে বিরত থেকেছেন বলে জানান এই সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

এর পরদিন আইনমন্ত্রী আনিসুল হক বলেন, অ্যাটর্নি জেনারেলের অনুমতি ছাড়া ড. ইউনূসের পক্ষে মন্তব্য করে ইমরান শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

এদিকে, শুক্রবার (৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান, এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

এমরান আহমেদ ভূঁইয়া / ডেপুটি অ্যাটর্নি জেনারেল / মার্কিন দূতাবাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • মার্কিন দূতাবাসের জন্য বিশেষ নিরাপত্তা ইউনিট গঠনে পুলিশের প্রাথমিক সম্মতি
  • বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • কুয়েতে মার্কিন দূতাবাস ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ
  • তারেক রহমানকে ‘ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা’, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস
  • বাংলাদেশে নির্বাচনের আগে নাগরিকদের সতর্ক থাকতে বলল মার্কিন দূতাবাস

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net