Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
বিশ্লেষণ জানাচ্ছে, প্রিগোজিনের পরচুলা পরা ছদ্মবেশের ছবি আসল

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
09 July, 2023, 01:30 pm
Last modified: 09 July, 2023, 02:47 pm

Related News

  • আখমত: ইউক্রেনে ওয়াগনারের স্থান দখলে নেওয়া রুশ ছায়া বাহিনী
  • রাশিয়ার জন্য ওয়াগনারের নতুন ভূমিকা কী হবে, জানালেন কমান্ডার
  • ওয়াগনারের মক্কেলদের এবার নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে হবে
  • জেনেটিক পরীক্ষায় প্রিগোজিনের মৃত্যু নিশ্চিত করল মস্কো
  • ওয়াগনারকে অবশ্যই রাশিয়ার প্রতি আনুগত্যের শপথ নিতে হবে: পুতিন

বিশ্লেষণ জানাচ্ছে, প্রিগোজিনের পরচুলা পরা ছদ্মবেশের ছবি আসল

এমন বিতর্কিত কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরেছে। তবে প্রথমদিকে অনেকেই ভেবেছিলেন ওয়াগনার বসকে হাসির পাত্র বানাতে এডিট করে হয়তো এসব ছবি প্রচার করা হচ্ছে। 
দ্য গার্ডিয়ান
09 July, 2023, 01:30 pm
Last modified: 09 July, 2023, 02:47 pm
ছবি: দ্য গার্ডিয়ান

রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিন প্রিগোজিনের বাড়িতে অভিযান চালিয়েছে রুশ সরকার। গত শুক্রবার পরিচালিত এ অভিযানে সেন্ট পিটার্সবার্গের অবস্থিত বাড়িটি থেকে বেশ কিছু রহস্যময়য় জিনিস জব্দ করেছে দেশটির গোয়েন্দা সংস্থা।  

অভিযান শেষে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রিগোজিনের আলমারি ভর্তি পরচুলা ও নকল দাড়ির খোঁজ পাওয়া গিয়েছে। একইসাথে ওয়াগনার বসের ব্যক্তিগত অ্যালবাম থেকে পরচুলা পরে ছদ্মবেশ ধারণ করা বেশ কয়েকটি ছবিও উদ্ধার করা হয়েছে। 

একটি ছবি দেখা যায়, নকল দাড়ি লাগিয়ে ওয়াগনার বস লিবিয়ার ন্যাশনাল আর্মির পতাকার সামনে সামরিক পোশাক পরে দাঁড়িয়ে আছেন। ছবিটি কোনো একটি বিমান ঘাঁটিতে তোলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ছবি: দ্য গার্ডিয়ান

চলতি সপ্তাহের শুরুতে প্রিগোজিনের এমন বিতর্কিত কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরেছে। তবে প্রথমদিকে অনেকেই ভেবেছিলেন ওয়াগনার বসকে হাসির পাত্র বানাতে এডিট করে হয়তো এসব ছবি প্রচার করা হচ্ছে। 

তবে প্রাথমিক বিশ্লেষণ থেকে জানা যায়, ছবিগুলো আসলে এডিট নয়। বরং স্মার্টফোনের মতো ডিজিটাল কোনো ডিভাইসের মাধ্যমেই ছবিগুলো তোলা হয়েছে। কেননা ছবিগুলো পর্যালোচনা করে রেইনবো পিক্সেলেশনের অস্তিত্ব পাওয়া গিয়েছে। 

ছবিগুলোতে প্রিগোজিনের চেহারার গ্রানুলার ডিটেইলস (কপালে সূক্ষ্ম সুক্ষ রেখা এবং ভ্রুকুটির রেখা) বাস্তবের সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয়েছে। এমনকি ছবিতে থাকা গাঢ় স্বর্ণালী রঙের পরচুলার মতোই ওয়াগনার বসের আলমারিতে থাকা একটি পরচুলা হুবুহু মিলে যায়। 

ছবিতে আলোর স্বল্পতা ও অসামঞ্জস্যপূর্ণ কোণে সেলফি তোলা থেকে অনুমান করা যায় যে, ছবিগুলো আসল। তবে শতভাগ নিশ্চিত করে এ কথা বলা কঠিন।   

অন্যদিকে গত ৬ জুলাই বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ওয়াগনার গ্রুপের বিদ্রোহী নেতা ইয়েভগেনি প্রিগোজিন এখন আর বেলারুশে অবস্থান করছেন না। এমনকি তার বাহিনী বেলারুশে অবস্থান করবে কি-না তাও নিশ্চিত নয়।

লুকাশেঙ্কোর এমন তথ্যের পর এখন গত মাসে বিদ্রোহের সমাপ্তি টানা চুক্তিটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। গত ২৭ জুন লুকাশেঙ্কো বলেছিলেন, চুক্তি অনুযায়ী প্রিগোজিন বেলারুশে পৌঁছেছেন।

এদিকে গত ২৩ জুন নিজের ওয়াগনার সেনাদের নিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন প্রিগোজিন। ইউক্রেন থেকে প্রায় ২৫ হাজার সেনা নিয়ে এদিন রাশিয়ায় প্রবেশ করেন তিনি। তবে খুব শীঘ্রই লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থামিয়ে দেন তিনি।

Related Topics

টপ নিউজ

প্রিগোজিন / ওয়াগনার গ্রুপ / ওয়াগনার বিদ্রোহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • আখমত: ইউক্রেনে ওয়াগনারের স্থান দখলে নেওয়া রুশ ছায়া বাহিনী
  • রাশিয়ার জন্য ওয়াগনারের নতুন ভূমিকা কী হবে, জানালেন কমান্ডার
  • ওয়াগনারের মক্কেলদের এবার নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে হবে
  • জেনেটিক পরীক্ষায় প্রিগোজিনের মৃত্যু নিশ্চিত করল মস্কো
  • ওয়াগনারকে অবশ্যই রাশিয়ার প্রতি আনুগত্যের শপথ নিতে হবে: পুতিন

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net