Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
প্রেমের সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করলেন ব্ল্যাকপিঙ্কের জিসু, কে-পপ দুনিয়ায় ঝড়

বিনোদন

বিবিসি
03 August, 2023, 09:45 pm
Last modified: 03 August, 2023, 09:45 pm

Related News

  • ‘সেকেলে’ বলে একসময় হাসাহাসি হতো, কোরিয়ার সেই গানই এখন নতুনভাবে ফিরে আসছে
  • কে-পপ তারকা হওয়ার স্বপ্ন নিয়ে কোরিয়ায় পাড়ি, কিন্তু জুটল শুধুই হতাশা
  • প্রথম কে-পপ হিসেবে গ্র্যামি জয়, ইতিহাস গড়ল কেপপ ডেমন হান্টার্স
  • কে-পপ থেকে কে-ফুড: যুক্তরাজ্যে যেভাবে জনপ্রিয় হচ্ছে কোরিয়ান খাবার
  • 'ধর্মানুভূতিতে আঘাত', তাই ইংল্যান্ডের এক স্কুলে নিষিদ্ধ হলো ‘কে-পপ ডিমন হান্টার্স’-এর গান

প্রেমের সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করলেন ব্ল্যাকপিঙ্কের জিসু, কে-পপ দুনিয়ায় ঝড়

বিবিসি
03 August, 2023, 09:45 pm
Last modified: 03 August, 2023, 09:45 pm
ব্ল্যাকপিঙ্কের লিড ভোকালিস্ট জিসু। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরীয় ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য অন্যতম সেরা কে-পপ তারকা জিসু তারই স্বদেশি মডেল-অভিনেতা আহন বো-হিউনের প্রেমে মজেছেন। আর এ খবরে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে কে-পপ দুনিয়ায়।

সম্প্রতি কোরীয় সংবাদমাধ্যমে খবর এসেছে, ২৮ বছর বয়সি জিসু ও ৩৫ বছর বয়সি আহন বো-হিউন 'একে অপরকে জানছেন, বুঝছেন'।

এ যুগলের মুখপাত্র সংস্থা বৃহস্পতিবার (৩ আগস্ট) তাদের প্রেমের বিষয়টি নিশ্চিত করে। 

কোরীয় মডেল ও অভিনেতা আহন 'ইতাইওন ক্লাস' ও 'ইয়ুমি'স সেলস'-এর মতো জনপ্রিয় ড্রামা সিরিজে অভিনয় করেছেন।

জিসুর প্রেমের সম্পর্কের এই ঘোষণা কে-পপ দুনিয়ায় বিরল ঘটনা। কারণ কে-পপ তারকারা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না। 

মাত্র এক দশক আগেও মুখপাত্র প্রতিষ্ঠানগুলো নতুন তারকাদের ডেটিং অথবা ব্যক্তিগত মোবাইল ফোন রাখার ওপর নিষেধাজ্ঞা দিত। কে-পপ তারকারা কোনো প্রেমের সম্পর্ক বা প্রেমিক/প্রেমিকা থাকার কথা স্বীকার করলে একে ভক্তরা স্ক্যান্ডাল হিসেবে গণ্য করত।

কিন্তু ব্ল্যাকপিঙ্কের জিসু কোনো সাধারণ কে-পপ তারকা নন। বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যান্ডগুলোর একটি হলো ব্ল্যাকপিঙ্ক। এ ব্যান্ডের একেকজন সদস্যের ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই অনুসারী আছে ৭৩ থেকে ৯৩ মিলিয়ন।

ব্ল্যাকপিঙ্কের প্রথম সদস্য হিসেবে প্রেমের সম্পর্কে থাকার কথা স্বীকার করলেন জিসু। তাদের মুখপাত্র প্রতিষ্ঠান ওয়াইজি এন্টারটেইনমেন্টস এর আগে দলটির সদস্যদের সম্পর্কের গুজব নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 

জিসুর প্রেমসের সম্পর্কের খবরে ভক্তরা খুশিই হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা অভিনন্দনের বন্যা বইয়ে দিচ্ছেন।

তবে তর্কযোগ্যভাবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ছেলেদের ব্যান্ড বিটিএসের কোনো সদস্য এখনও কোনো প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি। এ সতর্কতার পেছনে অবশ্য কারণও আছে। 

২০১৯ সালে কে-পপ তারকা ক্যাং ড্যানিয়েল ও জিহিয়ো তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলে কোরিয়ান মিডিয়া তাদের সমালোচনার বাণে বিদ্ধ করে। ভক্তরাও ব্যাপক ক্ষোভ প্রকাশ করে সে সময়।
 
Related Topics

টপ নিউজ

কে-পপ / ব্ল্যাকপিঙ্ক / ব্ল্যাকপিংক / জিসু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • ‘সেকেলে’ বলে একসময় হাসাহাসি হতো, কোরিয়ার সেই গানই এখন নতুনভাবে ফিরে আসছে
  • কে-পপ তারকা হওয়ার স্বপ্ন নিয়ে কোরিয়ায় পাড়ি, কিন্তু জুটল শুধুই হতাশা
  • প্রথম কে-পপ হিসেবে গ্র্যামি জয়, ইতিহাস গড়ল কেপপ ডেমন হান্টার্স
  • কে-পপ থেকে কে-ফুড: যুক্তরাজ্যে যেভাবে জনপ্রিয় হচ্ছে কোরিয়ান খাবার
  • 'ধর্মানুভূতিতে আঘাত', তাই ইংল্যান্ডের এক স্কুলে নিষিদ্ধ হলো ‘কে-পপ ডিমন হান্টার্স’-এর গান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net