Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
২০২৩-২৪ অর্থবছর: জুলাইতে রাজস্ব আদায় বেড়েছে ১৫%

অর্থনীতি

রিয়াদ হোসেন
24 August, 2023, 10:10 am
Last modified: 24 August, 2023, 01:07 pm

Related News

  • এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • ব্যবসায়িক ব্যাংক হিসাব খোলা, পরিচালনায় বিআইএন বাধ্যতামূলক করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি
  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস

২০২৩-২৪ অর্থবছর: জুলাইতে রাজস্ব আদায় বেড়েছে ১৫%

চলতি অর্থবছর এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা।
রিয়াদ হোসেন
24 August, 2023, 10:10 am
Last modified: 24 August, 2023, 01:07 pm

অর্থনীতিতে গতিমন্থরতা থাকলেও সন্তোষজনক আদায়ের মাধ্যমে অর্থবছর শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইতে এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫% বেশি রাজস্ব আদায় হয়েছে।

এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ মাসে তারা রাজস্ব আদায় করেছে ২০,৫৬১ কোটি টাকা। অবশ্য তা সত্বেও লক্ষ্যমাত্রা থেকে প্রায় ২ হাজার কোটি টাকা কম আদায় হয়েছে।

মূলত লোকাল স্টেজে ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) এর উপর ভর করেই অপেক্ষাকৃত ভালো প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে এনবিআর, যার প্রবৃদ্ধি গত মাসে ছিল প্রায় ২২ শতাংশ।

এছাড়া গত বছর আমদানিতে খরা থাকায় ইমপোর্ট ট্যাক্স কমতির দিকে থাকলেও, অর্থবছরের প্রথম মাসে প্রায় ১৪% প্রবৃদ্ধি হয়েছে এ খাত থেকে। অপেক্ষাকৃত কম আদায় হয়েছে ইনকাম ট্যাক্স খাত থেকে।

এনবিআর কর্মকর্তারা বলছেন, বাজেটে এবার কিছু ইনিশিয়েটিভ নেওয়া ও মনিটরিং জোরদার করায় ভ্যাট আদায়ে ভালো প্রবৃদ্ধি হয়েছে।

এনবিআরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ফিসক্যাল মেজারস এর অংশ হিসেবে এবার বেশকিছু অব্যাহতি বাতিল করা হয়েছে, যা গত বছরের জুলাইয়ে ছিলো। ফলে ওই সময়ের তুলনায় এবার রাজস্ব আদায়ে গ্রোথ বেশি হয়েছে।"

উদাহরণ দিয়ে তিনি বলেন, "কিছু কনজ্যুমার আইটেমে গত বছরের এই সময়ে রিডিউসড রেটে ভ্যাট ছিল, যা বর্তমানে নেই। ফলে এবার ওইসব খাত থেকে বেশি ভ্যাট আদায় হয়েছে।"

তিনি বলেন, সরকার নতুন করে ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ব্যবস্থা চালু করছে। এর ফলে ট্রেডিং স্টেজ থেকে আগামীতে ভ্যাট আদায় বাড়তে পারে।

সাবেক এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মাজিদ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও রাজস্ব আদায়ের এ গ্রোথকে ইতিবাচক হিসেবে দেখছেন। টিবিএসকে তিনি বলেন, "অর্থনৈতিক গতিমন্থরতার মধ্যে রাজস্ব আদায়ে ভালো প্রবৃদ্ধি ইঙ্গিত দেয় যে, মানুষের উপর করের চাপ বেড়েছে।"  

"অনেক করের চাপ সাধারণ ভোক্তার উপর পড়ছে। বর্তমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যে তাদের উপর বাড়তি করের (ভ্যাট) চাপ তাদের আরো কঠিন অবস্থার মধ্যে ফেলছে," যোগ করেন তিনি।

এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব গ্রোথ ছিলো ১০ শতাংশের সামান্য বেশি, আর গত পাঁচ বছরে গড়ে গ্রোথ ছিলো ১১ শতাংশের কাছাকাছি। এর মধ্যে করোনার অর্থবছর ২০২০-২১ এ নেগেটিভ গ্রোথ হয়েছিল।

চলতি অর্থবছর এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা।

Related Topics

টপ নিউজ

এনবিআর / রাজস্ব আদায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • ব্যবসায়িক ব্যাংক হিসাব খোলা, পরিচালনায় বিআইএন বাধ্যতামূলক করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি
  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net