Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
মেসির রেকর্ড গড়া গোল, অস্ট্রেলিয়াকে হারালো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

খেলা

টিবিএস রিপোর্ট
15 June, 2023, 08:30 pm
Last modified: 15 June, 2023, 08:32 pm

Related News

  • মেসির জন্য এক নিয়ম, বাকিদের জন্য আরেক? ভিএআরে মার্কিন ফরোয়ার্ডের লাল কার্ড নিয়ে বিতর্ক
  • বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোলের রেকর্ড মেসির: জর্ডানকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা
  • চরম মুদ্রাস্ফীতির সময়েই বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা: মেসি কি পারবেন সেই ‘মিথ’ ভাঙতে?
  • মেসি সম্ভবত সর্বকালের সেরা ফুটবলার—তবু কেন বারবার পেনাল্টি মিস করেন?
  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন

মেসির রেকর্ড গড়া গোল, অস্ট্রেলিয়াকে হারালো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

অনেকে ম্যাচ দেখা শুরুও করতে পারেননি, ততক্ষণে মেসি গোল করেও ফেলেছেন! ম্যাচ শুরু হওয়ার পর দর্শকরা নিজেদের আসনে ঠিকঠাক বসতে না বসতেই মেসি জাদু! 
টিবিএস রিপোর্ট
15 June, 2023, 08:30 pm
Last modified: 15 June, 2023, 08:32 pm
মেসির গোল উদযাপন। ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানে আর্জেন্টিনার ২-১ গোলের ব্যবধানে জয়ের পথে প্রথম গোলটি এসেছিল লিওনেল মেসির পা থেকে। আজও অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারানোর ম্যাচে প্রথম গোলটি মেসিই করেছেন। 

এই ম্যাচ কোনো টিভি চ্যানেলে না দেখানোয় বেশ কায়দাকানুন করেই দেখতে হয়েছে আর্জেন্টিনা ও মেসি ভক্তদের। অনেকে ম্যাচ দেখা শুরুও করতে পারেননি, ততক্ষণে মেসি গোল করেও ফেলেছেন! ম্যাচ শুরু হওয়ার পর দর্শকরা নিজেদের আসনে ঠিকঠাক বসতে না বসতেই মেসি জাদু! 

মাঝমাঠের একটু ওপরে বল পেয়ে ট্রেডমার্ক কাঁধের ঝাঁকুনিতে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ছিটকে ফেলে জায়গা করে নিয়ে শট! বক্সের বাইরে থেকে মেসি এমন গোল করেছেন অসংখ্য। আজ যোগ হলো আরেকটি। 

ম্যাচের মাত্র ১ মিনিট ২০ সেকেন্ড বা ৮০ সেকেন্ডে করা এই গোলটিই মেসির ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটা সময় জুড়েই আর্জেন্টিনার কাছেই ছিলো। প্রীতি ম্যাচ হলেও নিজের সর্বোচ্চ শক্তির দলই নামিয়েছেন লিওনেল স্কালোনি। 

৬৮ মিনিটে বদলি নামা পেজেল্লার গোল আর্জেন্টিনাকে এগিয়ে দেয় আরো। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা। 

এই ম্যাচে চীনের ফুটবল ভক্তরা আদতে এসেছেন মেসিকে দেখতেই। আর্জেন্টিনা অধিনায়কের পায়ে যতোবার বল গিয়েছে ততবারই উল্লাসে মেতে উঠেছেন দর্শকরা। মেসিও তাদের ভালোবাসার প্রতিদান দিয়েছেন দুর্দান্ত এক গোল করেই। 

এই ম্যাচ খেলেই মেসির ছুটি কাটাতে যাওয়ার কথা। চীন থেকে ইন্দোনেশিয়াতে যাবে স্কালোনির দল। সেখানে স্বাগতিকদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।  

Related Topics

টপ নিউজ

মেসি / আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন / মেসি জাদু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

Related News

  • মেসির জন্য এক নিয়ম, বাকিদের জন্য আরেক? ভিএআরে মার্কিন ফরোয়ার্ডের লাল কার্ড নিয়ে বিতর্ক
  • বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোলের রেকর্ড মেসির: জর্ডানকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা
  • চরম মুদ্রাস্ফীতির সময়েই বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা: মেসি কি পারবেন সেই ‘মিথ’ ভাঙতে?
  • মেসি সম্ভবত সর্বকালের সেরা ফুটবলার—তবু কেন বারবার পেনাল্টি মিস করেন?
  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

4
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন

6
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net