Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
আগস্টে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 August, 2023, 06:35 pm
Last modified: 31 August, 2023, 06:35 pm

Related News

  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসের বিশেষ অভিযান, চলবে ভ্রাম্যমাণ আদালত
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০% ছাড়, ডাক্তারের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
  • ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আগস্টে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

আগস্টের ৩১ দিনে ডেঙ্গুতে মারা গেছে ৩৪২ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৭ জন।
টিবিএস রিপোর্ট
31 August, 2023, 06:35 pm
Last modified: 31 August, 2023, 06:35 pm
ছবি: টিবিএস

ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে অতীতের সব রেকর্ড ভেঙেছে চলতি আগস্ট মাসে। এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে, যা এর আগের মাস জুলাইয়ের চেয়ে দেড়গুণ বেশি।

এ মাসে মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক। আগস্টের ৩১ দিনে ডেঙ্গুতে মারা গেছে ৩৪২ জন। 

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৩ হাজার ৮০৮ জন। এর মধ্যে মারা গেছে ৫৯৩ জন। 

এর আগে ডেঙ্গুতে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছিল ২০২২ সালে। গত বছর ৬১ হাজার রোগীর মধ্যে মারা যায় ২৮১ জন।

এর আগে ২০১৯ সালে দেশে ডেঙ্গুর সবচেয়ে বড় প্রাদুর্ভাবের সময় আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন, মারা যায় ১৭৯ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের চিফ এন্টোমোলজিস্ট খলিলু রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এ বছর শীত আসার পর ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হবে বলে মনে হচ্ছে। তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার পর রোগী কমবে।'

তিনি বলেন, 'এবার ঢাকার বাইরেও এডিস মশার বিস্তার ঘটেছে, সে কারণে ঢাকার বাইরে রোগী বাড়ছে। ডেঙ্গু মোকাবেলায় জনসম্পৃক্ততা জরুরি। সিটি করপোরেশনের কাউন্সিলরদের পড়ায় পাড়ায় গিয়ে জনগণকে বোঝাতে হবে। বাসাবাড়ির মশার লার্ভা মারতে হবে। গ্রামেও মশা মারতে উদ্যোগ নিতে হবে।'

এদিকে বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১৭ জন ডেঙ্গু রোগী মারা গেছে এবং ২৩০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

ঢাকা শহরে নতুন আক্রান্ত হয়েছে ৮৭৫ জন ও দেশের বিভিন্ন স্থানে নতুন আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৩ জন।

এ বছর চিকিৎসা শেষে ১ লাখ ১৪ হাজার ৮৩৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ৩ হাজার ৮১৭ জন ঢাকায় এবং ৪ হাজার ৫৬১ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

Related Topics

টপ নিউজ

ডেঙ্গু / ডেঙ্গু আক্রান্ত / ডেঙ্গুতে মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসের বিশেষ অভিযান, চলবে ভ্রাম্যমাণ আদালত
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০% ছাড়, ডাক্তারের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
  • ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net