Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 31, 2026
যুক্তরাজ্যে পণ্য রপ্তানিতে ৫ বিলিয়ন ডলারের মাইলফলক অর্জন বাংলাদেশের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
05 July, 2023, 10:15 pm
Last modified: 05 July, 2023, 10:21 pm

Related News

  • বাজার ও পণ্যে বৈচিত্র্য আনতে না পারায় বাড়ছে না বাংলাদেশের সবজি রপ্তানি
  • পাল্টা শুল্ক কমায় স্বস্তি, তবে রপ্তানি ভবিষ্যৎ এখনও নির্ভর করছে চীনের ওপর: সেলিম রায়হান
  • বাংলাদেশি রপ্তানিকারকরা এয়ার শিপমেন্টের জন্য দিল্লি বিমানবন্দরের ব্যবহার বাড়িয়েছেন কেন
  • যুক্তরাজ্যের ৩২৭ বিলিয়ন ডলারের হালকা প্রকৌশল বাজারের বড় অংশে ভাগ বসাতে পারে বাংলাদেশ
  • রপ্তানি প্রবৃদ্ধিতে বাংলাদেশের ভারতকে ছাড়িয়ে যাওয়ার কারণ

যুক্তরাজ্যে পণ্য রপ্তানিতে ৫ বিলিয়ন ডলারের মাইলফলক অর্জন বাংলাদেশের

এ অর্জনে অবদান রাখা মূল রপ্তানিপণ্যগুলো হচ্ছে তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, তথ্যপ্রযুক্তি প্রকৌশল, চামড়া ও পাটজাত পণ্য এবং বাইসাইকেল।
টিবিএস রিপোর্ট
05 July, 2023, 10:15 pm
Last modified: 05 July, 2023, 10:21 pm
ছবি: টিবিএস

বাণিজ্যমন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানি ৫০০ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

সম্প্রতি শেষ হওয়া ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ৫.৩ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে।

গত বছরের তুলনায় বাংলাদেশের রপ্তানি বড় অংকে বেড়েছে। গত বছর ইউরোপের দেশটিতে বাংলাদেশ ৪.৮ বিলিয়ন ডলার সমমূল্যের পণ্য রপ্তানি করেছিল। আর এক দশক আগে ২.৭ বিলিয়ন ডলারের তুলনায় রপ্তানি দ্বিগুণ বেড়েছে।

এ অর্জনে অবদান রাখা মূল রপ্তানিপণ্যগুলো হচ্ছে তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, তথ্যপ্রযুক্তি প্রকৌশল, চামড়া ও পাটজাত পণ্য এবং বাইসাইকেল।

তবে বাংলাদেশের রপ্তানি করা পণ্যের প্রায় ৮০ শতাংশই নিটওয়্যার ও তৈরি পোশাক।

অন্যদিকে আমদানির ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে ২০২২-২৩ অর্থবছরের মে মাস পর্যন্ত প্রথম ১১ মাসে বাংলাদেশের মোট বাণিজ্যের পরিমাণ ছিল ৩৮০ মিলিয়ন ডলার।

এ অর্থবছরের শেষ নাগাদ ৩০ জুন এ বাণিজ্য ৪৫০ মিলিয়ন ডলার হবে বলে ধারণা করা হয়েছিল — জানিয়েছেন বাণিজ্যমন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

সামগ্রিকভাবে গত বছরের তুলনায় রেকর্ড ৬.৬৭ শতাংশ প্রবৃদ্ধি দেখেছে দেশের রপ্তানি। গত অর্থবছরে মোট রপ্তানির পরিমাণ ছিল ৫৫.৫৫ বিলিয়ন ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর উপাত্ত অনুযায়ী, এ রপ্তানিতে বেশিরভাগ অবদান রেখেছে পোশাক খাত।

বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য বাংলাদেশের তৃতীয় বৃহৎ রপ্তানি গন্তব্য।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের রপ্তানি / যুক্তরাজ্যে রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • ফাইল ছবি: সংগৃহীত
    এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 

Related News

  • বাজার ও পণ্যে বৈচিত্র্য আনতে না পারায় বাড়ছে না বাংলাদেশের সবজি রপ্তানি
  • পাল্টা শুল্ক কমায় স্বস্তি, তবে রপ্তানি ভবিষ্যৎ এখনও নির্ভর করছে চীনের ওপর: সেলিম রায়হান
  • বাংলাদেশি রপ্তানিকারকরা এয়ার শিপমেন্টের জন্য দিল্লি বিমানবন্দরের ব্যবহার বাড়িয়েছেন কেন
  • যুক্তরাজ্যের ৩২৭ বিলিয়ন ডলারের হালকা প্রকৌশল বাজারের বড় অংশে ভাগ বসাতে পারে বাংলাদেশ
  • রপ্তানি প্রবৃদ্ধিতে বাংলাদেশের ভারতকে ছাড়িয়ে যাওয়ার কারণ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

2
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

3
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

4
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

6
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net