Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
সীতাকুণ্ডে আহত সেই বানরটিকে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 September, 2023, 03:40 pm
Last modified: 06 September, 2023, 03:50 pm

Related News

  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • গেইট পাসের বাড়তি ফি নিয়ে সংঘর্ষের জেরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি বন্ধ
  • চট্টগ্রামে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, গ্রেপ্তার ১১
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, আহত ৫
  • ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

সীতাকুণ্ডে আহত সেই বানরটিকে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে 

যদিও বানরটি শারীরিকভাবে এখনও দুর্বল, তবে ধীরে ধীরে সেরে উঠছে এটি। বিশেষজ্ঞ পশুচিকিৎসকরা বানরটির অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
টিবিএস রিপোর্ট
06 September, 2023, 03:40 pm
Last modified: 06 September, 2023, 03:50 pm
আহত বানরের দেখাশোনা করছেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) একজন কর্মী। ছবি: টিবিএস

সীতাকুণ্ডে বৈদ্যুতিক শকে গুরুতর আহত সেই বানরটিকে বর্তমানে চট্টগ্রাম শহরে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে সোমবার রাতে প্রাণীটিকে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) চিকিৎসা দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে বানরটির থাকার জায়গার অভাবে শেষ পর্যন্ত এটিকে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে স্থানান্তর করা হয়।

চট্টগ্রাম বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য বলেন, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ফলো-আপ চিকিৎসার জন্য বানরটিকে সিভাসুতে নিয়ে যাওয়া হয় এবং তারপর আবার বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে ফিরিয়ে আনা হয়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে খুব সম্ভবত বানরটি খুব উঁচু জায়গা থেকে পড়ে গিয়েছিল, ফলে এটি পিঠে আঘাত পেয়েছে। একইসঙ্গে বানরটির হাত ও পা পুড়ে গিয়ে ক্ষতস্থানে ইনফেকশন হয়ে গেছে।"

যদিও বানরটি শারীরিকভাবে এখনও দুর্বল, তবে ধীরে ধীরে সেরে উঠছে এটি। বিশেষজ্ঞ পশুচিকিৎসকরা বানরটির অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তারা নিশ্চিত করেছেন যে সংক্রমণ সম্পূর্ণ নিরাময় না হওয়া পর্যন্ত বানরটির শরীরে ক্ষতর চিকিৎসা করা হবে। বানরটি পুরোপুরি সুস্থ হয়ে গেলে এটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে, বলেন দীপান্বিতা।

তিনি আরও জানান, তারা গত ২৪ আগস্ট প্রথম বানরটির সম্পর্কে অবগত হন যে এটি সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এরপর তারা বানরটিকে উদ্ধার করতে একটি দল পাঠান, কিন্তু উদ্ধারকারী দল আসার আগেই বানরটি ওই এলাকা ছেড়ে চলে যায়। তারপর তারা স্থানীয় বন বিভাগকে খবর দেন বানরটির অবস্থান জানানোর জন্য।

যেহেতু বিশেষজ্ঞ পশুচিকিৎসকদের অধীনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাই বানরটি দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিশেষজ্ঞ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু।

স্থানীয়রা জানান, প্রায় ১৫ দিন আগে একটি বয়স্ক পুরুষ বানরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এর আশেপাশের এলাকায় ঘুরাফেরা করতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা এবং রোগীরাও বানরটিকে খাবার দিতেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশেই থাকতে শুরু করে এটি। প্রতিদিন সকালে বানরটি স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে আসতো এবং স্থানীয়দের দেওয়া খাবার খেত।

গত ২৬ আগস্ট একটি বৈদ্যুতিক খুঁটিতে শক খেয়ে গুরুতর আহত হয় বানরটি। এরপর স্থানীয়রা বানরটিকে ধরে প্রাথমিক চিকিৎসা দিয়ে এর জীবন রক্ষা করেন।

গত শনিবার আবারও বানরটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হয় এবং যন্ত্রণায় কাতরাতে থাকে। বানরটিকে এ অবস্থায় দেখতে পেয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূরুদ্দিন রাশেদ বানরটিকে চিকিৎসা দেন। এরপর সোমবার (৪ সেপ্টেম্বর) বানরটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) স্থানান্তর করা হয়। 

Related Topics

টপ নিউজ

বানর / বন্যপ্রাণী সংরক্ষণ / চিকিৎসা / চট্টগ্রাম / সীতাকুণ্ড / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ছবি: সংগৃহীত
    বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

Related News

  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • গেইট পাসের বাড়তি ফি নিয়ে সংঘর্ষের জেরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি বন্ধ
  • চট্টগ্রামে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, গ্রেপ্তার ১১
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, আহত ৫
  • ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

Most Read

1
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

3
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net