Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
ভাগনার বিদ্রোহের পর এই প্রথম প্রকাশ্যে সের্গেই সুরোভিকিন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 September, 2023, 04:40 pm
Last modified: 05 September, 2023, 04:42 pm

Related News

  • ঈদে মুক্তি পাওয়া ছবিও কি ব্যবসা করতে পারে?  
  • খামেনির মরদেহের ছবি ট্রাম্প ও নেতানিয়াহুকে দেখানো হয়েছে: দাবি ইসরায়েলি গণমাধ্যমের
  • এপস্টিন ফাইলে বিকিনি পরা নারীদের সঙ্গে স্টিফেন হকিংয়ের ককটেল পানের ছবি
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করতে যাচ্ছে তুরস্ক

ভাগনার বিদ্রোহের পর এই প্রথম প্রকাশ্যে সের্গেই সুরোভিকিন

সিরিয়ায় রুশ অভিযানের সময় নিষ্ঠুরতার জন্য পরিচিতি পান সুরোভিকিন। সেখানে তিনি 'জেনারেল আর্মাগেদন' নামে পরিচিত ছিলেন।
টিবিএস ডেস্ক
05 September, 2023, 04:40 pm
Last modified: 05 September, 2023, 04:42 pm
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ছবিতে সের্গেই সুরোভিকিনকে দেখা গেছে বলে খবর বেরিয়েছে। ছবি: রয়টার্স

রাশিয়ার ভাড়াটে সেনাদল ভাগনার গ্রুপের বিদ্রোহের পর জনসমক্ষে দেখা যাচ্ছিলো না রুশ জেনারেল সের্গেই সুরোভিকিনকে। এবার অনলাইনে প্রকাশিত একটি ছবিতে তাকে দেখা গেছে বলে খবর বিবিসির। গত মাসে বিমান দুর্ঘটনায় নিহত হওয়া ভাগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে মনে করা হয় সের্গেই সুরোভিকিনকে।

বিদ্রোহে জড়িত থাকার সন্দেহে জেনারেল সুরোভিকিনের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল। কিন্তু ইউক্রেনে রাশিয়ার সাবেক কমান্ডারের একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। 

রাশিয়ার সুপরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব কেসেনিয়া সোবচাক সোমবার (৪ সেপ্টেম্বর) ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে সুরোভিকিনের নতুন ছবিটি প্রকাশ করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, "জেনারেল সের্গেই সুরোভিকিন জীবিত ও সুস্থ আছেন। তিনি এখন নিজের পরিবারের সঙ্গে আছেন। ছবিটি আজকে তোলা।"

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্বাধীনভাবে ছবিটির সত্যতা যাচাই করতে পারেনি।

ছবিতে দেখা যায়, সানগ্লাস ও ক্যাপ পরা এক ব্যক্তি হাঁটছেন, তার হাত ধরে পাশাপাশি হাঁটছেন লাল চুলের এক নারী, যিনি দেখতে সুরোভিকিনের স্ত্রী আন্নার মতো।

এদিকে, রুশ সাংবাদিক আলেক্সি ভেনেডিকতভও আলাদাভাবে টেলিগ্রামে লিখেছেন, "জেনারেল সুরোভিকিন তার পরিবারের সঙ্গে বাড়িতে আছেন। তিনি এখন ছুটিতে আছেন এবং রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত আছেন।"

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জেনারেল সের্গেই সুরোভিকিন। ছবি: রয়টার্স

গত ২৩ ও ২৪ জুন প্রিগোজিনের নেতৃত্বে পুতিনের নেতৃত্বাধীন রুশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে ভাগনার গ্রুপ এবং মস্কো অভিমুখে মার্চ করার হুমকি দেয়।

গত ২৩ আগস্ট মস্কোর কাছে এক বিমান দুর্ঘটনায় প্রিগোজিন এবং তার সফরসঙ্গী আরো নয়জন নিহত হন। এ ঘটনা নিয়ে এখনও নানা জল্পনা চলছে। ব্যর্থ বিদ্রোহের পরে রাশিয়ার অনেক পর্যবেক্ষকই প্রিগোজিনকে 'আ ডেড ম্যান ওয়াকিং' বলে অভিহিত করেছিলেন; অর্থাৎ প্রিগোজিনের হাতে যে আর বেশিদিন সময় নেই তা অনুমান করেছিলেন তারা।

জেনারেল সুরোভিকিনকে শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল বিদ্রোহের সময়ের একটি ভিডিওতে, যেখানে তিনি ভাগনার বাহিনীর সৈন্যদের বিদ্রোহ থামানোর জন্য আহ্বান জানিয়েছিলেন।

এর কয়েকদিন পরে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় যে সুরোভিকিনকে আটক করা হয়েছে। কিন্তু তিনি আসলে কোথায় আছেন সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

সুরোভিকিন ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত ইউক্রেনে যুদ্ধরত রুশ সামরিক ইউনিটের কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেন। এরপরে তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

সিরিয়ায় রুশ অভিযানের সময় নিষ্ঠুরতার জন্য পরিচিতি পান সুরোভিকিন। সেখানে তিনি 'জেনারেল আর্মাগেদন' নামে পরিচিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ভাগনার / বিদ্রোহ / সের্গেই সুরোভিকিন / ছবি / সোশ্যাল মিডিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • ঈদে মুক্তি পাওয়া ছবিও কি ব্যবসা করতে পারে?  
  • খামেনির মরদেহের ছবি ট্রাম্প ও নেতানিয়াহুকে দেখানো হয়েছে: দাবি ইসরায়েলি গণমাধ্যমের
  • এপস্টিন ফাইলে বিকিনি পরা নারীদের সঙ্গে স্টিফেন হকিংয়ের ককটেল পানের ছবি
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করতে যাচ্ছে তুরস্ক

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net