Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
কারচুপির অভিযোগ এনে ইসিতে পুনরায় নির্বাচনের আবেদন হিরো আলমের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 July, 2023, 02:35 pm
Last modified: 23 July, 2023, 02:56 pm

Related News

  • বিয়ের প্রলোভন ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হিরো আলম
  • হিরো আলমের ওপর হামলা: ২ আসামির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • সাবেক স্ত্রী রিয়া মনির করা হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন হিরো আলম  
  • সাবেক স্ত্রী রিয়া মনির হত্যাচেষ্টা মামলায় হিরো আলম গ্রেপ্তার
  • হিরো আলমসহ দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

কারচুপির অভিযোগ এনে ইসিতে পুনরায় নির্বাচনের আবেদন হিরো আলমের

রোববার (২৩ জুলাই) ইসিতে লিখিত আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, “উপনির্বাচনে কারচুপি হয়েছে।”
টিবিএস রিপোর্ট
23 July, 2023, 02:35 pm
Last modified: 23 July, 2023, 02:56 pm
ছবি: টিবিএস

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেওয়া জনপ্রিয় ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম আজ নির্বাচন কমিশনে (ইসি) পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন।

রোববার (২৩ জুলাই) ইসিতে লিখিত আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, "উপনির্বাচনে কারচুপি হয়েছে।"

ঢাকা-১৭ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ এ আরাফাতের কাছে হেরে যাওয়া হিরো আলম ১৭ জুলাই বিকেল ৩টার দিকে বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ভোট কেন্দ্র পরিদর্শনের সময় হামলার শিকার হন।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, হিরো আলম যখন ভক্তদের সাথে ছবি তুলছিলেন তখন একদল লোক তার কাছে এসে বলে, এটি টিকটক কনটেন্ট তৈরির সময় বা জায়গা নয়।

তিনি পাল্টা জবাব দিলে তারা তাকে ধাওয়া করে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করলে হিরো আলম গাড়িতে করে সরে যেতে সক্ষম হন।

এ ঘটনায় সেদিনই চারজনকে আটক করা হয়; অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে মামলাও হয়েছে।

হিরো আলমের পক্ষে বগুড়ার স্থানীয় সুজন রহমান শুভ (২৫) বাদী হয়ে মারধরের অভিযোগে মামলাটি করেন। সুজনের অভিযোগ, হত্যাচেষ্টায় একদল লোক তার ওপর হামলা চালায়।

বুধবার (১৯ জুলাই) হাসপাতাল থেকে এক প্রেস ব্রিফিংয়ে হিরো আলম বলেন, "আমার জীবন বিপন্ন। আমি আমার জীবন নিয়ে শঙ্কায় আছি। এমনকি, একদল লোক আমার বাড়িতে পর্যন্ত গিয়ে আমাকে খুঁজেছে। তারা দারোয়ানের সঙ্গে দুর্ব্যবহার করেছে।"

তিনি আরও বলেন, "৮ থেকে ১০ জন লোক আমার বাড়িতে গিয়ে আমার নাম ধরে চিৎকার করে আমাকে বেরিয়ে আসতে বলেছে।"

তার নিরাপত্তাহীনতার জন্য তিনি পুলিশ প্রশাসনকে দায়ী করেন।

আলম বলেন, "হামলার দিন পুলিশ আমাকে গাড়িতে তুলে নিয়ে গেলে আমি হামলা থেকে রক্ষা পেতাম।" 

এদিকে, হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়েছে পশ্চিমা দেশগুলো।

গত ১৮ জুলাই এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ডের হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা বলেন, "আমরা ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলমের- যিনি হিরো আলম নামে পরিচিত- ওপর হামলার তীব্র নিন্দা জানাই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই।" 

বিবৃতিতে বলা হয়, "গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই।"

আসন্ন নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে সেখানে।

হিরো আলমের ওপর হামলার ঘটনায় স্থানীয় সংগঠনগুলোর নিন্দার পাশাপাশি জাতিসংঘও উদ্বেগ প্রকাশ করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়েছে।

Related Topics

টপ নিউজ

হিরো আলম / ঢাকা-১৭ উপনির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • বিয়ের প্রলোভন ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হিরো আলম
  • হিরো আলমের ওপর হামলা: ২ আসামির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • সাবেক স্ত্রী রিয়া মনির করা হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন হিরো আলম  
  • সাবেক স্ত্রী রিয়া মনির হত্যাচেষ্টা মামলায় হিরো আলম গ্রেপ্তার
  • হিরো আলমসহ দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net