Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
ভক্তদের ‘ভদ্র’ হওয়ার অনুরোধ মাশরাফি-তামিমদের

খেলা

টিবিএস রিপোর্ট
24 May, 2020, 04:45 pm
Last modified: 24 May, 2020, 06:59 pm

Related News

  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান
  • সন্ধ্যার পর পুলিশ প্রটোকলে এভার কেয়ারে আনা হবে তামিমকে

ভক্তদের ‘ভদ্র’ হওয়ার অনুরোধ মাশরাফি-তামিমদের

সিনিয়র ক্রিকেটারদের নিয়ে ফেসবুকে ফ্যান গ্রুপ তো আছেই, তরুণ ক্রিকেটাররাও বাদ যাননি। কিন্তু এসব ফ্যান গ্রুপ থেকে কাজের কাজ কিছুই হচ্ছে না, উল্টো একদল আরেক দলকে আক্রমণ করে বসছে।
টিবিএস রিপোর্ট
24 May, 2020, 04:45 pm
Last modified: 24 May, 2020, 06:59 pm

সবাই ক্রিকেটের ভক্ত, কিন্তু পছন্দের ক্রিকেটার আলাদা আলাদা। সেখান থেকেই জন্ম তামিমিয়ান, মাশিরাফিয়ান, মুশফিকিয়ানের। সিনিয়র ক্রিকেটারদের নিয়ে ফেসবুকে এমন ফ্যান গ্রুপ তো আছেই, তরুণ ক্রিকেটাররাও বাদ যাননি। কিন্তু এসব ফ্যান গ্রুপ থেকে কাজের কাজ কিছুই হচ্ছে না, উল্টো একদল আরেক দলকে আক্রমণ করে বসছে।

এক ক্রিকেটারের ভক্ত অন্য ক্রিকেটারের ভক্তকে আক্রমণ করছে, করা হচ্ছে গালিগালাজ। ব্যাপাগুলো নজরে পড়েছে ক্রিকেটারদেরও। এ কারণে এসব বন্ধ করতে ভক্ত-সমর্থকদের অনুরোধ করেছেন চার সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

শনিবার রাতে তামিমের শেষ ফেসবুক লাইভে হাজির হন মাশরাফি, মাহমুদউল্লাহ ও মুশফিক। আড্ডার একদম শেষের দিকে ভক্তদের এই কাঁদা ছোড়াছুড়ির বিষয়টি উল্লেখ করেন তামিম। পরে বাকি তিন ক্রিকেটার এসব বন্ধ করার আহ্বান জানান।

বিষয়টি নিয়ে তামিম বলেন, 'এখন দেখা যায়, সবারই ফ্যান গ্রুপ আছে। যেমন, তামিমিয়ান, মুশিফিকিয়ান, মাশরাফিয়ান, এ রকম গ্রুপ। সবার পছন্দের ক্রিকেটার থাকতেই পারে। কিন্তু ইদানিং দেখছি, এক গ্রুপ আরেক গ্রুপকে আক্রমণ করে। আমি এটাই অনুরোধ করব, এই আক্রমণ যেন না করে।'

তামিম আরও বলেন, 'আমরা সবাই বাংলাদেশের জন্য খেলি, সবাই আমরা বন্ধু-ভাই। আপনারাও বন্ধু-ভাই হয়ে থাকবেন। তামিমের সাপোর্টার মুশফিককে গালি দেবে বা মুশফিকের সাপোর্টার আমাকে, এটা করবেন না। গ্রুপের মধ্যে প্রতিযোগিতা করতে গিয়ে এসব দয়া করে করবেন না। আপনি মুশফিকিয়ান, তামিমিয়ান বা যে ইয়ান হন না কেন, আমরা সবাই বাংলাদেশের জন্য খেলি।'

এটাকে নিজেদের ক্ষতি মনে করেন মাশরাফি বিন মুর্তজা। বর্তমান ওয়ানডে অধিনায়কের কথার সুর ধরে সাবেক এই ওয়ানডে অধিনায়ক বলেন, 'এই জিনিসটা আমারও মাথায় ছিল। ধন্যবাদ তোকে প্রসঙ্গটা তোলার জন্য। মূলত আমাদের ক্ষতি আমরাই করতে পারি, বাইরের মানুষ করবে না।'

'আজ যে আমাকে পছন্দ করছে, সে তোকে গালি দিচ্ছে বা অন্যদের। আমরা কাদের জন্য খেলি? আপনাদের জন্য খেলি, দেশের জন্য খেলি। গালি দিলে সবাইকে একসঙ্গে দেন। খেলা নিয়ে সমালোচনা হবেই। কিন্তু একজনকে সুনির্দিষ্ট করে গালি দেওয়া খারাপ।' যোগ করেন মাশরাফি।

সবাইকে ভদ্র হওয়ার অনুরোধ জানিয়ে মাশরাফি বলেন, 'সব সমর্থকের পছন্দের ক্রিকেটার থাকতে পারে। কিন্তু আরেকজনকে ছোট করা খারাপ। অশ্রদ্ধা করা বা কাউকে টেনে নামানো খুবই দৃষ্টিকটু। ক্রিকেট জেন্টলম্যানের খেলা, বাইরের দেশে দর্শকদেরও দেখি জেন্টলম্যান। আমাদের দর্শকরা সবসময় সমর্থন দেয়। এখন এই ব্যাপারগুলোতে যদি খেয়াল রাখতে পারি, আমরাও মাথা উঁচু করে থাকতে পারব।'

মাশরাফির পর মাহমুদউল্লাহ বলেন, 'আমার কাছে মনে হয়, কাঁদা ছোড়াছুড়ি করে কখনও লাভ হয় না। কাঁদা নিজের গায়েই লাগে। আমরা সবাই বাংলাদেশ দলের জন্য খেলি। সবারই পছন্দের ক্রিকেটার থাকতে পারে, তাই বলে অন্যকে ছোট করতে হবে না। সব সময় মনে রাখা উচিত, ভালোর বিকল্প নেই। ভালো কিছু করলে ফলও ভালোই মিলবে। শ্রদ্ধা করলে শ্রদ্ধাই মিলবে।'

সর্বশেষ এ বিষয়ে মুশফিককে বলতে বলেন তামিম। ভক্তদের উদ্দেশ্যে মুশফিক বলেন, 'আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি। সব সময় চেষ্টা করি। কখনও সফল হই, কখনও হই না। তার মানে এই নয় যে একজনের কারণে দল হেরে যায়। আমার মনে হয়, দর্শক-মিডিয়া, সবাই এটির অংশ। জিতলে একসঙ্গে জিতি, হারলেও একসঙ্গে হারি। আমার ভক্ত হলে আমি কখনোই আশা করব না, সে অন্য কোনো ক্রিকেটারকে খারাপ বলবে। এটা মেনে নেওয়ার মতো নয়। আশা করি সবাই খেয়াল রাখবেন।'

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / মাশরাফি বিন মর্তুজা / ভক্ত-সমর্থক / ফেসবুক লাইভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান
  • সন্ধ্যার পর পুলিশ প্রটোকলে এভার কেয়ারে আনা হবে তামিমকে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net