Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
পানগাঁও এক্সপ্রেস: উদ্ধার কার্যক্রম শুরু, ১১ দিনেও পরিদর্শনে যায়নি তদন্ত কমিটি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 July, 2023, 08:30 pm
Last modified: 17 July, 2023, 08:37 pm

Related News

  • ব্রেক ফেইল করে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত কয়েক শিক্ষার্থী
  • ‘কারিগরি ত্রুটিতে’ সমুদ্রে বিধ্বস্ত কাতারের সামরিক হেলিকপ্টার, নিখোঁজ ক্রু ও আরোহীদের সন্ধানে তল্লাশি অভিযান
  • কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ১৮

পানগাঁও এক্সপ্রেস: উদ্ধার কার্যক্রম শুরু, ১১ দিনেও পরিদর্শনে যায়নি তদন্ত কমিটি

১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও এখনো দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করেনি তদন্ত কমিটি। 
টিবিএস রিপোর্ট
17 July, 2023, 08:30 pm
Last modified: 17 July, 2023, 08:37 pm
ছবি: টিবিএস

দুর্ঘটনার দশদিন পর কন্টেইনারবাহী জাহাজ এমভি পানগাঁও এক্সপ্রেসের উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। জাহাজ এবং এতে থাকা কন্টেইনার উদ্ধারে দায়িত্ব দেওয়া হয়েছে দেশীয় জাহাজ উদ্ধারকারী প্রতিষ্ঠান পিএস স্যালভেজকে।   

পানগাঁও এক্সপ্রেসের পরিচালনাকারী সংস্থা সি গ্লোরি শিপিং এজেন্সিস জাহাজটি উদ্ধারে পিএস স্যালভেজকে গত ১৬ জুলাই ওয়ার্ক অর্ডার দেয়। এরপর ১৭ জুলাই থেকে উদ্ধার কার্যক্রম শুরু হয়। 

চট্টগ্রাম বন্দর থেকে ৯৬টি কন্টেইনার নিয়ে কেরানীগঞ্জের পাঁনগাও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনালে যাওয়ার পথে ভাসনচরের কাছে গত ৬ জুলাই দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। পড়ে যায় ৩ টি কন্টেইনার। বৈরি আবহাওয়ার কারণে এতদিন সেখানে উদ্ধার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি বলে জানায় কর্তৃপক্ষ। 

এদিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও এখনো দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করেনি তদন্ত কমিটি। 

দুর্ঘটনার দিন ৬ জুলাই নৌ বাণিজ্য দপ্তর দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে । নৌ বাণিজ্য দপ্তরের ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার রফিকুল ইসলামকে কমিটির প্রধান এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারি হার্বার মাস্টার ক্যাপ্টেন মোঃ মুস্তাহিদুল ইসলামকে সদস্য করা হয়। 

দুর্ঘটনার কারন, আর্থিক ও পরিবেশগত ক্ষয়ক্ষতি নির্ধারণ, দুর্ঘটনা রোধে সুপারিশ সহ ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। দুর্ঘটনার পর দুই দিন সাপ্তহিক ছুটি বাদে ৭ কর্মদিবস পার হলেও তদন্ত কমিটি এখনো দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করেনি। কত দিনের মধ্যে তদন্ত কাজ শেষ হবে তাও নির্দিষ্ট করে বলতে পারেনি তদন্ত সংশ্লিষ্টরা।

তদন্ত কমিটির প্রধান রফিকুল ইসলাম টিবিএসকে বলেন, প্রয়োজনীয় লজিস্টিকস সাপোর্ট না থাকায় দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করা সম্ভব হয়নি। জাহাজে থাকা পণ্যের ক্ষয়ক্ষতি জানতে কাস্টমসসহ বিভিন্ন সংস্থায় চিঠি দেওয়া হয়েছে। এখনো উত্তর পাওয়া যায়নি। কত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবো তা এখনো সঠিক বলা যাচ্ছে না। 

সি গ্লোরির ম্যানেজার মাইনুল হোসেন টিবিএসকে বলেন, পিএস স্যালভেজ কোম্পানিকে ওয়ার্ক অর্ডার দেওয়ার পর উদ্ধার কার্যক্রমের সার্বিক বিষয় নিয়ে ১৭ জুলাই সকালে চট্টগ্রাম বন্দর ভবনে সভা অনুষ্ঠিত হয়। এরপর উদ্ধার কার্যক্রমের যাবতীয় প্রস্তুতি শুরু করে পিএস স্যালভেজ। প্রতিষ্ঠানটি ওই রুটে চলাচলকারী দুর্ঘটনা কবলিত ১৭ টি লাইটার জাহাজ উদ্ধার করেছে। আমরা আশাবাদী খুব শীঘ্রই উদ্ধার কার্যক্রম শেষ হবে।
 
তিনি আরো বলেন, শুরুতে জাহাজে থাকা কন্টেইনার উদ্ধার করা হবে। এরপর উদ্ধার করা হবে জাহাজ। উদ্ধার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি পরিবহনে প্রয়োজনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ টাগবোট দিয়ে সহযোগিতা করবে। 

সি গ্লোরির তথ্য মতে, দুর্ঘটনার পর একাধিক উদ্ধারকারী সংস্থা দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করে। সবশেষ পিএস স্যালভেজের সাথে চুক্তি করা হয়। 

চুক্তি অনুযায়ী জাহাজ উদ্ধারের জন্য ৩ কোটি টাকা নেবে পিএস স্যালভেজ। আর পুরো উদ্ধার কার্যক্রমে মোট চার কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানিয়েছে সি গ্লোরি। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো: ওমর ফারুক টিবিএসকে বলেন, জাহাজ উদ্ধারে পিএস স্যালভেজকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে ১৫০ টনের ক্রেন, বার্জ সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে যাচ্ছে উদ্ধারকারী প্রতিষ্ঠান। 

পিএস সেলভজের ম্যানেজিং পার্টনার আশরাফ উল আলম মাসুদের সাথে যোগাযোগ করা হলে তিনি উদ্ধার অভিযান নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। উদ্ধার অভিযান শুরু হওয়ার পর এ বিষয়ে আপডেট জানানোর কথা বলেন তিনি। 

Related Topics

টপ নিউজ

পানগাঁও / জাহাজ ডুবি / দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • ব্রেক ফেইল করে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত কয়েক শিক্ষার্থী
  • ‘কারিগরি ত্রুটিতে’ সমুদ্রে বিধ্বস্ত কাতারের সামরিক হেলিকপ্টার, নিখোঁজ ক্রু ও আরোহীদের সন্ধানে তল্লাশি অভিযান
  • কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ১৮

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net