Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
ক্রাউডভি: প্রতিবন্ধী শিক্ষার্থীদের সমস্যা সমাধানের অ্যাপ

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
28 August, 2023, 05:30 pm
Last modified: 28 August, 2023, 05:33 pm

Related News

  • শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল শিক্ষায় ৯৮.৮৫ মিলিয়ন ডলার অনুদান পেল বাংলাদেশ
  • আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা
  • বাংলাদেশের এইচএসসি শিক্ষার্থীদের মান সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সঙ্গে তুলনা করা হয়: ববি হাজ্জাজ
  • ১০% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ নিয়োগ দিলে বড় করছাড় পাবে প্রতিষ্ঠান
  • সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ক্রাউডভি: প্রতিবন্ধী শিক্ষার্থীদের সমস্যা সমাধানের অ্যাপ

অ্যাপটির মাধ্যমে সহজেই নিজেদের সমস্যার সমাধান করতে পারবেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা। ক্রাউডভি-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়ুয়া স্বেচ্ছ্বাসেবকদের কাছ থেকে সেবা নেওয়া যাবে।
টিবিএস ডেস্ক
28 August, 2023, 05:30 pm
Last modified: 28 August, 2023, 05:33 pm

প্রতিবন্ধী শিশুদের মধ্যে মাত্র ৭.৩৯ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে পৌঁছাতে পারে অতি ক্ষুদ্র অংশ। শ্রুতি লেখন বা বুক রেকর্ডের জন্য সময় মতো লোকজন পাওয়াও অনেক সময় তাদের শিক্ষা জীবনে বাধা হয়ে দাঁড়ায়। এছাড়াও আছে নানা সমস্যা। 

এসব সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে মোবাইল অ্যাপ 'ক্রাউডভি'। অ্যাপটির মাধ্যমে সহজেই নিজেদের সমস্যার সমাধান করতে পারবেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা। ক্রাউডভি অ্যাপের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়ুয়া স্বেচ্ছ্বাসেবকদের কাছ থেকে সেবা নেওয়া যাবে। চাইলে একদম ফ্রিতেই পাওয়া যাবে এই সেবা। আবার অর্থের বিনিময়েও সেবা পাওয়া যাবে । 

প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীদের প্রায়ই স্বেচ্ছাসেবকের প্রয়োজন পড়ে। দৃষ্টি প্রতিবন্ধীদের পরীক্ষার সময় প্রয়োজন পড়ে লেখকের। অনেক সময়ই কথা দিয়েও নানা কারণে সেই কথা রাখতে পারেন না প্রিয়জনেরা। পড়তে হয় নানা বিড়ম্বনায়। এই বিড়ম্বনা থেকে মুক্তি দিতে পারে ক্রাউডভি অ্যাপ। 

এখানে দুই ধরণের রেজিস্ট্রেশন করা যায়। প্রথমত, স্বেচ্ছ্বাসেবক হিসেবে। দ্বিতীয়ত, সেবাগ্রহিতা হিসেবে।

ক্রাউডভির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মিজানুর রহমান কিরণ যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে বলেন, 'সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়েছে। সুযোগ-সুবিধা দিতে পারলে তারাও দেশের জন্য বয়ে আনতে পারে সুনাম। ক্রাউডভি এই লক্ষ্যেই প্রতিষ্ঠা করা হয়েছে। সমাজের কেউ যেনো কারও চেয়ে পিছিয়ে না থাকে।'

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হাজারও স্বেচ্ছ্বাসেবক এই অ্যাপে যুক্ত হয়েছেন। ঢাকা, জগন্নাথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কিছু বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানেও ছড়িয়ে আছে ক্রাউডভি-এর স্বেচ্ছ্বাসেবক দল।

ক্রাউডভি-এর প্রজেক্ট লীড নাজমুস সাকিব খান জানান, আমরা শতাধিক প্রতিবন্ধী ব্যক্তিদের মতামতে ভিত্তিতে ক্রাউডভি অ্যাপের ইউজার ইন্টারফেস তৈরি করেছি। বাংলাদেশে এই ধরণে অ্যাপ এটাই প্রথম ও একমাত্র। একাধিক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি অ্যাপটি সহজে ব্যবহার করা যায় বলে মত দিয়েছেন। 

ক্রাউডভি'র ফেসবুক পেজে অ্যাপ লিংক ও সাইন আপ বাটন যুক্ত করা আছে। চাইলে প্লে স্টোর থেকেও ডাউনলোড করা যাবে অ্যাপটি। 

Related Topics

টপ নিউজ

ক্রাউডভি / প্রতিবন্ধী / প্রতিবন্ধী শিক্ষার্থী / শিক্ষা / শ্রুতি লেখক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ছবি: সংগৃহীত
    দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

Related News

  • শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল শিক্ষায় ৯৮.৮৫ মিলিয়ন ডলার অনুদান পেল বাংলাদেশ
  • আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা
  • বাংলাদেশের এইচএসসি শিক্ষার্থীদের মান সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সঙ্গে তুলনা করা হয়: ববি হাজ্জাজ
  • ১০% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ নিয়োগ দিলে বড় করছাড় পাবে প্রতিষ্ঠান
  • সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net