Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
'এত টাকা দিয়ে বুড়ো খেলোয়াড় নিয়ে ভুল করছে সৌদি আরব'

খেলা

টিবিএস রিপোর্ট
19 June, 2023, 03:10 pm
Last modified: 19 June, 2023, 03:14 pm

Related News

  • সৌদি আরবের ‘রেড সি’ প্রকল্পে বিলাসবহুল ভিলা কিনলেন রোনালদো-জর্জিনা
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ
  • গোল করেই চলেছেন রোনালদো, জিতেছে আল-নাসের

'এত টাকা দিয়ে বুড়ো খেলোয়াড় নিয়ে ভুল করছে সৌদি আরব'

মূলত ক্রিশ্চিয়ানো রোনালদোকে দিয়েই শুরু। পর্তুগিজ তারকাকে আল-নাসের কিনে নেওয়ার পর করিম বেনজেমাও যোগ দিয়েছেন আল-ইত্তিহাদে। লিওনেল মেসিকেও নেওয়ার চেষ্টা করেছিল সৌদির আরেক দল আল-হিলাল। লুকা মদ্রিচকেও প্রস্তাব দেওয়া হয়েছে বড় রকমের। 
টিবিএস রিপোর্ট
19 June, 2023, 03:10 pm
Last modified: 19 June, 2023, 03:14 pm
রোনালদো-বেনজেমাদের নিতে প্রচুর অর্থ ব্যয় করেছে সৌদি আরব। ছবি: সংগৃহীত

ইউরোপের ফুটবলের পাট চুকানোর পর এতদিন যুক্তরাষ্ট্র কিংবা চীনের ফুটবল লিগ গুলোতে যোগ দিতেন তারকা খেলোয়াড়রা। কাতারও ছিলো সেই তালিকায়। এখন নতুন করে যুক্ত হয়েছে সৌদি আরব। 

মূলত ক্রিশ্চিয়ানো রোনালদোকে দিয়েই শুরু। পর্তুগিজ তারকাকে আল-নাসের কিনে নেওয়ার পর করিম বেনজেমাও যোগ দিয়েছেন আল-ইত্তিহাদে। লিওনেল মেসিকেও নেওয়ার চেষ্টা করেছিল সৌদির আরেক দল আল-হিলাল। লুকা মদ্রিচকেও প্রস্তাব দেওয়া হয়েছে বড় রকমের। 

তবে শুধু ক্যারিয়ারের সায়াহ্নে চলে আসা তারকাদের নিয়েই ক্ষান্ত হচ্ছে না সৌদি লিগের ক্লাবগুলো। এখনো ইউরোপের ফুটবলে খেলার সামর্থ্য রাখা খেলোয়াড়দের দিকেও হাত বাড়াচ্ছে তারা। চেলসির ফরাসি তারকা এনগোলো কান্তে, ম্যানচেস্টার সিটির আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজ, মাত্র ২৬ বছর বয়সী পর্তুগিজ তারকা রুবেন নেভেসকে দলে ভিড়িয়েছে সৌদির বিভিন্ন ক্লাব। 

২০৩০ বিশ্বকাপ আয়োজন করার জন্য আবেদন করবে সৌদি আরব। তার আগেই নিজেদের ফুটবল অবকাঠামোকে আরো শক্তিশালী করার লক্ষ্যেই বড় বড় ফুটবল তারকাদের নিজেদের লিগে নিয়ে আসছে দেশটির সরকার। 

বড় তারকাদের ইউরোপ ছাড়ার এমন হিড়িকে মোটেও বিচলিত নন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। বরং এখানে সৌদি আরবের পরিকল্পনাতেই ভুল দেখছেন তিনি, 'আমি মনে করি, এটা সৌদি আরবের ফুটবলের ভুল। কারণ, তাদের এখন একাডেমিতে বিনিয়োগ করা উচিত, ভালো কোচ আনা উচিত, নিজেদের খেলোয়াড় তৈরি করা জরুরি। যেসব খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ প্রান্তে, তাদের কিনে ফুটবল কাঠামোর উন্নতি করা যাবে না। এই ভুল চীনও করেছিল, ক্যারিয়ারের শেষ পর্যায়ে থাকা খেলোয়াড়দের কিনেছিল তারাও।'

২০১২ সালের দিকে চাইনিজ লিগের দলগুলো ইউরোপে খেলা শীর্ষস্থানীয় খেলোয়াড়দের দলে ভিড়িয়েছিল। এর মধ্যে দিদিয়ের দ্রগবা, নিকোলাস আনেলকার মতো তারকারা ছিলেন। তবে নামী খেলোয়াড়দের দলে টেনেও লিগ বা আন্তর্জাতিক পর্যায়ে খুব একটা এগোতে পারেনি চীন।

সৌদি প্রো লিগের দলগুলো ইউরোপে সেরা সময় পার করা খেলোয়াড়দের কিনছে উল্লেখ করে সেফেরিন বলেন, 'সেখানে যাওয়া একজন শীর্ষ খেলোয়াড়ের নাম বলুন দেখি, যার বয়স বেশি নয় কিংবা ক্যারিয়ার কেবল শুরু হয়েছে। এখানে অর্থই সব কিছু নয়। ফুটবলাররা সেরা প্রতিযোগিতায় খেলতে চায়, সেসব প্রতিযোগিতা জিততে চায়।'

Related Topics

টপ নিউজ

সৌদি লিগ / রোনালদো / করিম বেনজেমা / উয়েফা সভাপতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • সৌদি আরবের ‘রেড সি’ প্রকল্পে বিলাসবহুল ভিলা কিনলেন রোনালদো-জর্জিনা
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ
  • গোল করেই চলেছেন রোনালদো, জিতেছে আল-নাসের

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net