Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
ড. ইউনূসের বিষয়ে তথ্য সংগ্রহে হাটহাজারীর গ্রামের বাড়িতে পুলিশ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 September, 2023, 08:30 pm
Last modified: 07 September, 2023, 08:47 pm

Related News

  • হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • কুষ্টিয়ায় খেলা দেখে রাতে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার

ড. ইউনূসের বিষয়ে তথ্য সংগ্রহে হাটহাজারীর গ্রামের বাড়িতে পুলিশ 

মদুনাঘাট পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, জেলা বিশেষ শাখা (ডিএসবি) থেকে ড. ইউনূস সম্পর্কে তথ্য চাওয়ায় পুলিশ ড. ইউনূসের গ্রামের বাড়ি যায়।
টিবিএস রিপোর্ট
07 September, 2023, 08:30 pm
Last modified: 07 September, 2023, 08:47 pm
ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে তথ্য সংগ্রহে– তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়া হাটে গিয়েছে পুলিশ। ৩ সেপ্টেম্বর তার গ্রামের বাড়ি নজুমিয়া হাটে যান, হাটহাজারী থানাধীন মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলী আজম।

এসময় পুলিশ ড. ইউনূসের বাড়ির আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন। তাঁর কয়জন সন্তান, কোথায় থাকেন, কী করেন, গ্রামের বাড়িতে কে থাকেন – এসব বিষয়ে পুলিশ তথ্য নিয়েছে।

মদুনাঘাট পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, জেলা বিশেষ শাখা (ডিএসবি) থেকে ড. ইউনূস সম্পর্কে তথ্য চাওয়ায় আলী আজম ড. ইউনূসের গ্রামের বাড়ি গিয়েছিলেন।

ফাঁড়ির এএসআই আলী আজমের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

তবে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মহিউদ্দিন টিবিএসকে বলেন, 'কিছু তথ্য নিতে সম্প্রতি আমাদের ফাঁড়ির একজন এএসআই আলী আজম ড. ইউনূসের গ্রামের বাড়িতে গিয়েছিলেন। এটি স্বাভাবিক প্রক্রিয়ার একটি অংশ।'

নজুমিয়া হাট এলাকার বাসিন্দারা জানান, পুলিশ স্থানীয় লোকজনের কাছে ড. ইউনূস সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চায়। ড. ইউনূস ঢাকায় কোথায় থাকেন, তিনি কোথায় পড়ালেখা করেছেন- এসবও জানতে চায়। 

এ এলাকার ব্যবসায়ী মঞ্জুর আলী  জানান, পুলিশ তাকেসহ অন্যান্য স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। ড. ইউনূসের এক ভাইয়ের সঙ্গে মুঠোফোনে কথা বলে পুলিশ বিস্তারিত তথ্যও জানতে চায়।

হাটহাজারী থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. আমির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোনের সংযোগ কেটে দেন।

হাটহাজারী থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) নুরুল আলম টিবিএসকে বলেন, 'ড. ইউনূসের বিষয়ে কি ধরনের তথ্য নেওয়া হয়েছে- সে বিষয়ে আমরা জানি না।'

Related Topics

টপ নিউজ

ড. মুহাম্মদ ইউনূস / গ্রামের বাড়ি / পুলিশ / তথ্য সংগ্রহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ছবি: সংগৃহীত
    দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

Related News

  • হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • কুষ্টিয়ায় খেলা দেখে রাতে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net