Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
তামিমের অবসরে অবাক সতীর্থরা, জানালেন আবেগঘন বার্তা

খেলা

টিবিএস রিপোর্ট
06 July, 2023, 07:35 pm
Last modified: 06 July, 2023, 07:39 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর

তামিমের অবসরে অবাক সতীর্থরা, জানালেন আবেগঘন বার্তা

‘আমরা একসঙ্গে ব্যাটিং করেছি, ড্রেসিং রুম ভাগাভাগি করেছি। একসাথে আমাদের অনেক স্মৃতি। বিশ্বাসই হচ্ছে না যে আপনি আর বাংলাদেশের হয়ে খেলবেন না। আপনাকে খুব মিস করবো ভাই।’
টিবিএস রিপোর্ট
06 July, 2023, 07:35 pm
Last modified: 06 July, 2023, 07:39 pm
অবসরের ঘোষণা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তামিম ইকবাল। ছবি: এএফপি

১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ার। চোট ছাড়া বাকি সময়টায় ছিলেন বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ। পারফরম্যান্সের কারণে কখনও দল থেকে বাদ পড়তে হয়নি তামিম ইকবালকে। সব ফরম্যাটেই তিনি ইনিংস উদ্বোধনে দলের প্রধান ভরসা ছিলেন। ওপেনিং জুটিতে তামিমের সঙ্গী বদলেছে অনেকবার, কিন্তু তিনি সব সময়ই প্রথম পছন্দ। 

আক্রমণাত্মক ওপেনার হিসেবে শুরু করা তামিম সময়ের সাথে সাথে হয়ে উঠেছেন অভিজ্ঞ, এরপর নেতা। হাবিবুল বাশারের সেই বাংলাদেশে শুরু করা তরুণ তামিমই পরবর্তীতে স্থান নিয়েছেন অভিভাবকের, বড় ভাইয়ের। দীর্ঘ পথচলায় কতো সতীর্থের সঙ্গেই তো খেলেছেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সেরা এই ওপেনার। 

সেই সতীর্থরা তামিমের হঠাৎ অবসরে অবাক, অনেকে বিশ্বাসই করতে পারছেন না যে তিনি আর বাংলাদেশের হয়ে খেলবেন না। তামিমের এমন বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আবেগঘন বার্তা জানিয়েছেন। লিটন কুমার দাস লিখেছেন, 'আমরা একসঙ্গে ব্যাটিং করেছি, ড্রেসিং রুম ভাগাভাগি করেছি। একসাথে আমাদের অনেক স্মৃতি। বিশ্বাসই হচ্ছে না যে আপনি আর বাংলাদেশের হয়ে খেলবেন না। আপনাকে খুব মিস করবো ভাই। ভবিষ্যৎ জীবনের জন্য শুভ কামনা।'

এক পোস্টে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, 'প্রিয় তামিম ভাই, আপনি সব সময় বাংলাদেশ ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ অংশ। আপনাকে সব সময় মনে পড়বে। একজন সতীর্থ হওয়া ছাড়াও আপনি একজন বড় ভাই হিসেবে সব সময় আমার পাশে ছিলেন। সব সময় আপনার দিকে নজর রাখব। আমাদের একসঙ্গে কাটানো সব মজার মুহূর্ত, আপনাকে খুব মিস করব। শুভ কামনা আপনার জন্য আমার ভাই। চিরকাল ভালোবাসি।'

তামিমের সঙ্গে দীর্ঘদিন জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে খেলা তাসকিন আহমেদ লিখেছেন, 'আপনার সঙ্গে যাত্রাটা অনেক দিনের, মাঠে এবং মাঠের বাইরে আপনার সঙ্গে রয়েছে অনেক মুহূর্ত ও স্মৃতি। ভাই ও অধিনায়ক হিসেবে আপনি আমাদের যে সমর্থন দিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমরা আপনাকে মিস করব তামিম ভাই।'

তামিমকে কিংবদন্তি মনে করা মেহেদী হাসান মিরাজ তার পোস্টে লিখেছেন, 'বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি, দেশের হয়ে ১৫ হাজারের বেশি আন্তর্জাতিক রান! আমি তামিম ভাইয়ের কাছ থেকে খেলা এবং জীবন সম্পর্কে অমূল্য শিক্ষা পেয়েছি। এবং আমি আপনার অটল সমর্থন, বিশ্বাসের জন্য চিরকাল কৃতজ্ঞ থাকব। আপনি ঐশ্বরিক গুণাবলির সঙ্গে দারুণ এক ক্রীড়াবিদ। খেলোয়াড়, ভক্ত এবং খেলা নিজেই আপনাকে মিস করবে, তামিম ভাই।'

মুস্তাফিজুর রহমানের বিশ্বাস হচ্ছে না এমন খবর। তিনি লিখেছেন, 'খবরটা শুনে হতাশ হয়েছি। আমি আমার কানকে বিশ্বাসই করতে পারছি না। আমি সব সময় আপনার পথনির্দেশনা আর আমার কাঁধে সাহায্যের হাত মিস করব তামিম ইকবাল ভাই।' বিশ্বাস হচ্ছে না রুবেল হোসেনরও, 'কান্নাভেজা চোখে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন, এভাবে বিদায় জানাবেন কখনো ভাবতে পারিনি। আপনাকে আমি খুব কাছ থেকে দেখেছি। কী বলবো ভাই, বলার ভাষা নাই। শুভ কামনা আপনার জন্য সব সময় ভাই।' 

তরুণ পেসার হাসান মাহমুদ তার অভিষেকের গল্পে তামিম ইকবালকে স্মরণ করেছেন। তিনি লিখেছেন, 'আপনার কাছ থেকে আমার অভিষেক ক্যাপ নেওয়া এবং এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের এমন একজন কিংবদন্তির সাথে খেলতে পারাটা আনন্দদায়ক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপনার অবসরের কথা শুনে খুবই মর্মাহত হয়েছি। কখনও কল্পনাও করিনি যে আমরা আপনাকে এতো তাড়াতাড়ি হারাব অধিনায়ক।'

একটি ছবি পোস্ট করে এবাদত হোসেন লিখেছেন, 'এই ছবিটি ছিল আমাদের অনুশীলনের শেষ দিন। আপনি আমাদের সাথে হাসছেন তামিম ভাই। আজ আপনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। এটা আমার জন্য মেনে নেওয়া কঠিন। আপনি এত ভালো মানুষ, আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুন ভাই। বাংলাদেশের জন্য আপনার মহান অবদানের জন্য ধন্যবাদ, আমরা আপনাকে মিস করব।'

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / অবসর / সতীর্থ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net