Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
বেনাপোল বন্দরে ভ্রমণকর ১,০০০ টাকা কার্যকর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 July, 2023, 09:40 am
Last modified: 02 July, 2023, 09:42 am

Related News

  • বেনাপোল বন্দরে বাণিজ্য সংকট, আমদানি কমেছে ৭৫ হাজার ৭৪৬ টন
  • বেনাপোল দিয়ে ভারতে মাছ রপ্তানিতে রেকর্ড
  • আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, দাম কমল কেজিতে ১০ টাকা
  • বেনাপোল বন্দর দিয়ে দুই চালানে ভারত থেকে এলো আরও ৫২৫ মেট্রিক টন চাল
  • ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে রেলপথে আমদানি কমছে ২৯,০০০ মেট্রিক টন

বেনাপোল বন্দরে ভ্রমণকর ১,০০০ টাকা কার্যকর

আগে ভ্রমণকর বাবদ যাত্রীদের কাছ থেকে ৫০০ টাকা করে নেওয়া হতো
টিবিএস রিপোর্ট
02 July, 2023, 09:40 am
Last modified: 02 July, 2023, 09:42 am
বেনাপোল বন্দর। ফাইল ছবি

শনিবার (১ জুলাই) থেকে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে স্থলপথে চলাচল করা পাসপোর্টধারী যাত্রীদের কাছ থেকে ভ্রমণকর বাবদ ১,০০০  টাকা করে নিচ্ছে প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থিত সোনালী ব্যাংক বুথ। এর আগে ভ্রমণকর বাবদ যাত্রীদের কাছ থেকে ৫০০ টাকা করে নেওয়া হতো।

বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল বলেন, "২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ভ্রমণকর ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ১ জুলাই থেকে বেনাপোল বন্দরে কার্যকর হয়েছে। আগে ৫০০ টাকা কর পরিশোধ করে যাত্রীরা আসা-যাওয়া করতে পারতেন।"

বর্তমানে প্রতিদিন দিয়ে হাজার হাজার বাংলাদেশি যাত্রী ভারতে চিকিৎসা, লেখাপড়া, ভ্রমণ, ব্যবসা সংক্রান্ত কাজ ও আত্মীয়স্বজনের বাড়ি যেতে যশোরের বেনাপোল বন্দর ব্যবহার করেন। ভারতীয় নাগরিকরাও একইভাবে এই বন্দর দিয়ে বাংলাদেশে আসেন।

বেনাপোল বন্দরের অনেক  যাত্রী বর্ধিত এই কর বাতিলের দাবি জানিয়ে বলেন, ভ্রমণকর দ্বিগুণ করায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তারা। 

ভারতীয় যাত্রী কৃষ্ণপদ বলেন, "গত ২০ জুন বাংলাদেশের গোপালগঞ্জে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিলাম। আজ ভারতে ফিরে যাওয়ার জন্য ব্যাংকে কর জমা দিতে গেলে ১,০০০ টাকা ভ্রমণকর পরিশোধ করতে হয়েছে। সাথে আরও পোর্ট ফি ৫২ টাকা নিয়েছে। মোট ১০৫২ টাকা দিতে হলো। একমাস আগে যখন এসেছিলাম তখন নিয়েছিল ৫৫২ টাকা।" 

এ সময় অধিকাংশ যাত্রী ভারত ভ্রমণে বর্ধিত ভ্রমণকর প্রত্যাহারের দাবি জানান।

কাস্টমসের একটি সূত্র জানায়, ১২ বছর পর্যন্ত যাত্রীদের ভ্রমণকর অর্ধেক করা হয়েছে। এছাড়া পাঁচ বছর বা তার চেয়ে কম বয়সী যাত্রী, অন্ধ ব্যক্তি, ক্যান্সারে আক্রান্ত রোগী বা স্ট্রেচার ব্যবহারকারী বা পঙ্গু ব্যক্তিরা ভ্রমণকর ছাড়াই ভারত ভ্রমণ করতে পারবেন।

অন্যান্য স্থলবন্দরগুলোতেও বর্ধিত কর আদায় করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

ভ্রমণকর / ভ্রমণ কর / ভারত ভ্রমণ / বেনাপোল বন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ছবি: সংগৃহীত
    বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
    রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Related News

  • বেনাপোল বন্দরে বাণিজ্য সংকট, আমদানি কমেছে ৭৫ হাজার ৭৪৬ টন
  • বেনাপোল দিয়ে ভারতে মাছ রপ্তানিতে রেকর্ড
  • আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, দাম কমল কেজিতে ১০ টাকা
  • বেনাপোল বন্দর দিয়ে দুই চালানে ভারত থেকে এলো আরও ৫২৫ মেট্রিক টন চাল
  • ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে রেলপথে আমদানি কমছে ২৯,০০০ মেট্রিক টন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

5
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

6
‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
ফিচার

রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net