Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি

খেলা

বিবিসি
16 May, 2025, 02:00 pm
Last modified: 16 May, 2025, 01:58 pm

Related News

  • ‘যদি আজীবন খেলতে পারতাম’: আবেগে ভাসিয়ে অশ্রুসজল বিদায় নিলেন মেসি
  • বাদশা বাহাদুর: নির্যাতন থেকে রেহাই, কিন্তু সে এখন যাবে কোথায়?
  • বিশ্বকাপে মেসিদের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আর্জেন্টাইন টিভি চ্যানেলের!
  • 'অভিশপ্ত ট্রাম্প'? মার্কিন প্রেসিডেন্ট মেসির পক্ষে বাজি ধরার পরই আর্জেন্টিনার হার; যখন যাকে সমর্থন দিয়েছেন সে-ই হেরেছে
  • ফাইনালে হেরে অশ্রুসিক্ত মেসি, আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা

আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি

বিবিসি
16 May, 2025, 02:00 pm
Last modified: 16 May, 2025, 01:58 pm

ছবি: ইনস্টাগ্রাম

টানা তৃতীয়বারের মতো ফোর্বস-এর সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এনবিএ তারকা স্টিফেন কারি।

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসাবিষয়ক সাময়িকী ফোর্বস জানিয়েছে, ক্যারিয়ারে এ নিয়ে পঞ্চমবারের মতো  ফোর্বস তালিকার শীর্ষে উঠলেন পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। চলতি বছর তার মোট আয় বেড়ে দাঁড়িয়েছে ২৭৫ মিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ১৫ মিলিয়ন ডলার বেশি।

এখন পর্যন্ত রোনালদোর এই আয়ের রেকর্ড ছাড়িয়ে যেতে পেরেছেন সাবেক বিশ্বচ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা ফ্লয়েড মেওয়েদার। তিনি ২০১৫ সালে আয় করেছিলেন ৩০০ মিলিয়ন ডলার এবং ২০১৮ সালে রোনালদোর সমপরিমাণ—প্রায় ২৭৫ মিলিয়ন ডলার।

৪০ বছর বয়সী রোনালদো ২০২২ সালের ডিসেম্বরে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে যোগ দেন। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি পণ্যের প্রচারণা, আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে চুক্তি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল অনুসারীর (প্রায় ৯৩ কোটি ৯০ লাখ) সুবাদে তার আয় আরও বেড়েছে। 

তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এনবিএ তারকা স্টিফেন কারি। গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের স্টিফেন কারি মার্চে এনবিএ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৪ হাজার থ্রি-পয়েন্টার করার রেকর্ড গড়েন। চলতি বছরে তার আয় প্রায় ১৫৬ মিলিয়ন ডলার ।

ব্রিটিশ মুষ্টিযোদ্ধা টাইসন ফিউরি ১৪৬ মিলিয়ন ডলার আয় করে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন। তার আয় ১৪৬ মিলিয়ন ডলার । গত ডিসেম্বরে ইউক্রেনের ওলেক্সান্ডার উসিকের কাছে বিশ্ব হেভিওয়েট শিরোপা হারানোর পরও তিনি বিপুল আয় করেছেন নেটফ্লিক্সের একটি রিয়েলিটি শো এবং মাল্টার পর্যটন সংস্থার সঙ্গে চুক্তির সুবাদে।

রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এবার তালিকায় আরও পিছিয়ে পড়েছেন। আগের বছর তৃতীয় স্থানে থাকা এই আর্জেন্টাইন তারকা এবার নেমে গেছেন পঞ্চম স্থানে।

২০২৫ সালে বিশ্বের সর্বোচ্চ আয় করা ১০ ক্রীড়াবিদ

১. ক্রিস্টিয়ানো রোনালদো, ফুটবল—২৭৫ মিলিয়ন ডলার

২. স্টিফেন কারি, বাস্কেটবল—১৫৬ মিলিয়ন ডলার

৩. টাইসন ফিউরি, বক্সিং—১৪৬ মিলিয়ন ডলার

৪. ডাক প্রেসকট, আমেরিকান ফুটবল—১৩৭ মিলিয়ন ডলার

৫. লিওনেল মেসি, ফুটবল—১৩৫ মিলিয়ন ডলার

৬. লেব্রন জেমস, বাস্কেটবল—১৩৩.৮ মিলিয়ন ডলার

৭. হুয়ান সোটো, বেসবল—১১৪ মিলিয়ন ডলার 

৮. করিম বেনজেমা, ফুটবল—১০৪ মিলিয়ন ডলার

৯. শোহেই ওতানি, বেসবল—১০২.৫ মিলিয়ন ডলার

১০. কেভিন ডুরান্ট, বাস্কেটবল—১০১.৪ মিলিয়ন ডলার

  • অনুবাদ: আয়েশা হুমায়রা ওয়ারেসা

Related Topics

টপ নিউজ

সর্বোচ্চ আয় / সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ / রোনালদো / মেসি / খেলা / ক্রীড়াবিদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • ‘যদি আজীবন খেলতে পারতাম’: আবেগে ভাসিয়ে অশ্রুসজল বিদায় নিলেন মেসি
  • বাদশা বাহাদুর: নির্যাতন থেকে রেহাই, কিন্তু সে এখন যাবে কোথায়?
  • বিশ্বকাপে মেসিদের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আর্জেন্টাইন টিভি চ্যানেলের!
  • 'অভিশপ্ত ট্রাম্প'? মার্কিন প্রেসিডেন্ট মেসির পক্ষে বাজি ধরার পরই আর্জেন্টিনার হার; যখন যাকে সমর্থন দিয়েছেন সে-ই হেরেছে
  • ফাইনালে হেরে অশ্রুসিক্ত মেসি, আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net