Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
চীন আগামী দশকে প্রযুক্তি বিশ্বে শাসন করবে: ওয়েব সামিটের সিইও কসগ্রেভ 

আন্তর্জাতিক

আল জাজিরা
05 September, 2023, 11:50 am
Last modified: 05 September, 2023, 11:54 am

Related News

  • জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সেমিকন্ডাক্টর সামিট
  • বিশ্ববাজারে দাম বৃদ্ধি: আগাম মজুত জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন খরচ সামাল দিচ্ছে সামিট
  • ‘কে-ভিসা’: বিদেশি প্রযুক্তি কর্মীদের আকৃষ্ট করতে মার্কিন এইচ-১বি ভিসার নিজস্ব সংস্করণ চালু করল চীন
  • বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট

চীন আগামী দশকে প্রযুক্তি বিশ্বে শাসন করবে: ওয়েব সামিটের সিইও কসগ্রেভ 

“ওয়েব সামিট যখন প্রথমে শুরু হয়, তখন এতে ইউরোপীয় এবং উত্তর আমেরিকানদের প্রাধান্য ছিল। কিন্ত গত পাঁচ বছরে অবস্থা বদলেছে; আরব বিশ্বের অংশগ্রহণের উত্থানের ফলে একটা পরিবর্তন দেখা যাচ্ছে।”
আল জাজিরা
05 September, 2023, 11:50 am
Last modified: 05 September, 2023, 11:54 am
ছবি: আল জাজিরা

চীন আগামী দশকে প্রযুক্তি বিশ্বে শাসন করবে- এমনটাই মনে করেন বাৎসরিক প্রযুক্তি কনফারেন্স ওয়েব সামিটের চিফ এক্সিকিউটিভ প্যাডি কসগ্রেভ। 

সম্প্রতি আল-জাজিরার ডিজিটাল শো 'অন দ্য রেকর্ড' এ দেওয়া একটি সাক্ষাৎকারে প্রযুক্তি সম্পর্কে নিজের ভাবনা প্রকাশ করেন কসগ্রেভ। সাক্ষাৎকারে তিনি জানান, পশ্চিমা বিশ্ব গত অর্ধ শতাব্দী ধরে প্রযুক্তি বিশ্বে ও উদ্ভাবনে নেতৃত্বে ছিল। কিন্তু বর্তমানে তারা প্রযুক্তি বিশ্বে নিজেদের ঐ নেতৃত্ব হারিয়েছে বলে মনে করেন তিনি। 

প্যাডি কসগ্রেভ বলেন, "গত ৫০ বছর ধরে প্রযুক্তি খাতের অগ্রগতি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হয়েছিল। কিন্তু গত এক দশকে, বিশ্বের অন্যান্য প্রান্তেও প্রযুক্তিগত সক্ষমতা দ্রুত বিকশিত হয়েছে।"

প্যাডি কসগ্রেভ আরও বলেন, "আগামী দশকে চীন প্রযুক্তি বিশ্বে শাসন করবে। কেননা দেশটি খুবই ইতিবাচকভাবে সরকারী ও বেসরকারী খাতের মধ্যে গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের উপর নিবিড়ভাবে মনোনিবেশ করেছে।"

এক্ষেত্রে কসগ্রেভ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলির সমালোচনা করেছেন। তিনি মনে করেন, বর্তমানে বিশ্বের অন্য প্রান্তের প্রযুক্তি কোম্পানিগুলির সাথে ইউরোপ-আমেরিকার প্রতিদ্বন্দ্বিতা করা বেশ কঠিন হয়ে পড়ছে।

ওয়েব সামিটের সহ-প্রতিষ্ঠাতা কসগ্রেভের মতে, সামনে মধ্যপ্রাচ্যই প্রযুক্তি খাতের 'অধিকাংশ প্রবৃদ্ধি' নিয়ে আসবে। এছাড়াও অঞ্চলটির নানা দেশের উদীয়মান কোম্পানিগুলো সামিটে নিজেদের দক্ষতা তুলে ধরবে।

কসগ্রেভ বলেন, "ওয়েব সামিট যখন প্রথমে শুরু হয়, তখন এতে ইউরোপীয় এবং উত্তর আমেরিকানদের প্রাধান্য ছিল। কিন্ত গত পাঁচ বছরে অবস্থা বদলেছে; আরব বিশ্বের অংশগ্রহণের উত্থানের ফলে একটা পরিবর্তন দেখা যাচ্ছে।"

কাতারে আগামী বছরের ২৫ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েব সামিটটি আয়োজনের কথা রয়েছে।

কসগ্রেভ বলেন, "সামিটটি বিশ্বের বাকি দেশগুলোকে কাতারে এবং আরব বিশ্বের কাছে আনতে সাহায্য করবে। এখানে সামিট আয়োজনের মাধ্যমে সারা বিশ্বের কাছে এই বার্তা পৌঁছাবে যে, প্রযুক্তি খাতে এই অঞ্চলটি বেশ গুরুত্বপূর্ণ একটি বাজার।"

Related Topics

টপ নিউজ

সামিট / চীনা প্রযুক্তি কোম্পানি / প্রযুক্তি জায়ান্ট / প্রযুক্তি যুদ্ধ / প্রযুক্তি প্রতিদ্বন্দ্বিতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

Related News

  • জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সেমিকন্ডাক্টর সামিট
  • বিশ্ববাজারে দাম বৃদ্ধি: আগাম মজুত জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন খরচ সামাল দিচ্ছে সামিট
  • ‘কে-ভিসা’: বিদেশি প্রযুক্তি কর্মীদের আকৃষ্ট করতে মার্কিন এইচ-১বি ভিসার নিজস্ব সংস্করণ চালু করল চীন
  • বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

6
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net