Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
রপ্তানি প্রবৃদ্ধিতে বাংলাদেশের ভারতকে ছাড়িয়ে যাওয়ার কারণ

অর্থনীতি

টিবিএস ডেস্ক
31 January, 2021, 01:45 pm
Last modified: 31 January, 2021, 01:49 pm

Related News

  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ঈদের বন্ধ ও ইরান যুদ্ধে ব্যাহত শিপমেন্ট: মার্চে রপ্তানি আয় কমেছে ১৮ শতাংশ
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু

রপ্তানি প্রবৃদ্ধিতে বাংলাদেশের ভারতকে ছাড়িয়ে যাওয়ার কারণ

বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি পণ্যের চারটিরই সবচেয়ে বেশি রিভিলড কমপারেটিভ অ্যাডভান্টেজ (আরসিএ) আছে। অন্যদিকে ভারতের সবচেয়ে বেশি আরসিএ থাকা পণ্যগুলো দেশটির শীর্ষ রপ্তানি পণ্যের তালিকায় নেই।
টিবিএস ডেস্ক
31 January, 2021, 01:45 pm
Last modified: 31 January, 2021, 01:49 pm
ফাইল ছবি।

বিগত এক দশকে রপ্তানিতে ভারতকে ছাড়িয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। ইকোনমিক সার্ভে, ২০২১-এ এর ব্যাখ্যাও দেওয়া হয়েছে।

জরিপের তথ্যানুযায়ী, ২০১১-১৯ সালে বাংলাদেশের রপ্তানিতে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট (সিএজিআর) ছিল ৮ দশমিক ৬ শতাংশ, ভারতের দশমিক ৯ শতাংশ ও বৈশ্বিক হার ছিল দশমিক ৪ শতাংশ। 

যেসব পণ্যে প্রতিযোগিতামূলক সুবিধা আছে, সেসব পণ্য রপ্তানি করেই বাংলাদেশ এই সাফল্য পেয়েছে বলে উল্লেখ করা হয় জরিপে।

২০১৭-১৯ সালের তথ্যানুযায়ী, বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি পণ্যের চারটিরই সবচেয়ে বেশি  রিভিলড কমপারেটিভ অ্যাডভান্টেজ (আরসিএ) আছে। অন্যদিকে ভারতের সবচেয়ে বেশি আরসিএ থাকা পণ্যগুলো দেশটির শীর্ষ রপ্তানি পণ্যের তালিকায় নেই।

বাংলাদেশের রপ্তানি পণ্যে আরসিএ। ছবি: ইকোনমিক সার্ভে, ২০২১

ভারতের শীর্ষ আরসিএ রপ্তানি পণ্য মূলত শ্রম নির্ভর বিভিন্ন পণ্য- তুলা, কার্পেট ও অন্যান্য টেক্সটাইল পণ্য। তবে দেশটির শীর্ষ রপ্তানি পণ্য হলো মূলধন নির্ভর বিভিন্ন পণ্য- যানবাহনের সরঞ্জামাদি, ম্যাশিনারি ও মেকানিকাল পণ্য।

ভারতের রপ্তানি পণ্যে আরসিএ। ছবি: ইকোনমিক সার্ভে ২০২১

বাংলাদেশের ক্ষেত্রে ২০১৫ সাল থেকে টেক্সটাইল, তৈরি পোশাক ফুটওয়্যার এসব শীর্ষ রপ্তানি পণ্যের আয়ই মোট রপ্তানি আয়ের ৯০ শতাংশের বেশি। এ খাতগুলো মূলত শ্রম নির্ভর এবং অদক্ষ ও মোটামুটি দক্ষ শ্রমিকও নিয়োগ দেওয়া হয় এসব খাতে। 

অন্যদিকে ভারতের রপ্তানি খাত বেশ বিস্তৃত। শীর্ষ পাঁচটি রপ্তানি পণ্যের আয় মোট রপ্তানি আয়ের ৪০ শতাংশ। এসব পণ্যগুলো মূলত মূলধন ও প্রযুক্তি নির্ভর। 

বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি পণ্য। ছবি: ইকোনমিক সার্ভে ২০২১
ভারতের শীর্ষ পাঁচটি রপ্তানি পণ্য। ছবি: ইকোনমিক সার্ভে ২০২১

ফলস্বরূপ, ২০১১ সালে বিশ্ব রপ্তানিতে বাংলাদেশের অবদান ছিল দশমিক ১ শতাংশ। ২০১৯ সালে সেই হার বেড়ে দশমিক ৩ শতাংশে এসে দাঁড়িয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, 

'ভারতের এখান থেকে শেখার আছে। যেসব পণ্যের খাতে দেশ প্রতিযোগিতামূলক অবস্থানে আছে, সেসব খাতকে বিশেষায়িত করে তুলতে হবে।'

  • সূত্র: ব্লুমবার্গ

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের রপ্তানি / ভারত / রপ্তানি প্রবৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ঈদের বন্ধ ও ইরান যুদ্ধে ব্যাহত শিপমেন্ট: মার্চে রপ্তানি আয় কমেছে ১৮ শতাংশ
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net