Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
উজরা জেয়ার সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভুল বোঝাবুঝি কমেছে: সালমান এফ রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 July, 2023, 11:00 am
Last modified: 14 July, 2023, 11:00 am

Related News

  • পুঁজিবাজারে অনিয়মে ১,৪৯৭ কোটি টাকা জরিমানা, সালমানসহ অনেকে নিষিদ্ধ: সংসদে অর্থমন্ত্রী
  • ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ‘ইউ শুড লিভ ইমিডিয়েটলি’: ট্রাইব্যুনালে বাজানো হলো সালমান এফ রহমানকে করা রেহানার সেই ফোনালাপ
  • বৈদেশিক মুদ্রা আইনের মামলা: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ জুন
  • আনিসুল-সালমানদের ফাঁসি চেয়ে ট্রাইব্যুনালে শহীদ শাহরিয়ারের বাবার জবানবন্দি

উজরা জেয়ার সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভুল বোঝাবুঝি কমেছে: সালমান এফ রহমান

বৃহস্পতিবার উজরা জেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সালমান এফ রহমানের গুলশানের বাসভবনে বৈঠক করে।
টিবিএস রিপোর্ট
14 July, 2023, 11:00 am
Last modified: 14 July, 2023, 11:00 am
ছবি- মুমিত এম/ টিবিএস

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কিছু ভুল বোঝাবুঝি তৈরি হলেও ঢাকায় দেশটির আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সফরের মধ্য দিয়ে ওই দুরত্ব কমেছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

বৃহস্পতিবার উজরা জেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সালমান এফ রহমানের গুলশানের বাসভবনে বৈঠক করে।

ওই বৈঠক শেষে রাত সাড়ে ১১টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালমান এফ রহমান।

তিনি বলেন, "দুই দেশের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিলো। দুরত্ব কমেছে।"

এসময় দেশের নির্বাচন পদ্ধতি, উভয় দেশের বাণিজ্য বৃদ্ধি ও শ্রম অধিকারের মত বিষয় আলোচনায় এসেছে বলে জানান তিনি।

তিনি বলেন, "তারা নির্বাচন ব্যবস্থা, নির্বাচনকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করেনি কিংবা নতুন করে কোন কন্ডিশন দেয়নি। নির্বাচন যাতে ফ্রি, ফেয়ার হয় – তারা বিষয়ে কথা বলেছে। আমরাও ফ্রি ফেয়ার ও পিসফুল ইলেকশনের কথা বলেছি।"

অতীতে আন্তর্জাতিক অঙ্গন থেকে পার্টিসিপেটরি ইলেকশনের কথা বলা হলেও, এবার তা সেভাবে বলা হয়নি উল্লেখ করে তিনি বলেন, "তারা পিসফুল ইলেকশনের কথা বলেছে।"

এছাড়া বুধবার দুই দলের সমাবেশ শান্তিপূর্ণ হওয়া এবং পুলিশের ভুমিকাকে বিষয়টিকে তারা এপ্রিশেয়েট করেছে।

"ওই সমাবেশ একটি মডেল সেট করেছে। ভবিষ্যতেও যাতে এটি ফলো করা হয় – তারা সেটি বলেছে।"

আলোচনায় যুক্তরাষ্ট্রের কটন দিয়ে তৈরি পোশাক দেশটিতে রপ্তানির বেলায় ডিউটি ফ্রি করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশে দেশটির বিনিয়োগ বাড়ানোর কথাও এসেছে।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, "অনেকে হাইপ তুলেছিল তার (উজরা জেয়া) সফরের মাধ্যমে নতুন করে চাপে ফেলবে। কিন্তু এটা তাদের নিয়মিত সফরের অংশ। দিস ইজ নট এ স্পেশাল ভিজিট।"

"তারা বাংলাদেশের নির্বাচনের স্পেশাল এজেন্ডা নিয়েই শুধু আসেনি। তারা সার্বিক মানবাধিকার নিয়ে কথা বলেছেন…কিছু স্পেসিফিক ইস্যুতে ক্ল্যারিফিকেশনের জন্য।"  

তিনি বলেন, "অনেকে অপেক্ষা করে আছেন, যেন অ্যাবনরমাল কিছু ঘটবে। কিন্তু আবারও পুনর্ব্যক্ত করি, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা থাকা অবস্থায় সংবিধান অনুযায়ী, নির্বাচন কমিশনের আইন বিধিমালা ও সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন হবে।

Related Topics

টপ নিউজ

সালমান এফ রহমান / উজরা জেয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • পুঁজিবাজারে অনিয়মে ১,৪৯৭ কোটি টাকা জরিমানা, সালমানসহ অনেকে নিষিদ্ধ: সংসদে অর্থমন্ত্রী
  • ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ‘ইউ শুড লিভ ইমিডিয়েটলি’: ট্রাইব্যুনালে বাজানো হলো সালমান এফ রহমানকে করা রেহানার সেই ফোনালাপ
  • বৈদেশিক মুদ্রা আইনের মামলা: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ জুন
  • আনিসুল-সালমানদের ফাঁসি চেয়ে ট্রাইব্যুনালে শহীদ শাহরিয়ারের বাবার জবানবন্দি

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net