Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
প্রথম ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলাকে 'অবিশ্বাস্য' আখ্যা রোনালদোর

খেলা

টিবিএস রিপোর্ট
21 June, 2023, 01:05 pm
Last modified: 21 June, 2023, 01:13 pm

Related News

  • সৌদি আরবের ‘রেড সি’ প্রকল্পে বিলাসবহুল ভিলা কিনলেন রোনালদো-জর্জিনা
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • ‘এটা বাংলাদেশ নয়’: পর্তুগালে বাংলাদেশকে কটাক্ষ করে বিলবোর্ডে প্রার্থীর নির্বাচনি প্রচারণা
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে

প্রথম ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলাকে 'অবিশ্বাস্য' আখ্যা রোনালদোর

আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে রোনালদো এমন একটি রেকর্ড গড়েছেন, যা চাইলেও তার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। প্রথম ফুটবলার হিসেবে ২০০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়েছেন পর্তুগিজ মহাতারকা। 
টিবিএস রিপোর্ট
21 June, 2023, 01:05 pm
Last modified: 21 June, 2023, 01:13 pm
২০০ তম ম্যাচে জয়সূচক গোল করেন রোনালদো। ছবি: সংগৃহীত

ক্লাব ফুটবলে গেল মৌসুমে কোনো শিরোপা না জিতলেও জাতীয় দলের হয়ে সময়টা বেশ ভালো যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্তিনেজের অধীনে যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেছে সিআর সেভেন। 

মার্তিনেজ দায়িত্ব নেওয়ার পর চার ম্যাচ খেলে সবকটিই জিতেছে পর্তুগাল। এই চার ম্যাচে পাঁচ গোল করেছেন রোনালদো। গত রাতে আইসল্যান্ডের বিপক্ষে ৯০ মিনিটে করেছেন ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি। 

আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে রোনালদো এমন একটি রেকর্ড গড়েছেন, যা চাইলেও তার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। প্রথম ফুটবলার হিসেবে ২০০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়েছেন পর্তুগিজ মহাতারকা। 

ম্যাচের আগে তাকে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ থেকে স্মারক উপহার দেওয়া হয়। এমন অর্জনের স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত রোনালদো, 'আমার কাছে এটা অবিশ্বাস্য অর্জন। এটা দারুণ। আর গোল করে দলের জয়ে অবদান রাখা আরও বিশেষ কিছু।' 

পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ২০০ ম্যাচ খেলে রোনালদো করেছেন ১২৩ গোল ও অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে। এ বছরের ২৩ মার্চ ইউরো বাছাইয়ে লিখটেনস্টেইনের বিপক্ষে ম্যাচটি ছিল আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর ১৯৭তম ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড হয়ে যায় সেই ম্যাচেই। যেখানে জোড়া গোল করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। 

Related Topics

টপ নিউজ

রোনালদো / পর্তুগাল / পর্তুগাল ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • সৌদি আরবের ‘রেড সি’ প্রকল্পে বিলাসবহুল ভিলা কিনলেন রোনালদো-জর্জিনা
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • ‘এটা বাংলাদেশ নয়’: পর্তুগালে বাংলাদেশকে কটাক্ষ করে বিলবোর্ডে প্রার্থীর নির্বাচনি প্রচারণা
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net