Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
জয় নিশ্চিত ভেবে প্যাড খুলে ফেলেছিলেন শরিফুল

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
15 July, 2023, 09:25 pm
Last modified: 15 July, 2023, 09:43 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

জয় নিশ্চিত ভেবে প্যাড খুলে ফেলেছিলেন শরিফুল

শেষ ওভারের রোমাঞ্চ পেরিয়ে এক বল খরচায় দলকে নাটকীয় জয় এনে দেন শরিফুল ইসলাম। পরের দিন তরুণ এই পেসার শোনালেন শেষ ওভারের পাঁচ বলের ওই সময়টা কেমন ছিল, কী ভাবছিলেন তিনি।
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
15 July, 2023, 09:25 pm
Last modified: 15 July, 2023, 09:43 pm

৬ বলে দরকার ৬ রান, উইকেটে তখন মেহেদী হাসান মিরাজ ও অনেকটা পথ পাড়ি দেওয়া তাওহিদ হৃদয়। প্রথম বলেই দর্শনীয় শটে চার মারেন মিরাজ, জয়ের জন্য তখন ৫ বলে লাগে ২ রান। হাতে উইকেট ৫টি, ওই অবস্থায় উইকেট পড়লেও পরে আরও দুজন আছেন; জয় তো নিশ্চিতই! এমন ভাবনা থেকে প্যাড খুলে ফেলেছিলেন ১০ নম্বর পজিশনে নামার জন্য প্রস্তুত থাকা শরিফুল ইসলাম। যদিও তরুণ এই পেসারকে আবার প্যাড পড়ে নামতে হয়, আর জয়সূচক রান আসে তার ব্যাট থেকেই। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে পাওয়া নাটকীয় জয়ে শেষের নায়ক শরিফুল। যদিও তার কাজটা বল হাতে, কিন্তু ব্যাট হাতে এক চারে সব শঙ্কা দূর করে দলকে এনে দেন রোমাঞ্চকর এক জয়। এর আগে টানা তিন বলে মিরাজ, তাসকিন ও নাসুমকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন করিম জানাত। এ কারণেই গুরুদায়িত্ব নিয়ে শরিফুলের উইকেটে যাওয়া। কেমন ছিল ওই মুহূর্ত, কী ভাবছিলেন; পরের দিন সেই গল্প শুনিয়েছেন ২২ বছর বয়সী এই পেসার। 

দল পেয়েছে নাটকীয় এক জয়, সেই জয়ে ছিল অবদান; দারুণ ভালো লাগা নিয়েই হয়তো ঘুমোতে যেতে পেরেছেন শরিফুল। শনিবার অনুশীলন না থাকায় আরও কয়েকজনের সঙ্গে সিলেটের রাতারগুলে ঘুরতে যান তিনি। টিম হোটেলে ফেরার পর জানান ওই মুহূর্তের গল্প। 

শরিফুল বলেন, '১ ওভারে যখন ৬ রান লাগে, এরপর মিরাজ ভাই চার মারে প্রথম বলেই, আমি তখন নিশ্চিত ছিলাম যে আমরা জিতে যাব। আমি, মুস্তাফিজ ভাই, নাসুম ভাই ভেতরে রিল্যাক্স… প্যাডও খুলে ফেলেছিলাম। দেখলাম যে মিরাজ ভাই আউট হয়ে গেল। তারপর আস্তে আস্তে প্যাড পরতে লাগলাম। তাসকিন ভাই নামলেন। আমি নিচে গেলাম।'

'নাসুম ভাই নামলেন। উনিও আউট হয়ে গেলেন। আমি যখন যাচ্ছিলাম, কোচ আমাকে বললেন, "তুমি পারবে, স্রেফ ব্যাটে বলে সংযোগ করবে, তাহলে সহজ হয়ে যাবে।" আমি মাঠে নামার পর হৃদয় বলছিল যে, "এটা কোনো বিষয় নয়, কোনো চাপও না। ২ বলে ২ রান হবেই। তুমিই পারবা। আর ব্যাটে না লাগলেও দৌড় দেবে।" আমি বললাম, "ঠিক আছে, তুমি বিশ্বাস রাখো, আমি পারব।" পরে তো আল্লাহর রহমতে হয়ে গেছে।' যোগ করেন শরিফুল।

দলকে জয়ের খুব কাছে নিয়ে গিয়েও দর্শকের ভূমিকায় থাকতে হয় হৃদয়কে। ৩২ বলে ৩টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৪৭ রান করে ম্যাচসেরা হওয়া এই ব্যাটসম্যান স্ট্রাইকে যাওয়ার সুযোগই পাননি। শরিফুলের জন্য অবশ্য তার সঙ্গই যথেষ্ট ছিল। হৃদয় উইকেটে ছিলেন বলেই জোর পাচ্ছিলেন বলে জানান তিনি। 

শরিফুলের ভাষায়, 'হৃদয় তখন সেট ব্যাটসম্যান ছিল… ওর সঙ্গে বেশ কিছু ম্যাচ খেলেছি, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপসহ। অনেক দিন একসঙ্গে থেকেছি, অনেক ম্যাচ খেলেছি। ওর ওপর আমার বিশ্বাস ছিল, যদি আমি ব্যাটে নাও লাগাতে পারি, ও যদি স্ট্রাইক পেতো, শেষ করত খেলা। ওটাই বড় বিশ্বাস ছিল।'

Related Topics

টপ নিউজ

শরিফুল ইসলাম / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
    এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’
  • প্রতীকী ছবি: টিবিএস
    কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে
  • হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
    বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো

3
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে

6
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net