Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
অভিনেতা হ্যারিসন ফোর্ডের নামে সাপের নামকরণ!

বিনোদন

টিবিএস ডেস্ক
16 August, 2023, 04:55 pm
Last modified: 16 August, 2023, 05:04 pm

Related News

  • চীনের হেংঝৌ শহরে বন্যায় ভেসে গেছে সাপের খামার, লোকালয়ে ছড়িয়ে পড়েছে ৯০০ সাপ
  • বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • পেরুর ক্ষমতায় সাবেক ‘স্বৈরশাসক' ফুজিমোরির মেয়ে কেইকো
  • বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারিগুলোর নামকরণ

অভিনেতা হ্যারিসন ফোর্ডের নামে সাপের নামকরণ!

উল্লেখ্য যে, হ্যারিসন ফোর্ডের নামে এর আগে পিঁপড়া ও মাকড়সার একটি প্রজাতির নামকরণও করা হয়েছে।
টিবিএস ডেস্ক
16 August, 2023, 04:55 pm
Last modified: 16 August, 2023, 05:04 pm
ইন্ডিয়ানা জোনস চরিত্রে হ্যারিসন ফোর্ড। ছবি: এভারেট কালেকশন

হলিউড অভিনেতা হ্যারিসন ফোর্ডের কালজয়ী চরিত্র 'ইন্ডিয়ানা জোনস' বা ইন্ডির সাপের প্রতি ভীতি কাজ করলেও, এবার অভিনেতার নামেই নামকরণ করা হয়েছে একটি সাপের। খবর বিবিসির।

পরিবেশ রক্ষা আন্দোলনের সঙ্গে হ্যারিসন ফোর্ডের সংশ্লিষ্টতার প্রতি সম্মান দেখিয়ে পেরুতে সাপের একটি নতুন প্রজাতির নাম রাখা হয়েছে তাকিমেনোইদেস হ্যারিসনফোর্ডি।

অলাভজনক সংস্থা কনজারভেশন ইন্টারন্যাশনাল-এর ভাইস চেয়ারম্যান হ্যারিসন ফোর্ড তাকে এই সম্মান দেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।

বলে রাখা ভালো, হ্যারিসন ফোর্ডের নামে এর আগে পিঁপড়া ও মাকড়সার একটি প্রজাতির নামকরণও করা হয়েছে।

এক বিবৃতিতে ফোর্ড মজার ছলে বলেন, "এই বিজ্ঞানীরা খালি আমার নামে বিভিন্ন প্রাণীর নামকরণ করতে থাকেন, কিন্তু এগুলো (প্রাণী) শুধু ছোট শিশুদের ভীতির কারণই হয়ে থাকে। আমি বুঝতে পারি না। আমি আমার অবসর সময়ে ক্রস-স্টিচিং (এক ধরনের এমব্রয়ডারি) করি। আমার পুদিনা গাছকে ঘুমপাড়ানি গান শুনাই, যাতে তারা রাতে ভয় না পায়।"

পেরুর আন্দিজ পর্বতমালায় সাপের এই নতুন প্রজাতিটি আবিষ্কৃত হয়। ছবি: এডগার লের/কনজারভেশন ইন্টারন্যাশনাল

তবে ৮১ বছর বয়সী এই অভিনেতা জানান, তার অভিনীত ইন্ডিয়ানা জোনস চরিত্রের বিপরীতে গিয়ে, বাস্তবে তিনি আসলে সাপ পছন্দ করেন।

পেরুর আন্দিজ পর্বতমালায় আবিষ্কৃত, নতুন প্রজাতির এই সাপ পূর্ণবয়স্ক অবস্থায় ৪০.৬ সেন্টিমিটার দৈর্ঘ্যের হতে পারে এবং এটি মানুষের জন্য ক্ষতিকর নয়।

এ প্রকল্পের প্রধান বিজ্ঞানী এডগার লের বলেন, "জীববৈচিত্র্যের এই সংকটের সময়ে একজন জীববিজ্ঞানীর জন্য একটি নতুন প্রজাতির বর্ণনা করা এবং এটিকে নতুন নাম দিয়ে জনসমক্ষে প্রকাশ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি।"

এর আগে ১৯৯৩ সালে প্রথম হ্যারিসন ফোর্ডের সম্মানে একটি 'ক্যালিফোর্নিয়া স্পাইডার' এর নাম রাখা ক্যালপোনিয়া হ্যারিসনফোর্ডি। কয়েক বছর পর একটি নতুন প্রজাতির পিঁপড়ার নাম রাখা হয় ফিডোলে হ্যারিসনফোর্ডি। 

Related Topics

টপ নিউজ

হ্যারিসন ফোর্ড / সাপ / নামকরণ / পেরু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • চীনের হেংঝৌ শহরে বন্যায় ভেসে গেছে সাপের খামার, লোকালয়ে ছড়িয়ে পড়েছে ৯০০ সাপ
  • বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • পেরুর ক্ষমতায় সাবেক ‘স্বৈরশাসক' ফুজিমোরির মেয়ে কেইকো
  • বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারিগুলোর নামকরণ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net