Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
বিসিবির সভায় চূড়ান্ত হয়নি অধিনায়ক, রেসে আছেন মিরাজও

খেলা

08 August, 2023, 07:05 pm
Last modified: 08 August, 2023, 07:13 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বিসিবির সভায় চূড়ান্ত হয়নি অধিনায়ক, রেসে আছেন মিরাজও

নতুন ওয়ানডে অধিনায়কই এশিয়া কাপ ও বিশ্বকাপে নেতৃত্ব দেবেন কিনা, এমন প্রশ্নে দুই ধরনের উত্তর দিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
08 August, 2023, 07:05 pm
Last modified: 08 August, 2023, 07:13 pm

তামিম ইকবাল ওয়ানডের নেতৃত্ব ছেড়েছেন গত ৩ আগস্ট, তখন থেকেই নতুন অধিনায়কের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু পাঁচদিন পেরিয়ে যাওয়ার পরও নতুন অধিনায়ক চূড়ান্ত করার পথে এক পা-ও এগোতে পারেনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। মঙ্গলবার জরুরি সভা করেও অধিনায়ক চূড়ান্ত করা যায়নি। 

বোর্ড পরিচালকদের সম্মতিক্রমে ওয়ানডে অধিনায়ক নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। আগামী ১২ আগস্টের মধ্যে অধিনায়ক চূড়ান্ত করে ফেলা হবে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। জরুরি সভা শেষে সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানান। 

জালাল ইউনুস বলেন, 'আপনারা জানেন যে, আজ আমাদের একটা জরুরি মিটিং ছিল। জরুরি মিটিং ডাকার একটা কারণ ছিল, সেটা অধিনায়কত্বের ব্যাপারে। মূলত এশিয়া কাপের অধিনায়ক নির্বাচনের কথা ছিল। বোর্ড থেকে আমরা সবাই মাননীয় বোর্ড সভাপতিকে অধিনায়ক নির্বাচন করার জন্য দায়িত্ব দিয়েছি। আজ থেকে উনি আলোচনা শুরু করবেন। যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন, আজ থেকে অফিসিয়ালি আলাপ আলোচনা শুরু হবে।' 

'যে কয়জন সম্ভাব্য ক্যান্ডিডেট আছে অধিনায়কত্বের জন্য, তাদের সাথে কথা বলে, ভেবেচিন্তে  উনি আমাদের… (সিদ্ধান্ত জানাবেন), আমরা ফাইনাল করব। আশা করি আমরা দুই-তিন দিনের মধ্যে, ১২ সেপ্টেম্বরের আগে আমাদের ডেডলাইন আছে, তার আগে আমরা অধিনায়ক চূড়ান্ত করে আপনাদের জানিয়ে দিবো।' যোগ করেন বিসিবির এই পরিচালক। 

ওয়ানডের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম জোরেশোরে শোনা যাচ্ছে, নাম আছে লিটন কুমার দাসেরও। জালাল ইউনুস জানালেন, মেহেদী হাসান মিরাজকেও বিবেচনায় রাখা হয়েছে, 'আপনারা জানেন সাকিব আছে, লিটন আছে। আরেকজন আমাদের প্রমিজিং মিরাজ আছে। সেও একজন, অনেকের মধ্যে নামগুলো উঠে এসেছে। এদের নামগুলো আপনারাও সবাই জানেন। এদের মধ্য থেকে, এদের সঙ্গে মূলত আলাপ আলোচনা করা হবে।'

নতুন ওয়ানডে অধিনায়কই এশিয়া কাপ ও বিশ্বকাপে নেতৃত্ব দেবেন কিনা, এমন প্রশ্নে দুই ধরনের উত্তর দিয়েছেন জালাল ইউনুস। শুরুতে তিনি বলেন, 'যেহেতু আমাদের ১২ তারিখের মধ্যে দিতে হবে, সেই জন্য ১২ তারিখের মধ্যে এশিয়া কাপের অধিনায়ক দেওয়া হবে। আমাদের দলও দেওয়ার ব্যাপার আছে। যেহেতু বিশ্বকাপের জন্য ৫ সেপ্টেম্বর আমাদের কাটআউট টাইম, তার আগে আমরা চাচ্ছি যে ভেবে-চিন্তে পরবর্তীতে বিশ্বকাপের অধিনায়ক ঘোষণা করতে।'

একই প্রশ্নে পরে ভিন্ন তথ্য দেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান, 'আলাপ-আলোচনা করে পরবর্তীতে আমরা চূড়ান্ত করব। এশিয়া কাপের পর আমাদের নিউজিল্যান্ড সিরিজ আছে। এরপর আমরা বিশ্বকাপে যাবো। তিনটা খেলা আছে আমাদের এখানে। তিনটা খেলার জন্য যে আমাদের ওয়ানডে অধিনায়ক, সেই কন্টিনিউ করবে।' 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / ওয়ানডে অধিনায়ক / বিসিবি সভাপতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net